আসছে ‘জলি এলএলবি থ্রি’, অক্ষয় নাকি আরশাদ? থাকছে নতুন টুইস্ট

জলি এলএলবি ২ তৈরি হওয়ার সময় জলির ভূমিকায় অক্ষয় কুমার নাকি আরশাদ ওয়ারসি অভিনয় করবেন এ নিয়ে কম তর্ক-বিতর্ক হয়নি দুই অভিনেতার ভক্তদের মধ্যে। কারণ জলি এলএলবি-তে আরশাদ ওয়ার্শিকে দেখা গিয়েছিল। তবে এবার আর এক টুইস্ট অপেক্ষা করছে জলি এলএলবি থ্রি-তে। জানা গিয়েছে, এই সিনেমায় জলি বনাম জলিকে দেখা যাবে। অর্থাৎ অক্ষয় কুমার ও আরশাদ ওয়ার্শি দু'‌জনেই থাকছেন জলি এলএলবি থ্রিতে। যার পরিচালক সুভাষ কাপুর। এই সিনেমার প্রযোজনার দায়িত্বে রয়েছে স্টার স্টুডিও এবং পরের বছর তা মুক্তি পাবে।

আসছে ‘জলি এলএলবি থ্রি’

প্রসঙ্গত, যখন 'জলি এলএলবি টু'-এ আরশাদ ওয়ার্শিকে সরিয়ে বলিউড খিলাড়ি অক্ষয় কুমারকে কাস্ট করার কথা জানা গিয়েছিল, তখন বহু দর্শকেরই মন খারাপ হয়ে গিয়েছিল। বহু দর্শকই এতে খুশি হননি। কারণ, ততদিনে প্রথম পার্ট 'জলি এলএলবি'তে জগদীশ ত্যাগীর ভূমিকায় দর্শকরা আরশাদ ওয়ার্শিকে খুবই পছন্দ করে ফেলেছিলেন। এমনকী, ছবি নির্মাতাদের এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন খোদ আরশাদ ওয়ার্শিও। কিন্তু, যখন 'জলি এলএলবি টু' মুক্তি পেল, তখন সকলের মন জয় করে নিলেন জগদীশ্বর মিশ্রা রূপে অক্ষয় কুমার। বক্স অফিসেও দারুণ সাফল্য পায় 'জলি এলএলবি টু'। তবে সূত্রের খবর, 'জলি এলএলবি থ্রি' ছবিতে থাকতে চলেছেন অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ার্শি দুজনেই। আদালত রুমে দুই জলি এবার মুখোমুখি হতে চলেছেন। আর সঙ্গে থাকছে প্রচুর কমেডি। জলি এলএলবি থ্রি আরও ভালো ও সেরা সিনেমা হতে চলেছে আগের দুই সিক্যুয়েন্সের থেকে। তাই 'জলি এলএলবি'-র দর্শকদের মন খারাপ করার আর কোনও কারণই নেই। এবার দুই অভিনেতাকে একে অপরের বিরুদ্ধে কোর্ট রুমে লড়তে দেখা যাবে।

এর আগে অক্ষয় কুমার ও আরশাদ ওয়ার্শিকে একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল বচ্চন পাণ্ডেতে। এই ছবি ছাড়াও অক্ষয়ের হাতে এই মুহূর্তে রয়েছে ক্যাপসুল গিল, বড়ে মিঞা ছোটে মিঞা, মুদাস্সর আজিজের আসন্ন কমেডি ছবি, রাম সেতু, ওহ মাই গড ২ ও সেলফি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+