শুধু যৌনতা নয়, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলেও মাঙ্কি পক্স ছড়িয়ে পড়তে পারে, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
শুধু যৌনতা নয়, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলেও মাঙ্কি পক্স ছড়িয়ে পড়তে পারে, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
সারা বিশ্বে মাঙ্কি পক্সে আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। অনেক ক্ষেত্রে দাবি করা করা হচ্ছে, সমকামী বা এলজিবিটি সম্প্রদায় মাঙ্কি পক্সে সব থেকে বেশি প্রভাবিত হয়েছে। এই দাবি মনে চললে বিশ্ব আবার এইডসের মতো মহামারীকে আহ্বান জানাতে চলেছে বলেও স্বাস্থ্যকর্মী ও বিশেজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, যে কোনও যৌন সম্পর্কে মাঙ্কি পক্সে আক্রান্ত হওয়ার সম্ভবনা রয়েছে। অনেক সময় যৌন সম্পর্কের বাইরেও মাঙ্কি পক্সে আক্রান্ত ব্যক্তির কাছাকাছি এলেও সংক্রমণের সম্ভাবনা থেকে যায়।

শুধু যৌন মিলনের মাধ্যমেই ছড়ায় না মাঙ্কি পক্স
দিল্লি এইমসের ডার্মাটোলজিস্ট ও ভেনারোলজি বিভাগের অধ্যাপক সোমেশ গুপ্ত বলেন, করোনা মহামরীর সময় সংবাদমাধ্যমগুলো ইতিবাচক ভূমিকা গ্রহণ করেছিল। করোনার উপসর্গ, সংক্রমণ ও চিকিৎসা পদ্ধতি নিয়ে সাধারণ মানুষের কাছে পঙ্খানুপুঙ্খ তথ্য তুলে ধরেছিল। যা দেশের সাধারণ মানুষকে সচেতন করতে সাহায্য করেছিল। মাঙ্কি পক্সের ক্ষেত্রেও সংবাদমাধ্যমকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, মাঙ্কি পক্সে শুধু সমকামীরা যৌন সম্পর্কের সময় আক্রান্ত হচ্ছেন না। সমস্ত ধরনের মানুষ মাঙ্কি পক্সে আক্রান্ত হতে পারেন। মাঙ্কি পক্সে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলেও সংক্রমণের সম্ভাবনা থাকে। যেমন ধরা যাক, সুস্থ মানুষের পোশাকের সংস্পর্শে মাঙ্কি পক্সের আক্রান্তের চামড়া এলে সংক্রমণ ছড়াতে পারে। অনেক সময় একসঙ্গে খাওয়াদাওয়া বা বন্ধুদের সঙ্গে একসঙ্গে আড্ডার মাধ্যমেও মাঙ্কি পক্সের সংক্রমণ হতে পারে।

এইডসের মতো মহামারীর আকার ধারণ করতে পারে
ডার্মাটোলজিস্ট ও ভেনারোলজি বিভাগের অধ্যাপক সোমেশ গুপ্ত বলেন, প্রথম থেকে মাঙ্কি পক্সের সম্পর্কে এমন একটা তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে, যা মানুষের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। যার ফলে ভারতের মাঙ্কি পক্স যখন ধীরে ধীরে বিশ্বে ছড়িয়ে পড়ছে, সেই সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু জানায় সমকামী বিশেষ করে পুরুষের সঙ্গে পুরুষের যৌন সম্পর্কের ফলে মাঙ্কি পক্স ছড়িয়ে পড়ছে। কিন্তু আদতে এই তথ্য সম্পূর্ণ সত্য নয়। মাঙ্কি পক্সে সংক্রমণের একাধিক কারণের মধ্যে এটি অন্যতম একটি কারণ। কিন্তু যেভাবে যৌন সম্পর্ক ও সহকামিতা মাঙ্কি পাক্সের কারণ হিসেবে ছড়িয়ে পড়ছে, তাতে সাধারণ মানুষ সংক্রমিত হলে লুকিয়ে রাখার চেষ্টা করবেন। চিকিৎসা করাতে সঙ্কোচ বোধ করবেন। ফলে মাঙ্কি পক্সের সংক্রমণ বেড়ে যাবে।

অর্ধসত্য তথ্যেই বেড়ে যায় সংক্রমণ
বিশেষজ্ঞরা জানিয়েছেন, অর্থ সত্য তথ্যেই এইডস মহামারীর আকার ধারণ করেছিল। প্রথমে একটি তথ্য ছড়িয়ে পড়ে সমকামীদের মধ্যে যৌন সম্পর্কে এইডস ছড়িয়ে পড়ছে। এরপরে সাধারণ মানুষ বিশ্বাস করতে শুরু করে শুধুমাত্র যৌন সম্পর্কে এইডস ছড়ায়। অন্যান্য অনেক কারণের মধ্যে যৌন সম্পর্ক অন্যতম প্রধান কারণ। কিন্তু মানুষের ভ্রান্ত ধারণার জেরে অনেকেই চিকিৎসা পরিষেবা নিতে আড়ষ্ট বোধ করেন। তাঁরা নিজের রোগ অন্যান্য সবার থেকে লুকিয়ে রাখতে শুরু করেন। যার ফলে এইডস বিশ্বে মহামারীর আকার ধারণ করেছিল। অনেকটা সেই দিকেই যাচ্ছে মাঙ্কি পক্সে সংক্রমণ। সাধারণ মানুষের মাঙ্কি পক্সে সংক্রমণ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরতে হবে। সচেতনা বাড়াতে হবে। না হলে পরিস্থিতি ভয়ানক হয়ে উঠতে পারে। ভারতের সমঅধিকার কর্মী হরিশ আইয়ার বলেন, মাঙ্কি পক্স শুধু সমকামীদের মধ্যে ছড়িয়ে পড়ে না। প্রতিটি সম্প্রদায়, প্রতিটি লিঙ্গের মানুষের মাঙ্কি পক্সে আক্রান্তের সম্ভাবনা রয়েছে। প্রাইড মান্থে সমকামীদের মধ্যে সংক্রমণ বেড়ে গিয়েছিল। সেখান থেকে কোনও সিদ্ধান্তে যাওয়া বোকামি হবে।












Click it and Unblock the Notifications