বহু বছরের দাম্পত্যের পর বিচ্ছেদ, আমির-কিরনের আগেও এরকমই ঘর ভেঙেছে তাবর বলিউড তারকার
বহু বছরের দাম্পত্যের পর বিচ্ছেদ, আমির-কিরনের আগেও এরকমই ঘর ভেঙেছে তাবর বলিউড তারকার
বলিউডে হইচই ফেলে দিয়েছে আমির খান-কিরন রাওয়ের ডিভোর্সের খবর। আমির খান নিজে বিবৃতি দিয়ে সেই ডিভোর্সের কথা জানিয়ছেন।তবে বলিউডের ইতিহাসে এটা নতুন কোনও ঘটনা নয়।এরকমও আরও অনেক বলিউড তারকাই দীর্ঘ দিনের দাম্পত্যের পর বিচ্ছেদের পথে হেঁটেছেন। সেই তালিকায় হৃত্বিক রোশন, মালাইকাও রয়েছেন।

আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ মালাইকার
একটা সময়ে বলিউডের হট কাপল দের মধ্যে এক নম্বরে ছিলেন মালাইকা আরোরা এবং আরবাজ খান। এম টিভির সেটে তাঁদের পরিচয়। একসঙ্গে অনুষ্ঠান করা সেখান থেকে প্রেম। গভীর প্রেমে হাবুডুবু খেয়েছিলেন তাঁরা। তারপরেই বিয়ে। সেটাও কম দিনের ছিল না। ১৭ বছরের দীর্ঘ দাম্পত্যেও ফাটল ধরে। ১৯৯৮ সালে আরবাজকে বিয়ে করেছিলেন মালাইকা। ২০০২ সালে তাঁদের প্রথম সন্তান হয়। সেই ছেলে এখন যৌবনের পথে। কিন্তু আরবাজের সঙ্গে ক্রমশ দূরত্ব তৈরি হতে শুরু করে। অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মালাইকা। তারপরেই আরবাজের সঙ্গে বিচ্ছেদ।

ফারহান-অধুনার বিচ্ছেদ
বলিউডের আরেক তারকা ফারহান আখতার। খুব অল্প বয়সেই প্রেম করে বিয়ে করেছিলেন নিজের থেকে বয়সে বড় অধুনাকে। ১৯৯৯ সালে হেয়ার স্টাইলিস্ট অধুনার প্রেমে পড়েন ফারহান। ২০০০ সালে তাঁরা বিয়ে করেন। তারপরেই ফারহানের প্রথম ছবি দিল চাহতা হ্যায় সুপার হিট হয় বক্স অফিসে। তারপরেই দুই সন্তান হয় তাঁদের। ফারহানের সাফল্য থেমে থাকেনি। বলিউডে একের পর এক হিট ছবি দিয়েছেন তিনি। কিন্তু বলিউডে সাফল্যের সঙ্গে সঙ্গে সম্পর্কে দূরত্ব বাড়তে শুরু করে। শিবানী দাণ্ডেকারের প্রেমে হাবুডুবু খেলে শুরু করেন ফারহান। দীর্ঘ বছরের দাম্পত্যের অবসান ঘটিয়ে নতুন পথে হাঁটতে শুরু করেন তাঁরা।

হৃত্বিক-সুজেনের বিচ্ছেন
বলিউডের মেগাস্টার হৃত্বিক রোশন-সুজেন খানের প্রেম সকলেরই জানা। বলিউডে অভিনয়ের আগে থেকেই হৃত্বিক সুজেনের প্রেমে হাবুডুবু খেতে শুরু করেছিলেন। বলিউডে প্রথম ছবি হিট করার পরেই আর আপেক্ষা করেননি হৃত্বিক মাত্র ২৫ বছর বয়সে সুজেনকে বিয়ে করেন তিিন। ১৪ বছর একসঙ্গে সংসার করার পর বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। ২০১৫ সালে হৃত্বিকের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় সুজেনের।

অনুরাগ-কল্কির বিচ্ছেদ
পরিচালক অনুরাগ কাশ্যপ এবং কল্কি কোচালিয়নের বিয়েও প্রায় একই ভাবে ভেঙেছিল। ২০১১ সােল কল্কিকে বিয়ে করেন অনুরাগ কশ্যপ। কল্কি তখন সদ্য বলিউডে পা রেখেছেন। কিন্তু সেই বিয়ে স্থায়ী হয়নি একেবারেই ২০১৩ সালে কল্কির সঙ্গে বিচ্ছেদ হয় অনুরাগের। ফিল্ম দেব-ডির শ্যুটিংয়ে কল্কির প্রেমে পড়েছিলেন অনুরাগ।

করিশ্মা-সঞ্জয়ের বিচ্ছেদ
এই তালিকায় রয়েছেন অভিনেত্রী করিশ্মা কাপুরও। অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর করিশ্মার বিয়ে হয় সঞ্জয় কাপুরের সঙ্গে। ২০০৩ সালে বিয়ের পর খুব একটা সুখের হয়নি তাঁদের সম্পর্ক। ২০১৪ সালে ডিভোর্স ফাইল করেন তাঁরা। ২০১৭ সালে বিচ্ছেদ হয় করিশ্মা কাপুর-সঞ্জয় কাপুরের। করিশ্মার সঙ্গে বিয়ের পরেও একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন সঞ্জয় কাপুর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications