ভারত-দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ ম্যাচ নিয়ে ১০টি গুরুত্বপূর্ণ তথ্য
মেলবোর্ন, ১৮ ফেব্রুয়ারি : একদিকে পাকিস্তানকে ক্রিকেট বিশ্বকাপে ৬ -০ তে হারিয়েছে ভারত, অথচ অন্যদিকে বিশ্বকাপে ৩ বার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হলেও কোনওবারই তাদের হারাতে পারেনি ভারতীয় দল। আগামী রবিবার (২২ ফেব্রুয়ারি) ফের দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে ভারত। এবারের টিম ইন্ডিয়া কি এই ফল বদলাতে পারবে?

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি)-এ বিশ্বকাপ ২০১৫-এর ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ১০ টি গুরুত্বপূর্ণ তথ্য
১. বিশ্বকাপ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকাকে কখনও হারাতে পারেনি ভারত। ১৯৯২, ১৯৯৯, ২০১১ সালে তিনবারই হারের সম্মুখীন হয়েছে ভারত।
২. এই প্রথমবার বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শচীনকে ছাড়াই মাঠে নামতে চলেছে ভারত।
৩. শচীন তেণ্ডুলকর ভারতীয় শিবিরের একমাত্র ব্যাটসম্যান , দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যার শতরান রয়েছে। ২০১১ সালে ১১১ রান করেছিলেন শচীন।
৪. বিশ্বকাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার খেলায় ভারতের হয়ে সর্বোচ্চ রানের অধিকারি শচীন তেন্ডুলকর। তিন ইনিংসে শচীনের সংগ্রহ ১৫৩ রান।
৫. ভারতের হয়ে হরভজন সিংহ সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। ২০১১ সালে ৫৩ রান দিয়ে ৩ উইকেট তুলেছিলেন হরভজন।
৬. দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ১৬৫ রান করে সর্বোচ্চ রানের অধিকারী।
৭. বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কোনও ব্যাটসম্যানই ভারতের বিরুদ্ধে শতরান করতে পারেননি। ১৯৯৯ সালে জ্যাক ক্যালিস ৯৬ রান করেছিলেন, যা দক্ষিণ আফ্রিকা দলের মধ্যে সর্বোচ্চ।
৮. ডাল স্টেইন একমাত্র বোলার যিনি এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। ২০১১ সালে ৫০ রানে ৫ উইকেটইই ডাল স্টেনের সেরা বোলিং ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকারও সেরা বোলিং এই স্পেলটিই।
৯. দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটসম্যান গ্যারি কার্স্টেন ২০১১ সালে ভারতীয় দলের কোচ ছিলেন, এবছর অবশ্য কার্স্টেন দক্ষিণ আফ্রিকা দলেরই উপদেষ্টা।
১০. ১৯৯২ সালে কপিল দেবের সর্বোচ্চ স্ট্রাইক রেট ছিল ভারতের হয়ে, ১৪৪.৮২ (২৯ বলে ৪২ রান, ৩টি ৪, ১ টি ৬)
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications