‘কফি উইথ করণ’–এর পর এবার এই দুই অভিনেত্রীকে একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে
বলিউডে নতুন প্রজন্মের মধ্যে জাহ্নবী কাপুর ও সারা আলি খান অন্যতম হটেস্ট ও বহুমুখী প্রতিভার অধিকারী। ইতিমধ্যেই এই দুই নায়িকা বলিউডের বেশ কিছু হিট সিনেমা করে সকলের প্রশংসা কুড়িয়েছেন। অভিনয়ের পাশাপাশি সারা আলি খান ও জাহ্নবী কাপুরের মধ্যে গভীর বন্ধুত্বের প্রমাণ ইতিমধ্যেই আমরা পেয়েছি, কিছুদিন আগেই এই দুই নায়িকা করণ জোহরের চ্যাট শো কফি উইথ করণ সিজন ৭-এ এসেছিলেন এবং এখানে তাঁদের পেশাদার ও ব্যক্তিগত জীবনের কথা তুলে ধরেন। সারা-জাহ্নবীকে একসঙ্গে চ্যাট শোতে দেখতে পছন্দ করেছিলেন দর্শকরা। তবে খুব শীঘ্রই এই দুই প্রতিভার পাওয়ার হাউসকে একসঙ্গে বড়পর্দায় দেখতে পারবেন দর্শকরা।

সারা আলি খান জাহ্নবী কাপুরের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে যে সারা ও জাহ্নবী একসঙ্গে বসে রয়েছেন বেশ ভয়ার্ত মুখে। উভয় অভিনেত্রীর চাহুনি বেশ আতঙ্কিত এবং দু'জনেই সোয়েটার পরে রয়েছেন। জাহ্নবী ল্যাভেন্ডার রঙের সোয়েটার টপ পরে রয়েছেন এবং সারার পরনে রয়েছে গোলাপি-সাদার মধ্যে সোয়েটার টপ। সারা জাহ্নবীর হাত ধরে রয়েছেন এবং তাঁদের বিস্ফোরক চাহুনি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। এই ছবি শেয়ার করে সারা লিখেছেন, 'গরম কফিতে চুমুক দেওয়া থেকে অবশেষে সহ-অভিনেত্রী হিসাবে শুট করলাম। অপেক্ষা করুন এবং দেখতে থাকুন আমাদের-আমাদের বলুন আপনারা কি ভাবছেন।'
কাজের দিক থেকে সারা আলি খানকে শেষবারের মতো দেখা গিয়েছিল রোম্যান্টিক কাল্পনিক সিনেমা অতরঙ্গী-তে। যেখানে অক্ষয় কুমার ও ধনুশ অভিনয় করেছেন। পরিচালক আনন্দ এল রাই। এছাড়াও সারার হাতে রয়েছে ভিকি কৌশলের সঙ্গে পরবর্তী সিনেমা, যার নাম এখনও ঠিক হয়নি। এগুলি ছাড়াও সারা আলিকে দেখা যাবে পবন কৃপলানির গ্যাসলাইট-এ, যেখানে বিক্রান্ত মসি ও চিত্রাঙ্গদা সিংকে দেখা যাবে।
জাহ্নবী কাপুর বর্তমানে গুড লাক জেরি সিনেমার সফলতা উপভোগ করছেন। এরই মধ্যে জাহ্নবী বরুণ ধাওয়ানের সঙ্গে বাওয়াল সিনেমার শুটিং শেষ করেছেন। এছাড়াও জাহ্নবীর হাতে রয়েছে মিস্টার অ্যান্ড মিসেস মাহি ও বাবা বনি কাপুরের প্রযোজনায় মিলি সিনেমা। সব মিলিয়ে দুই নায়িকাই এখন প্রচণ্ড ব্যস্ত।












Click it and Unblock the Notifications