টুইটারে চলছে বয়কট ট্রেন্ড, লাল সিং চাড্ডার পর নেটিজেনদের রোষের মুখে লাইগার
টুইটার ঘিরে এখন একটাই ট্রেন্ড তা হল বলিউড সিনেমা বয়কট করা। বিগত কয়েকদিন ধরেই আমির খান-করিনা কাপুরের লাল সিং চাড্ডা, অক্ষয় কুমারের রক্ষা বন্ধন ও শাহরুখ খানের পাঠান সিনেমা বয়কট করার ট্রেন্ড দেখা গিয়েছিল টুইটার জুড়ে। এবার সেই তালিকায় যুক্ত হল বিজয় দেবেরাকোণ্ডা ও অনন্যা পাণ্ডের সাম্প্রতিক মুক্তি না পাওয়া সিনেমা লাইগার।

পুরী জগন্নাথ পরিচালিত লাইগার সিনেমাটি ২৫ অগাস্ট মুক্তি পাবে। সোশ্যাল মিডিয়ায় একাধিক কারণ দেখিয়ে এই সিনেমা বয়কট করার দাবী উঠেছে। যার মধ্যে অন্যতম বড় কারণ হল বিজয় দেবেরাকোণ্ডার লাল সিং চাড্ডা নিয়ে বলা বিবৃতি। বিজয় সম্প্রতি আমির খানকে সমর্থন করে এই বয়কট সংস্কৃতির বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। এরপরই নেটিজেনরা করণ জোহরের সহযোগিতা রয়েছে এই সিনেমায় বলে বয়কটের দাবী ওঠান। শুধু তাই নয়, সিনেমার প্রচারে গিয়ে বিজয় দেবেরাকোণ্ডা চেয়ারের ওপর পা তুলে বসা নিয়েও নেটিজেনরা কটাক্ষ করেন।
অনেক নেটিজেনই লিখেছেন যে বিজয় দেবেরাকোণ্ডা অহংকারী। আবার অনেকে জানিয়েছেন যে বিজয় দেবেরাকোণ্ডা সঠিক আচরণ করতে জানেন না। আবার অনেকের মতে করণ জোহর, সলমন খান ও অনন্যা পাণ্ডের মতো ব্যক্তিদের যোগ রয়েছে এই সিনেমায় তাই এটি বয়কট করা উচিত। তবে শুধু লাইগার নয় রণবীর কাপুর ও আলিয়া ভাটের আসন্ন ছবি ব্রহ্মাস্ত্র বয়কট সংস্কৃতির শিকার হয়েছে। ইন্টারনেটে নেটিজেনদের একাংশ জানিয়েছেন যে রণবীর কাপুর পিকে-তে আমির খানের সঙ্গে কাজ করেছিলেন, যে সিনেমাটি হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছিল।
ভারত অসহিষ্ণু সংক্রান্ত এক পুরনো মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ট্রোল হচ্ছেন আমির খান। শুধু অভিনেতা নন, তাঁর সাম্প্রতিকতম সিনেমা লাল সিং চাড্ডাও বয়কট ট্রেন্ডের মুখে পড়ে। বাড়াবাড়ি এতটা মাত্রায় পৌঁছেছে যে হৃত্ত্বিক রোশন লাল সিং চাড্ডা দেখে প্রশংসা করার পর নেটিজেনরা তাঁর সিনেমা বিক্রম বেধা বয়কট করার দাবীতে সরব হয়েছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications