Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দিল্লিতে ওয়াচম্যান ছিলেন নওয়াজউদ্দিন, বলিউডে ব্রেক পাওয়ার আগে অন্য চাকরি করতেন যে অভিনেতারা

দিল্লিতে ওয়াচম্যান ছিলেন নওয়াজউদ্দিন, বলিউডে ব্রেক পাওয়ার আগে অন্য চাকরি করতেন যে অভিনেতারা

বলিউডে যাঁরা অভিনয়ক করে নামী জায়গায় চলে এসেছেন তাঁদের এই যাত্রাটা সহজ ছিল না। বলিউডে প্রথম ব্রেক পাওয়ার আগে একাধিক জায়গায় কাজ করতেন তাঁরা। সেই তালিকায় রয়েেছন বিগ বি অমিতাভ বচ্চনও। অনেক অবিশ্বাস্য রকমের কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাঁরা। যেটা অনেকেই হয়তো বিশ্বাস করতে পারবেন না।

দিল্লিতে ওয়াচম্যান ছিলেন নওয়াজ

দিল্লিতে ওয়াচম্যান ছিলেন নওয়াজ

কাহানীর খান অফিসার নজর কেড়েছিল দর্শকদের। তারপর থেকে আর পিছন ফিরে তাকাননি। একের পর এক হিট ছবিতে অভিনয় করে দর্শকদের মন কেড়েছেন। বলিউডে গুণী অভিনেতাদের তালিকায় জায়গা করে নিয়েছেন নওয়াজউদ্দিন। চাষীর ঘরের ছেলে নওয়াজের বলিউডে জায়গা করে নেওয়াটা সহজ ছিল না। অভিনয়ের প্রতি তাঁর এতটাই ভালবাসা ছিল যে দিল্লিতে চলে এসেছিলেন কেমিস্টের চাকরি নিয়ে। দিল্লিতে ২ বছর ওয়াচম্যানেরও কাজ করেছেন তিনি। সেখান থেকে ন্যাশনাল স্কুল অব ড্রামায় যাওয়া। তারপরেই বলিউডে সুযোগ।

সেলস ম্যানের কাজ করতেন মুন্না ভাইয়ের সার্কিট

সেলস ম্যানের কাজ করতেন মুন্না ভাইয়ের সার্কিট

অরসন ওয়ারসি বলিউডে অভিনয় করার আগে একাধিক জায়গায় চাকরি করতেন। বাড়ি বাড়ি ঘুরে প্রসাধনী সামগ্রি বিক্রি করতেন তিনি। এমনকী একটি ফটো ল্যাবেও কাজ করতেন তিনি। নাচ করতে ভীষণ ভালবাসতেন তিনি। শামির ডান্সগ্রুপে জয়েন করেছিলেন তিনি। কোরিওগ্রাফার হিসেবে বলিউডে প্রথম যাত্রা শুরু করেছিলেন। সেখান থেকে অভিনয়ের সুযোগ।

রুম সার্ভিসের কাজ করতেন বোমন ইরানি

রুম সার্ভিসের কাজ করতেন বোমন ইরানি

বলিউডের জনপ্রিয় চরিত্র অভিনেতা বোমন ইরানির বলিউড যাত্রাও কিন্তু সহজ ছিল না। এর আগে তিনি হোটেলে রুম সার্ভিস এবং ওয়েটারের কাজ করতেন। মুম্বইয়ের তাজ হোটেলে বেয়ারার কাজ করতেন িতনি। তারসঙ্গে পারিবারিক বেকারি ব্যবসাতেও মাকে সাহায্য করতেন। সেখান থেকেই অভিনয়ের প্রতি ভালবাসা থেকেই বলিউডে কাজের সুযোগ পান বোমন।

শ্যেফ ছিলেন অক্ষয়

শ্যেফ ছিলেন অক্ষয়

অক্ষয় কুমারের চাকরির গল্প সকলেই হয়তো জানেন। বলিউডে অভিনয় করার আগে তিনি শ্যেফ এবং হোটেলে ওয়েটারের কাজ করতেন। ব্যাঙ্করের একটি হোটেলে কাজ করতেন তিনি। ব্যাঙ্ককেই তাইকোন্ড এবং ক্যারােটতে ব্ল্যাক বেল্ট পেয়েছিলেন তিনি। ভারতে এসে প্রথমে মার্শাল আর্টের শিক্ষক হিসেবেই কাজ শুরু করেছিলেন তিনি। সেখান থেকেই বলিউড যাত্রা শুরু হয় তাঁর।

রেডিও জকি ছিলেন অমিতাভ

রেডিও জকি ছিলেন অমিতাভ

বলিউড শাহেনশা নিজেও আগে অন্য কাজ করতেন। রেডিও জকির কাজ করতেন অমিতাভ বচ্চন। দূরদর্শনে কাজ করতেন তিনি। সেখানেও বেশিিদন কাজ করতে পারেননি। কোম্পানি দাবি করেছিল তাঁর ভয়েস ভাল নয়। তারপরে শিপিং ফার্মে ম্যানেজারের পোস্টে কাজ শুরু করেছিলেন অমিতাভ। তারপরে মুম্বইয়ে গিয়ে বলিউডে কাজ শুরু করেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+