Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অক্ষয় কুমার তাঁর ছবির ব্যর্থতার দায় চাপালেন কপিল শর্মার ওপর!‌ কিন্তু কেন?

বলিউডের সুপারস্টার অক্ষয় কুমারের একের পর এক ছবি ফ্লপের তালিকায়। সেভাবে বক্সঅফিসকে হিট ছবি দিতে ব্যর্থ হচ্ছেন বি-টাউনের '‌খিলাড়ি'‌। কিন্তু তার দায় সরাসরি আক্কি চাপিয়েই দিলেন জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার ঘাড়ে। শুধু তাই নয় অক্ষয় এও জানান যে তাঁর টাকা-পয়সা সম্পত্তির ওপর কুনজর রয়েছে কপিলের। কিন্তু হঠাৎ করে কপিল শর্মার ঘাড়ে এমন দোষ চাপানোর কারণ কী জানেন?‌

অক্ষয় কুমার তাঁর ছবির ব্যর্থতার দায় চাপালেন কপিল শর্মার ওপর

জনপ্রিয় কমেডি শো '‌দ্য কপিল শর্মা শো'‌ নতুন সিজন নিয়ে ফিরতে চলেছে আগামী ১০ সেপ্টেম্বর থেকে। যেখানে একাধিক বলিউড তারকাদের দেখা যাবে। তবে প্রথম পর্বে আসতে চলেছেন অক্ষয় কুমার, সঙ্গে রাকুল প্রীত সিং, সর্গুন মেহতা, প্রযোজক জ্যাকি ভাগনানি ও চন্দ্রচূড় সিং। ইতিমধ্যেই কপিল শর্মার শোয়ের নতুন সিজনের ট্রেলার-টিজার পোস্ট করা হয়েছে। সাম্প্রতিক সেই পোস্টে দেখা গিয়েছে কপিল শর্মা তাঁর পুরনো রসিকতার ছলে আক্কি ওরফে অক্ষয় কুমারকে স্বাগত জানিয়ে বলেন যে অক্ষয় কীভাবে এখনও এত তরুণ রয়েছেন। আর কপিলের এই প্রশ্নের জবাবও অক্ষয় দেন মজার ছলে এবং তিনি বলেন যে কপিলের কুনজর পড়েছে তাঁর সবকিছুর ওপর আর কপিলের কারণেই বক্স অফিসে অক্ষয়ের একটাও সিনেমা চলছে না।

অক্ষয়কে বলতে শোনা যায়, '‌এই মানুষটা সবকিছুতে এত নজর লাগায়, দেখো আমার সিনেমায়, টাকা-পয়সায় নজর দেয়। এখন সিনেমাও চলছে না।' দুই তারকার এই মজাদার কথোপকথনের মধ্যেই হাসির রোল ওঠে কপিল শর্মার শোয়ে। গত ২ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের নতুন ছবি '‌কাটপুতলি'‌। এটি যদিও প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে। সেই ছবিরই প্রচারে 'দ্য কপিল শর্মা শো'তে দেখা যেতে চলেছে অক্ষয় কুমার এবং রাকুল প্রীত সিংকে।

প্রসঙ্গত, অক্ষয় কুমারের পরপর তিনটি ছবি - '‌বচ্চন পান্ডে'‌, '‌সম্রাট পৃথ্বীরাজ'‌ এবং '‌রক্ষাবন্ধন'‌ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। এখন তার পরবর্তী ছবি 'কাটপুতলি' সরাসরি ওটিটিতে মুক্তি পেয়েছে। এমন পরিস্থিতিতে, থ্রিলারের ট্রেলার লঞ্চ ইভেন্টে তাঁকে বক্স অফিসের লড়াই এবং সরাসরি ওটিটি-তে সিনেমা মুক্তি সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা করা হলে, অক্ষয় তাঁর সিনেমার ব্যর্থতার জন্য নিজেকে দায়ী করেন।‌ কপিল শর্মার নতুন সিজনে কপিলের সঙ্গে দেখা যাবে সৃষ্টি রোড, গৌরব দুবে, শ্রীকান্ত মাস্কি ও সিদ্ধার্থ সাগরকে। কপিল শর্মার শো ফের হাসির ধামাকা নিয়ে হাজির হতে চলেছে তা বলাই বাহুল্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+