অতিরিক্ত ওজনের চাপে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন আমির খান?

বলিউডে জোর গুজব নিজের আগামী ছবি দঙ্গল-এর জন্য অস্বাভাবিক ওজন বাড়িয়ে শ্বাসপ্রশ্বাসের কষ্টে ভুগছেন অভিনেতা আমির খান।

দঙ্গল ছবির চিত্রনাট্যের প্রয়োজনে অতিরিক্ত ৩৫ কেজি ওজন বাড়িয়েছেন মিস্টার পারফেকশনিস্ট। এই প্রথমবার নয়, চরিত্রের প্রয়োজনে কখনও গোঁফ দাঁড়ি বাড়িয়েছেন, কখনও চুল ছেঁটেছেন, কখনও সিক্স প্যাক অ্যাব বানিয়েছেন তো কখনও গ্রামে গিয়ে সময় কাটিয়েছেন।

কিন্তু এবার ওজন বাড়িয়ে নিজের স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করেছেন আমির। অস্বাভাবিক ওজন বাড়ায় এবার তাঁর শ্বাসকষ্ট শুরু হয়েছে বলে শোনা যাচ্ছে।

আমিরের ঘণিষ্ঠ সূত্রের খবর, "অস্বাভাবিক ওজনের কারণে আমিরের শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছে। ঠিক করে শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমিরের। আমিরের পেশীর গতিবিধি উল্লেখযোগ্য ভাবে ধীর হয়ে গিয়েছে। বসার পর উঠতে গেলে বা নিচু হতে গেলে কিংবা সামনে ঝুঁকতে গেলে কষ্ট হচ্ছে তাঁর।"

ডাক্তার যত তাড়াতাড়ি সম্ভব তাঁর ওজন কমানোর পরামর্শ দিয়েছেন। নইলে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা।

৫৫ বছরের কুস্তিগীরের চরিত্রে অভিনয় করতে গিয়ে নিজের ওজন ৯৫ কিলোর বানিয়েছেন আমির।

সূত্রের খবর অনুযায়ী, "৪৫-৫৫ বছরের কুস্তিগীরের চরিত্রে অভিনয় করার জন্য আমিরকে ৯৫ কিলোর ওজন রাখতে হবে। এই ওজন নিয়ে এক-দেড় মাস অভিনয় করার পর ৩ মাসের একটা সময়সীমা থাকবে যাতে আমিরকে এই অতিরিক্ত ৩৫ কিলো কমিয়ে ২৫-২৭ বছরের বয়সের এক যুবকের চরিত্রে অভিনয় করতে হবে। এত কম সময়ে এই অস্বাভাবিক পরিমান ওজন কমানোর বিষয়টিতে চিকিৎসকরা কখনওই সম্মতি দেয় না। কারণ এর ফলে শরীরের হজম শক্তিতে একটা বিশাল ফারাক পড়তে পারে। যদিও আমিরের কাছে বিকল্পও নেই। চরিত্রের স্বার্থে তাঁকে এটা করতেই হবে।"

অতিরিক্ত ওজনের চাপে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন আমির খান?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+