টলিউডের উঠতি পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিনেত্রীর
টলিউডের উঠতি পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিনেত্রীর
বলিউড একসময় সরগরম হয়ে উঠেছিল মিটু-এর একাধিক অভিযোগে। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির তাবড় তাবড় পরিচালক-প্রযোজক, অভিনেতা কেউই এই মিটু-এর অভিযোগ থেকে বাঁচতে পারেননি। সম্প্রতি সাজিদ খান বিগ বস ১৬-এ প্রবেশ করা নিয়ে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠতে দেখা গিয়েছে। এরই মধ্যে টলিউডের এক নতুন পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুললেন বাংলা ইন্ডাস্ট্রির এক অভিনেত্রী সুকন্যা দত্ত। শুক্রবার সকালেই অভিনেত্রী তাঁর ফেসবুক পেজে এই হেনস্থা নিয়ে সরব হন।

সুকন্যা দীর্ঘদিন ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। 'কিরণমালা', 'দীপ জ্বেলে যাই'-এর মতো একাধিক জনপ্রিয় টেলি সিরিয়ালে তিনি কাজ করেছেন। সম্প্রতি অনুভব কাঞ্জিলালের সঙ্গে একটি মিউজিক ভিডিও শুট করেন তিনি। ঠিক কি অভিযোগ এনেছেন অভিনেত্রী সুকন্যা দত্ত? তিনি জানিয়েছেন অভিনয়ের কাজ দেওয়ার কথাবার্তা বলার সুযোগ নিয়ে পরিচালক বাপ্পা তাঁর সঙ্গে অশালীন কথাবার্তা বলেছেন। অভিনেত্রী তাঁর ফেসবুক পেজে পরিচাক বাপ্পার সঙ্গে হওয়া কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করেছেন এবং তার সঙ্গে তিনি লিখেছেন, 'বাপ্পা বিশাল বড় পরিচালক, উনি আমাকে একটি শর্ট ফিল্মে কাজ করার অফার করেন। উনি নাকি তিনটে শর্ট ফিল্ম জুড়ে একটি ফিচার বানাবেন যেটি হলে মুক্তি পাবে। বিভিন্ন কথআবার্তায় এটাই বুঝতে পারি যে, ওঁর সঙ্গে কাজ করতে গেলে বোল্ড সিনের ওয়ার্কশপ করতে হবে। আমি বুঝতে পারছি না উনি ছবি বানাবেন নাকি পর্ন ফিল্ম!ওঁর নোংরা প্রস্তাব প্রত্যাখান করি তখন আমায় বলেন আমি নাকি যৌন অক্ষম মহিলা। আরও অনেক কিছু যে ভাষায় বলেন তা লেখা সম্ভব নয়। উনি স্ক্রিপ্ট পড়ার নাম করে আমায় নোংরা ইঙ্গিত করতে থাকেন। উনি ফোনে কথা বলেন না, শুধু হোয়াটসঅ্যাপ কল করেন, যাতে কোনও কথা রেকর্ড না হয়। এমনকী ওঁর ছবিতে নায়িকা হতে গেলে ওঁর স্কুটি করে ঘুরতে হবে।'
এ প্রসঙ্গে অভিনেত্রীর সঙ্গে ওয়ান ইন্ডিয়ার পক্ষ থেকে যোগাযোগ করা হলে সুকন্যা বলেন, 'আমার সঙ্গে পরিচালকের প্রথম কথা হয়। আমি ওনাকে চিনতাম না। কাজ দেওয়ার নাম করে আমায় ফেসবুকে মেসেজ করেন আর তারপর ওনার সঙ্গে কাজ সংক্রান্ত বিষয়েই দেখা করি। সিঁথির মোড়ের এক চাইনিজ রেস্তোরাঁয় আমার সঙ্গে পরিচালক বাপ্পা দেখা করেন এবং সেখানেই কাজ নিয়ে কথা বলার সময় আমায় কিছু অশালীন প্রস্তাব দেন তিনি। যা আমার ক্ষেত্রে মেনে নেওয়া সম্ভব নয়।' সুকন্যা এও জানান যে তাঁর উদ্দেশ্য কারোর ভাবমূর্তি নষ্ট করা নয় কিন্তু তাঁর সঙ্গে যেটা হয়েছে সেটা সামনে আনা দরকার বলে তাঁর মনে হয়েছে যাতে অন্য কোনও অভিনেত্রী বা মেয়ের সঙ্গে এ ধরনের ঘটনা না ঘটে। তাই তিনি এটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সুকন্যা জানান যে এই পোস্ট করার পরই তাঁর ওপর একাধিক চাপ আসতে শুরু করেছে যাতে এই পোস্টটি তিনি সরিয়ে দেন। কিন্তু অভিনেত্রী জানিয়েছেন তিনি এই পোস্ট সরাবেন না।
অপরদিকে ওয়ান ইন্ডিয়া বাংলার পক্ষ থেকে পরিচালক বাপ্পার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন তোলেন না এবং হোয়াটস অ্যাপ মেসেজেও কোনও সাড়া দেন না। তাঁর প্রতিক্রিয়া পরে পাওয়া গেলে তাও আমরা আমাদের পাঠকদের জানাবো। তবে অভিনেত্রী সুকন্যার থেকে জানা গিয়েছে যে তিনি এইসব অভিযোগ নস্যাৎ করেছেন এবং আইনি পথে যাওয়ার কথা জানিয়েছেন। যদিও এইসব নিয়ে ভয় না পেয়ে সুকন্যা জানান যে তিনিও আইনের পথে যাবেন। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় বাপ্পা বি পজিটিভ নামে পরিচিত এই পরিচালকের 'শহরের উপকথা' সিনেমাটি মুক্তি পেয়েছে। ফুটবলার মেহতাবের বায়োপিক তৈরি করছেন পরিচালক।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications