শরীরে শার্ট থাকুক বা নাই থাকুক, সলমন হট : আমির খান
সুলতান ছবিকে কেন্দ্র করে এবার বলিউডের দুই ঘনিষ্ঠ খান, আমির ও সলমনের সম্পর্কের মধ্যে শীতলতা বেড়েছে, এমনটাই আপাতত রটে গিয়েছে গোটা দেশে। সে কথাকে মিথ্যে প্রমাণ করে সুলতান ছবি ও সলমনের প্রশংসায় পঞ্চমুখ হলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট।
দঙ্গল ও সুলতান ছবিতে আমির ও সলমন দুজনেই কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করছেন। আর স্বভাবতই সলমন ও আমিরের মধ্যে এখন তুলনা শুরু করে দিয়েছেন অনেকেই। আমিরকে এবিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি সবসময়ই সলমন খানের বড় ফ্যান। তাক লাগানো পেশীবহুল রয়েছে সলমনের কাছে। ইন্ড্রাস্ট্রির আমরা সবাই সেটা মানি।"

সলমনের প্রশংসা করতে গিয়ে আমির আরও বলেন, "সলমন আক্ষরিক অর্থেই হট। ও শার্ট পরুক বা না পড়ুক যে কোনও পরিস্থিতিতেই ওকে হট লাগে।"
তবে, দঙ্গল ও সুলতান ছবির প্রসঙ্গে বলতে গিয়ে আমির বলেন, এই দুটি ছবি কুস্তিকে কেন্দ্র করে বলে অনেকেই ভাবছেন ছবির পটভূমি এক। কিন্তু তা একেবারেই নয়। দুটো ছবির গল্প সম্পূর্ণ আলাদা।
"আমি সুলতান দেখার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি। কারণ সলমনের কোনও ছবিতেই বিনোদনের ঘাটতি হয় না। আমাদের দুজনের ছবির ক্ষেত্রেই মিলটা হল কুস্তি, কিন্তু গল্প কিন্তু সম্পূর্ণ আলাদা। দঙ্গল ছবিতে কুস্তির বাইরেও আরও অনেক কিছু আছে। কুস্তি এই ছবির গুরুত্বপূর্ণ অংশ হলেও একমাত্র বিষয় নয়।"












Click it and Unblock the Notifications