ঋতুস্রাব সংক্রান্ত স্বাস্থ্যবিধি, ছাত্রীদের বিনামূল্যে স্যানিটারি প্যাড! কেন্দ্রকে নির্দেশিকা সুপ্রিম কোর্টের

ঋতুস্রাব সংক্রান্ত স্বাস্থ্যবিধি নিয়ে অভিন্ন জাতীয় নীতি বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সঙ্গে রয়েছে ছাত্রীদের বিনামূল্যে স্যানিটারি প্যাড বিতরণের বিষয়টিও। জয়া ঠাকুর বনাম ভারত সরকারের মামলায় সোমবার এব্যাপারে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে বিচারপতি পিএস নরসীমা এবং বিচারপতি জেবি পারদিওয়ালার বেঞ্চ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছাত্রীদের টয়লেটের সংখ্যা এবং স্যানিটারি প্যাড সরবরাহ সংক্রান্ত তথ্য জমা দিতে নির্দেশ দিয়েছে।

সুপ্রিম কোর্ট বলেছে, ভারত সরকারের উচিত সব রাজ্যের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলে এব্যাপারে অভিন্ন জাতীয় নীতি বাস্তবায়ন করা। যাতে রাজ্যগুলি এই একই নীতি প্রণয়ন করতে পারে। রাজ্যগুলি ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দেওয়া নির্দেশিকায় সুপ্রিম কোর্ট বলেছে, কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের কাছে তাদের তহবিল ব্যবহার নিয়ে রিপোর্ট জমা দিতে।

আদালতে অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি বলেছেন, রাজ্যগুলি এব্যাপারে তাদের বর্তমান পরিস্থিতি জানালে কেন্দ্র সাধারণ মডেল চালু করতে পারে। প্রসঙ্গত সুপ্রিম কোর্টে মামলাটি দায়ের করা হয়েছিল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের স্কুলে টয়লেটের ব্যবহার এবং বিনামূল্যে স্যানিটারি প্যাড দেওয়ার জন্য নির্দেশিকার দেওয়ার আবেদন করে।

সর্বোচ্চ আদালতের তরফে স্বাস্থ্যমন্ত্রককে মিশন স্টিয়ারিং গ্রুপকে বর্তমানে থাকা নির্দেশিকাগুলি পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছে। প্রক্রিয়াটিকে সহজ করার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবকেও দায়িত্ব দিয়েছে সর্বোচ্চ আদালত। একইসঙ্গে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে থাকা মিশন স্টিয়ারিং গ্রুপকে আবাসিক এবং সাধারণ বিদ্যালয়ে ছাত্রীদের টয়লেটের অনুপাত জানাতেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

এছাড়াও রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ছাত্রীদের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলে স্যানিটারি প্যাড এবং স্যানিটারি প্যাডের ভেন্ডিং মেশিনের খরচ এবং ব্যবহারের পরে সেগুলিকে নষ্ট করার ব্যবস্থাও জানাতে হবে মিশন স্টিয়ারিং গ্রুপকে।

পয়লা এপ্রিল কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ আদালতকে জানায়, বর্তমানে যে নীতি রয়েছে তার বাস্তবায়বনের দায়িত্ব রাজ্য সরকারগুলির। বিনামূল্যে স্যানিটারি প্যাড দেওয়া নিয়ে করা আবেদনের প্রেক্ষিতে আদালতে হলফনামা জমা দেয় স্বাস্থ্যমন্ত্রক, শিক্ষামন্ত্রক এবং জলশক্তিমন্ত্রক। আবেদনে সব সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পাশাপাশি আবাসিক স্কুলে ছাত্রীদের আলাদা শৌচাগারের কথাও বলা হয়েছিল।

আইনজীবী ভারিন্দার কুমার শর্মার দায়ের করা আবেদনে বলে হয়েছে, বিকল্প শিক্ষায় বড় বাধা অপর্যাপ্ত ঋতুস্রাব সংক্রান্ত স্বাস্থ্যবিধির ব্যবস্থা। অনের ছাত্রীই স্কুলে স্যানিটেশনের অসুবিধা, স্যানিটারি প্যাডের অভাবে স্কুল ছেড়ে দেয়। অনেক স্কুলেই টয়লেটের অভার রয়েছে বলেও জানানো হয়েছিল আবেদনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+