প্রাক্তন স্ত্রীদের সঙ্গে সম্পর্ক কেমন? করণের শোতে এসে অকপট আমির খান

গত বছর সকলকে অবাক করে দিয়ে বলিউডের মিস্টার পারফেকসনিস্ট ঘোষণা করেছিলেন তাঁর ও কিরণ রাওয়ের বিচ্ছেদের কথা। রীনা দত্তের সঙ্গে বিচ্ছেদের পর আমিরের জীবনের অনেকটা জায়গা জুড়েই ছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাও। আর তাই ডিভোর্সের পরও আমির ও তাঁর মধ্যে একটি টান রয়ে গিয়েছিল। বিচ্ছেদের পরও তাঁদের একাধিক জায়গায় একসঙ্গে দেখা যেত। এমনকী আমিরের প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গেও অভিনেতার সম্পর্ক ভালো। আমির জানান ওই মহিলারা তাঁর পরিবারের মতো। দুই প্রাক্তন স্ত্রীয়ের সঙ্গে তাঁর সমীকরণ নিয়ে আমির খান মুখ খুললেন কফি উইথ করণ শোতে।

প্রাক্তন স্ত্রীদের নিয়ে মুখ খুললেন আমির খান

কফি উইথ করণ সিজন ৭-এর পঞ্চম পর্বে করণ জোহরের সঙ্গে আড্ডা দিতে আসবেন লাল সিং চাড্ডান জুটি আমির খান ও করিনা কাপুর। যেখানে এই তিনজনের আলোচনায় উঠে আসবে যৌনতা, ফ্যাশন সহ একাধিক বিষয়। আর এখানেই আমির তাঁর ও তাঁর প্রাক্তন স্ত্রীদের সমীকরণ নিয়ে কথা বলেন। আমির খান জানিয়েছেন যে তাঁর উভয় মহিলার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে এবং তাঁরা সকলে একটি বড় পরিবারের মতো। আমির খান জানান, '‌আমরা তিনজনে যতই ব্যস্ত থাকি না কেন সপ্তাহে অন্তত একবার দেখা করার চেষ্টা করি।'‌ অভিনেতা বলেন, '‌উভয় মহিলার প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। আমরা সবসময় একটা পরিবার ছিলাম, থাকব।'‌ আমির জানান, পরস্পরের প্রতি যে ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান রয়েছে সেটা পুরোপুরি আন্তরিক। কিরণ রাওয়ের আগে আমির খান রিনা দত্তের সঙ্গে সংসার পাতেন। তাঁদের দুই সন্তান ইরা ও জুনায়েদ। অন্যদিকে আমির-কিরণের এক পুত্র আজাদ, একসঙ্গেই ছেলের দেখভাল করছেন আমির-কিরণ।

এই পর্বের প্রোমো ভিডিও শেয়ার করেন করণ জোহর। যেখানে করিনা কাপুরের যৌন জীবন বাচ্চা হওয়ার পর কেমন তা জিজ্ঞাসা করেন সঞ্চালক। যদিও করিনা এই প্রশ্নের জবাব দেননি। তবে ভিডিওতে দেখা গিয়েছে, আমির খান চড়াও হন করণ জোহরের ওপর। আমির খান বলেন, '‌তোমার মা কিছু মনে করবেন না তুমি অন্যের যৌন জীবন নিয়ে আগ্রহ দেখাচ্ছো।'‌ শুধু তাই নয়, আমির খানের ফ্যাশন সেন্স নিয়েও ঠাট্টা করতে দেখা যায় করিনা কাপুরকে। এই সপ্তাহেই করিনা ও আমিরকে দেখা যাবে এই শোতে।

করিনা কাপুর ও আমির খান অভিনীত লাল সিং চাড্ডা মুক্তি পেতে চলেছে ১১ অগাস্ট। পরিচালক অদভেত চন্দনের এই সিনেমায় নেতিবাচক ভূমিকায় দেখা যাবে নাগা চৈতন্য ও চিরজ্ঞীবিকে। মোনা সিং আমিরের মায়ের ভূমিকায় অভিনয় করবেন। অস্কার জয়ী হলিউড সিনেমা ফরেস্ট গাম্প-এর হিন্দি রিমেক লাল সিং চাড্ডা। যেখানে অভিনয় করেছিলেন টম হাঙ্ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+