আগের চেয়ে বেশি পুরুষ আমিষ খেতে শুরু করেছে, স্বাস্থ্য সমীক্ষায় ধরা পড়ল তথ্য

আগের চেয়ে বেশি পুরুষ আমিষ খেতে শুরু করেছে, স্বাস্থ্য সমীক্ষায় ধরা পড়ল তথ্য

নিরামিষ/‌আমিষ খাওয়া নিয়ে দেশে বিতর্কের মাঝেই নতুন এক তথ্য বেরিয়ে এল। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সমীক্ষা অনুযায়ী, আগের চেয়ে এখন বেশি মানুষ আমিষ খাবার খাচ্ছেন এবং ভারতীয় পুরুষদের অনুপাত ২০১৫–১৬ থেকে ২০১৯–২১ সালের মধ্যে এই ছয় বছরে দ্রুত বেড়েছে।

আমিষ খাবার কারা বেশি খাচ্ছেন

আমিষ খাবার কারা বেশি খাচ্ছেন

২০১৯-২১ সালে করা সাম্প্রতিক এই সমীক্ষায় দেখা গিয়েছে ১৫-৪৯ বছর বয়সী পুরুষরা, যাঁরা কখনই আমিষ খেতেন না, সমীক্ষায় '‌মাছ, মুরগি বা মাংস' ‌হিসাবে তালিকাভুক্ত-২০১৯-২১ সালে তা ১৬.‌৬ শতাংশে দাঁড়িয়েছে।

পুরুষ না মহিলা কারা বেশি আমিষ খান

পুরুষ না মহিলা কারা বেশি আমিষ খান

একইভাবে ১৫-৪৯ বছর বয়সী মহিলারা, যাঁরা কখনই আমিষ খেতেন না, সমীক্ষায় '‌মাছ, মুরগি বা মাংস' ‌হিসাবে তালিকাভুক্ত-২০১৯-২১ সালে তা ২৯.‌৯ শতাংশে দাঁড়িয়েছে। অন্যদিকে সাপ্তাহিক মাংস খাওয়ার অনুপাতও বেড়েছে তীব্রভাবে। সমীক্ষায় জানা গিয়েছে, ২০১৫-১৬ সালে যেখানে ৪৮.‌৯ শতাংশ পুরুষ ও ৪২.‌৮ শতাংশ মহিলা সপ্তাহে অত্যন্ত একদিন মাছ, চিকেন বা মাংস খেতেন সেটা ২০১৯-২১ সালে বেড়ে দাঁড়িয়েছে ৫৭.‌৩ শতাংশ পুরুষ ও ৪৫.‌১ শতাংশ মহিলা। এইভাবে, ১৫-৪৯ বছর বয়সী ৮৩.‌৪ শতাংশ পুরুষ এবং ৭০.৬ শতাংশ মহিলা প্রতিদিন, সাপ্তাহিক বা মাঝে মাঝে আমিষ খাবার খান। এই সমীক্ষা অনুযায়ী, এই সংখ্যা পুরুষদের জন্য ৭৮.৪ শতাংশ এবং মহিলাদের জন্য ৭০ শতাংশে দাঁড়িয়েছে৷

কোন রাজ্য এগিয়ে ও পিছিয়ে

কোন রাজ্য এগিয়ে ও পিছিয়ে

আমিষ খাবার খান এমন পুরুষদের মধ্যে সবচেয়ে শীর্ষে রয়েছে লাক্ষাদ্বীপ (‌৯৮.‌৪ শতাংশ)‌ এবং সবচেয়ে নীচে রয়েছে রাজস্থান (‌১৪.‌১ শতাংশ, ২০১৯-২১ সালের সমীক্ষা অনুযায়ী। লাক্ষাদ্বীপের পরেই রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (‌৯৬.‌১ শতাংশ)‌, গোয়া (‌৯৩.‌৮ শতাংশ)‌, কেরল (‌৯০.‌১ শতাংশ)‌ ও পুদুচেরি (‌৮৯.‌৯ শতাংশ)‌। এই শীর্ষ ৫ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুরুষেরা সপ্তাহে একবার হলেও আমিষ খান। এই সমীক্ষায় নীচের দিকে রাজস্থানের পরেই রয়েছে হরিয়ানা (‌১৩.‌৪ শতাংশ)‌, পাঞ্জাবল (‌১৭ শতাংশ)‌, গুজরাত (‌১৭.‌৯ শতাংশ)‌ ও হিমাচল প্রদেশ (‌২১.‌১ শতাংশ)‌। ২০১৫-১৬ ও ২০১৯-২১ এই ছয় বছরের মধ্যে মাছ, চিকেন বা মাংস সপ্তাহে অন্তত একদিন খেয়েছেন এমন পুরুষের সংখ্যা বেশি পাওয়া গিযেছে সিকিমে (‌৪৯.‌১ শতাংশ থেকে ৭৬.‌৮ শতাংশ)‌ এবং সবচেয়ে কম দেখা গিয়েছে ত্রিপুরাতে (‌৯৪.‌৮ শতাংশ থেকে ৭৬.‌১ শতাংশে)।

মুসলিম পুরুষরা বেশি আমিষ খান

মুসলিম পুরুষরা বেশি আমিষ খান

ধর্মীয় গোষ্ঠীগুলির মধ্যে, খ্রিস্টান পুরুষ এবং মহিলারা সপ্তাহে অন্তত একবার আমিষ খাবারের সর্বোচ্চ খাওয়ার জন্য দায়ী, ১৫-৪৯ বছর বয়সীদের মধ্যে ৮০ শতাংশ পুরুষ এবং ৭৮ শতাংশ মহিলা রয়েছে। অন্যান্য ধর্মগুলির মধ্যে হিন্দু পুরুষ ৫২.‌৫ শতাংশ, মহিলা ৪০.‌৭ শতাংশ, মুসলিম পুরুষ ৭৯.‌৫ শতাংশ ও মহিলা ৭০.‌২ শতাংশ, শিখ পুরুথ ১৯.‌৫ শতাংশ ও মহিলা ৭.‌৯ শতাংশ, বৌদ্ধ পুরুষ ৭৪.‌১ শতাংশ ও মহিলা ৬২.‌২ শতাংশ ও জৈন পুরুষ ১৪.‌৯ শতাংশ ও মহিলা ৪.‌৩ শতাংশ।

 ডিম খায় বেশি মানুষ

ডিম খায় বেশি মানুষ

সমীক্ষায় এও দেখা গেছে যে '‌মাছ, মুরগি বা মাংস'‌ এর চেয়ে বেশি মানুষ ডিম খায়। যেখানে ২০১৯-২১ সালে ৮৪.৭ শতাংশ পুরুষ দৈনিক, সাপ্তাহিক বা মাঝে মাঝে ডিম খাওয়ার রিপোর্ট করেছে, ২০১৫-১৬ সালে রিপোর্ট করা ৮০.৩ শতাংশের তুলনায় ৪ শতাংশ পয়েন্ট বেশি, এই সংখ্যাটি মহিলাদের জন্য 72 শতাংশে দাঁড়িয়েছে, যা ৭০.৮ শতাংশ থেকে বেড়েছে ২০১৫-১৬ সালে।


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+