হাউসফুল ৩-এর তিন কন্যের ৩০টি 'সুপারহট' ছবি !
হাউসফুল সিরিজের দুটো ছবিই বক্সঅফিসে ভাল ব্যবসা করেছে। এবার পালা হাউসফুল ৩-এর। এবারের হাউসফুল অবশ্য আরও জমাটিয়া। তার কারণ অবশ্য বলিউডের তিনকন্যে লিসা হেডেন, জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নার্গিস ফকরি। আগামী ৩ জুন এই ছবির মুক্তির সঙ্গে সঙ্গে বড়পর্দায় আগুন লাগাবেন এই তিন সুপারহট কন্যে।
লন্ডনে হাউসফুল ৩ ছবির শুটিয়ের সেটে ইতিমধ্যেই চুটিয়ে মজা করেছেন তিন ললনা। আর নিজেদের ছবি ক্রমাগত টুইটারে পোস্ট করে গিয়েছেন।

লিসা, জ্যাকলিন এবং নার্গিসের মধ্যে একটা মিল রয়েছে। তিনজনেরই কেরিয়ার শুরু হয়েছে মডেলিং দিয়ে। এবং প্রত্যেকেই সেরা ফ্যাশন ব্র্যান্ড দিয়েই মডেলিং শুরু করেছেন।
মডেলিংয়ের সাফল্যের পরই বলিউডে পা রাখা। খুব অল্প সময়ের মধ্যেই বলিউডের জনপ্রিয় নাম হয়ে উঠেছেন তিনজনে।
হাউসফুল ৩-এ তিন হট নায়িকার পাশাপাশি তিন সুপারস্টাইলিশ 'বলি-ডুড'-কেও দেখা যাবে। এই তিনজন হলেন অক্ষয়কুমার, অভিষেক বচ্চন এবং রীতেশ দেশমুখ। এছাড়াও অভিনয় দেখা যাবে বোমান ইরানি, চাঙ্কি পাণ্ডে এবং জ্যাকি শ্রফকে। ছবির প্রযোজক সাজিদ নাদিয়ালওয়ালা।
নার্গিস ফকরি

নার্গিসের বলিউড কেরিয়ার গ্রাফ প্রথম থেকেই ওঠানামা করছিল, এখন তো তা কিছুটা থিতিয়ে পড়েছে বললেই চলে। ম্যায় তেরা হিরো ছবিতে ইলিয়ানা ডি'ক্রুজ ও বরুণ ধাওয়ানের সঙ্গে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল নার্গিসকে। এই ছবিটি বক্স অফিসে একেবারেই মুখ থুবড়ে পড়েছিল। নার্গিসের কাছে পাখির চোখ এখন হাউসফুল। এই ছবিই নার্গিসের গ্রাফকে আপাতত ঊর্ধ্বমুখী করতে পারে।
লিসা হেডেন

লিসা হেডেনকে শেষ দেখা গিয়েছিল দ্য শওকিনস ছবিতে। এউ ছবিতে লিসার সঙ্গে অভিনয় করেছেন অক্ষয় কুমার। ছবিটি বক্স অফিসে মোটামুটি সাড়া ফেলতে সমর্থ হয়েছিল। যদিও ছবির মানালি ট্রান্স গানে লিসার লাস্য দর্শকদের একটা বড় অংশকেই মোহিত করেছিল।
জ্যাকলিন ফার্নান্ডেজ

তিন অভিনেত্রীর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় জ্যাকলিনকেই বলা চলে। শেষ ছবি অক্ষয় কুমারের সঙ্গে ব্রাদার। এর আগে সলমনের সঙ্গে কিক, রণবীর কাপুরের সঙ্গে রয় ছবিতেও দেখা গিয়েছে জ্যাকলিনতে। সুপার স্টার সলমনের জেরে কিক বক্স অফিসে কামাল করলেও ব্রাদার্স মোটামুটি ব্যবসা করেই ক্ষান্ত হয়।








































Click it and Unblock the Notifications