(ছবি) অনুষ্কার জন্য অ্যায় দিল হ্যায় মুশকিল ছবির প্রচারে না ঐশ্বর্যর?
আপাতত বলিউডে সবচেয়ে চর্চায় রয়েছে অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিটি। তবে রণবীর কাপুর বা অনুষ্কা শর্মা নয়, ছবির লাইমলাইটের অধিকাংশটাই কিন্তু শুষে নিয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। তবে ছবির প্রচারে কিন্তু শুধুই দেখা যাচ্ছে রণবীরকে। আর তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। আসল কারণটা শুনলে অবশ্য অবাক হতেই হবে। [(ছবি) 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবির ঘনিষ্ঠ দৃশ্যে কাঁচি সেন্সর বোর্ডের!]
সম্প্রতি জানা গিয়েছে, ছবিতে মুখ্য নারী চরিত্রে অভিনয় করছেন অনুষ্কা শর্মা। অনুষ্কার তুলনায় ছোট্ট পরিসরের চরিত্রে অভিনয় করছেন ঐশ্বর্য। তাই ছবির প্রচার সারতে চাইছেন না তিনি। [(ছবি) ঐশ্বর্য-রণবীরের ১৮ বছরের পুরনো ছবি ভাইরাল ইন্টারনেটে]
এই প্রসঙ্গে বলতে গিয়ে ছবির কলাকুশলীদের একটি ঘণিষ্ঠ সূত্র জানিয়েছে, আসলে প্রচারের পরিকল্পনাটা ছিল যে ছবির দুই অভিনেত্রীই একসঙ্গে ছবির প্রচার করবেন। কিন্তু অ্যাশের চরিত্র অনুষ্কার চরিত্রের চেয়ে কম বলে অ্যাশ প্রচারে আসছেন না। অ্যাশকে ছাড়া রনবীর-অনুষ্কা প্রচার করলে দর্শকের কাছে ভুল বার্তা যাবে। [(ভিডিও) অ্যায় দিল হ্যায় মুশকিল ট্রেলার : প্রেম, বিভ্রান্তি আর হৃদয় ভাঙার খেলায় ভরা বলিউডি কল্পচিত্র!]
{photo-feature}












Click it and Unblock the Notifications