২০২৪-এর আগে মোদী বিরোধী মুখ কে হবেন, মমতার সমকক্ষ হয়ে উঠছেন অনেকেই

২০২৪-এর আগে মোদী বিরোধী মুখ কে হবেন, মমতার সমকক্ষ হয়ে উঠছেন অনেকেই

২০২৪-এর আগে মোদী বিরোধী মুখে হয়ে ওঠার লড়াই ক্রমেই বাড়ছে। একের পর এক আঞ্চলিক দলের সুপ্রিমো নেমে পড়েছেন বিরোধী ঐক্যের নেতা হওয়ার দৌড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৯ থেকেই মোদী বিরোধী প্রধান মুখ হয়ে উঠতে রাহুল গান্ধীর সঙ্গে যুদ্ধে নেমেছিলেন। সেই যুদ্ধ এখনও জারি রযেছে। এরই মাঝে পারফরম্যান্স দেখিয়ে উঠে এসেছেন কেজরিওয়াল। আর তারপরই 'দিল্লি চলো'র ডাক দিয়েছেন কেসিআরও।

নিজের মতো চেষ্টা করে চলেছেন কেসিআর

নিজের মতো চেষ্টা করে চলেছেন কেসিআর

মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও তৎপর হয়ে ওঠেন বিরোধী ঐক্য গড়ে তোলার বিষয়ে। সে অর্থে এবার এখনও দানা বাঁধেনি বিরোধী ঐক্য। এখনও ছন্নছাড়া অবস্থায় রয়েছেন বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বিভিন্ন আঞ্চলিক দলগুলিকে সম্মিলিত করার চেষ্টা করছেন, একইভাবে নিজের মতো চেষ্টা করে চলেছেন কেসিআর।

দিল্লি চলো ডাক দিয়ে দিলেন কেসিআর

দিল্লি চলো ডাক দিয়ে দিলেন কেসিআর

মমতা বন্দ্যোপাধ্যায় আঞ্চলিক দলগুলিকে এক জায়গায় এনে প্রধান বিরোধী মুখ হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছেন। ইতিমধ্যে তিনি বৈঠক করেছেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত, এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার, ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিনের সঙ্গে। স্ট্যালিনের সঙ্গে বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ঐক্যবদ্দ হয়ে সমাবেশ করার কথা বলেছিলেন। এবার কেসিআরও পৃথকভাবে আঞ্চলিক দলগুলির সঙ্গে বৈঠক করছেন। এখন তিনিও দিল্লি চলো ডাক দিয়ে দিলেন।

পাঁচ রাজ্যে ভোটের পরে কেজরির উত্থান

পাঁচ রাজ্যে ভোটের পরে কেজরির উত্থান

সম্প্রতি পাঁচ রাজ্যে ভোটের পরে আবার অরিবন্দ কেজরিওয়ালের উত্থান হয়েছে। কেজরিওয়ালের দল আম আদমি পার্টি কংগ্রেসকে হারিয়ে পাঞ্জাবে ক্ষমতা দখল করেছে। আঞ্চলিক দল হিসেবে একাধিক রাজ্যে ক্ষমতা দখল করে আপ সকলের থেকে স্বতন্ত্র সেই দাবি রাখতে সমর্থ হয়েছে। তারা ইতিমধ্যে আরও বেশ কয়েকটি রাজ্যে বিস্তার লাভেও সফল।

বিজেপি ও কংগ্রেসের মুখোমুখি লড়াই হবে

বিজেপি ও কংগ্রেসের মুখোমুখি লড়াই হবে

কংগ্রেস একের পর এক রাজ্যে হেরেছে। ফলে বিজেপি বিরোধিতার তারা ক্রমেই পিছিয়ে পড়ছে। আপ এখন দাবি করছে, আমরাই একমাত্র দল যে দিল্লিতে বিজেপিক হারিয়েছি, পাঞ্জাবে কংগ্রেসকে। আর পাঁচ রাজ্যে হেরে কংগ্রেসের বলার মতো মুখ নেই। তবে একথা অনস্বীকার্য যে কংগ্রেস ছাড়া বিজেপি বিরোধী ঐক্য অর্থহীন। কেননা এখনও প্রায় অর্ধেক আসনে বিজেপি ও কংগ্রেসের মুখোমুখি লড়াই হবে। বাকি অর্ধেক আসনে লড়াই আঞ্চলিক দলের সঙ্গে বা আঞ্চলিক দল বনাম আঞ্চলিক দলের।

কে হবেন বিরোধী ঐক্যের মুখ, লড়াই চলছে

কে হবেন বিরোধী ঐক্যের মুখ, লড়াই চলছে

বিজেপি চার রাজ্যে জিতে ফের স্বমহিমায় প্রতিভাত হয়েছে। ফলে তাদেরকে হারাতে বিরোধীদের এক হওয়া ছাড়া উপায় নেই। কিন্তু বিরোধীরা নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত। এখন লড়াই চলছে, কে হবেন বিরোধী ঐক্যের মুখ। তার থেকেও বড় কথা কংগ্রেসকে বাইরে রেখেই তৃতীয় ফ্রন্ট গড়ে তোলার লক্ষ্যে এগোচ্ছেন মমতা বন্যোেসপাধ্যায় ও কেসিরাওরা। কিন্তু তারা এগোচ্ছেন পৃথক পৃথকভাবে।

কংগ্রেসকে বাদ দিয়ে আঞ্চলিক দলের জোট!

কংগ্রেসকে বাদ দিয়ে আঞ্চলিক দলের জোট!

আবার অনেক আঞ্চলিক দল মনে করছে, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে কংগ্রেসকে দরকার। কংগ্রেসকে বাদ রেখে আঞ্চলিক দলগুলি এক হয়ে বিজেপিকে হারাতে পারবে না। কংগ্রেস একমাত্র দল, যাদের বেশিরভাগ রাজ্যে সংগঠন রয়েছে। এখনও বেশিরভাগ রাজ্যে কংগ্রেস বনাম বিজেপি লড়াই হবে। তাই কংগ্রেসকে বাদ দিয়ে আঞ্চলিক দলের জোট করার অর্থ বিজেপিকে আরও একটা জয় উপহার দেওয়া।

কংগ্রেসকে বাদ রেখে বিরোধী ঐক্য না অনেকেরই

কংগ্রেসকে বাদ রেখে বিরোধী ঐক্য না অনেকেরই

তাই শিবসেনা, আরজেডি, এনসিপির মতো অনেক দল চাইছে না কংগ্রেসকে বাদ রেখে বিরোধী ঐক্য গড়ে তুলতে। কংগ্রেস বিভিন্ন রাজ্যে হারলেও কংগ্রেসকে রেখেই তাঁরা ২০২৪-এ মোদী বিরোধী লড়াই করতে চাইছেন। কিন্তু কংগ্রেসের ভূমিকায় অনেকেই সন্তুষ্ট নয়। কংগ্রেস বিজেপির বিরুদ্ধে সেভাবে লড়াই করতে পারছে না। তাই বিজেপির বাড়বাড়ন্ত বলে মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অনেকে।

কংগ্রেস ২৪-এর নির্বাচনে অপেক্ষাকৃত ভালো করবে

কংগ্রেস ২৪-এর নির্বাচনে অপেক্ষাকৃত ভালো করবে

এদিকে প্রশান্ত কিশোর আবার বলে দিয়েছেন, কংগ্রেস ২০২৪-এর নির্বাচনে অপেক্ষাকৃত ভালো ফল করবে। যেভাবে পাঁচ রাজ্যে তাদের মুখ থুবড়ে পড়তে হয়েছে, ২০২৪-এর লোকসভা নির্বাচনে তারা ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। তবে সে জন্য নেতৃত্বকে সক্রিয় হতে হবে বলেও মন্তব্য করেছেন প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোরের এই মন্তব্য তৃণমূলের কাছে অস্বস্তির।

মনোবল থাকলেই নতুন মুখ বেরিয়ে আসবে

মনোবল থাকলেই নতুন মুখ বেরিয়ে আসবে

কিন্তু কংগ্রেস মনোবল ফিরে পেতে পারে প্রশান্ত কিশোরের মন্তব্যে। প্রশান্ত কিশোর জানিয়েছেন, বিভিন্ন রাজ্যে বিজেপি বিরোধী যে আঞ্চলিক শক্তি রয়েছে, তাদেরকে এক জায়গায় আনতে হবে। কংগ্রেস যদি মন ঠিক করে, তাহলে সব কিছু তৈরি হয়ে যাবে। প্রশান্ত কিশোর বলেছেন, যদি আদর্শ ও নীতি নিয়ে সঠিক লক্ষ্যে এগনো যায়, তাহলে বিজেপিকে হারানো সম্ভব। বিজেপিকে হারানোর মনোবল থাকলেই নতুন মুখ বেরিয়ে আসবে বলে মনে করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+