স্বস্তি পেলেন জ্যাকলিন ফার্নান্ডেজ, সুকেশ কাণ্ডে অন্তবর্তী জামিন অভিনেত্রীর

কিছুটা সাময়িক স্বস্তি পেলেন জ্যাকলিন। কনম্যান সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকার অর্থ তছরূপ কাণ্ডে সোমবার অন্তর্বতীকালীন জামিন পেলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। দিল্লির পাতিয়ালা আদালতে ৫০ হাজারের বন্ডের বিনিময়ে এই অন্তর্বতীকালীন জামিন দেওয়া হয় অভিনেত্রীকে।

স্বস্তি পেলেন জ্যাকলিন ফার্নান্ডেজ

অতিরিক্ত দায়রা বিচারক শৈলেন্দর মালিক অভিনেত্রীর জামিনের আবেদনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর কাছে প্রতিক্রিয়া চেয়েছিলেন। ইডি তার প্রতিক্রিয়া ফাইল না করা পর্যন্ত, তার নিয়মিত জামিনের আবেদন আদালতে বিচারাধীন থাকবে। এই মামলার পরবর্তী শুনানি হবে অক্টোবর ২২-এ। এর আগে ইডি এই মামলার তদন্তের সময় জ্যাকলিনকে টানা আটঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিল। ১৭ অগাস্ট ইডি এই মামলার চার্জশিটে জ্যাকলিনকে অভিযোগকারী হিসাবে নাম যোগ করেছে।

অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ, সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে জ্যাকলিন ৭ কোটি টাকার গয়না উপহার হিসাবে নিয়েছেন। এছাড়াও সুকেশ জ্যাকলিনকে বিলাসবহুল গাড়ি, দামী ব্যাগ, পোশাক, জুতো ও দামী ঘড়ি উপহার দিয়েছিল। এমনকী জ্যাকলিনের পরিবারের সদস্যদেরও আর্থিক সহায়তা করে সুকেশ। গত বছরই শিরোনামে উঠে এসেছিলেন জ্যাকলিন। আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। ২০০ কোটি টাকার প্রতারণা এবং আরও ২০টি আর্থিক তছরুপের মামলায় নাম জড়ানোয় দিল্লির রোহিণী জেলে বন্দি 'ঠগবাজ' চন্দ্রশেখর। জ্যাকলিনের সঙ্গে সুকেশের এই অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়।

তবে জ্যাকলিন বারংবারই জানিয়ে এসেছেন যে তিনি এই আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত নন। ইডিকে তিনি জানান যে সুকেশ চন্দ্রশেখর নিজেকে সান টিভির কর্ণধার হিসাবে জ্যাকলিনের সঙ্গে পরিচয় করেন। এমনকী সুকেশ নিজেকে চেন্নাইয়ে জয়ললিতার পরিবারের সঙ্গে যুক্ত বলেও জানায়। জ্যাকলিন জানান যে তিনি প্রত্যেক সপ্তাহে লিমিটেড এডিশন পারফিউম, ফুল, ডিজাইনার ব্যাগ, হিরের দুল ও মিনি কুপার পেতেন সুকেশের থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+