(ছবি) মহাকাশচারী রাকেশ শর্মার ভূমিকায় দেখা যাবে আমির খানকে?
পিকে ছবিতে অন্যগ্রহের বাসিন্দার ভূমিকায় অভিনয়ের পর এবার মহাকাশচারী হয়ে অন্য গ্রহে পাড়ি দেওয়ার পাল বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের। এবার মহাকাশচারী রাকেশ শর্মার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আমির খানকে।
এই ছবি বলিউডে মহাকাশ নিয়ে তৈরি প্রথম ছবি হতে চলেছে। আর বলাই বাহুল্য এই ছবির জন্য সবরকমের পরীক্ষানিরিক্ষা করে তবেই এগোবেন আমির। [ বিশ্বাস করবেন এই ছবিগুলি মুক্তির পর ১০ বছর কেটে গিয়েছে?]

১৯৮৪ সালের ৩ এপ্রিল উইং কমান্ডার (তখন স্কোয়াড্রন লিডার) রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দিয়েছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রীকে দেওয়া তাঁর জবাব আজও বিখ্যাত হয়ে রয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী তাঁকে প্রশ্ন করেছিলেন যে মহাকাশ থেকে ভারতকে কেমন দেখতে লাগে? 'ম্যঁয় বিনা ঝিঝক কে কহ সকতা হুঁ... সারে জাঁহা সে অচ্ছা'। [বলিউডের এই ১০ তারকার প্রথম ছবির লুক বনাম বর্তমান চেহারা দেখুন ছবিতে]
আমির খান ভারতের সেই মহাকাশ অভিযান সেই স্বর্ণযুগকে আবার পর্দায় তুলে ধরবেন। চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে এই ছবি তৈরি হলে তা বলিউডের জন্য এক নতুন মাইলফলক হয়ে থাকবে। [(ছবি) দুই ঘনিষ্ঠ বন্ধু সলমন ও আমির খানের সম্পর্কে ফাটল ধরাল 'সুলতান']
উল্লেখ্য হলিউডে মহাকাশ অভিযান নিয়ে তৈরি হওয়া ছবিগুলির মধ্যে অন্যতম হল গ্র্যাভিটি, ইন্টারস্টলার, মার্শিয়ান, আর্মাগডন, অ্যাপোলো ১৩।












Click it and Unblock the Notifications