তৃণমূলের হারানো ভোটব্যাঙ্ক ফেরাতে তুরুপের তাস কি মুকুল! পঞ্চায়েতের আগে কৌশলী মমতা

তৃণমূলের হারানো ভোটব্যাঙ্ক ফেরাতে তুরুপের তাস কি মুকুল! পঞ্চায়েতের আগে কৌশলী মমতা

নিয়োগ দুর্নীতিতে আচ্ছন্ন বাংলা। সেই আবহে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগর থেকে প্রাক নির্বাচনী সভা শুরু করছেন। যখন নিয়োগ দুর্নীতি মামলায় নদিয়ার একাধিক বিধায়কের নাম জড়িয়েছে, তখন সেই জেলা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচার-যাত্রা শুরুর পরিকল্পনা বিশেষ তাৎপর্যপূর্ণ, আবার চ্যালেঞ্জেরও।

তৃণমূলের হারানো ভোটব্যাঙ্ক ফেরাতে তুরুপের তাস কি মুকুল! পঞ্চায়েতের আগে কৌশলী মমতা

শুধু নিয়োগ দুর্নীতি নয়, মমতার প্রাক নির্বাচনী সভা বিশেষ তাৎপর্যপূর্ণ মতুয়া ভোট এবং আসন্ন নির্বাচনের আগে মুকুল রায়কে গুরুত্ব প্রদানের ব্যাপারেও। মুকুল রায় সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিকবার দেখা করেছেন। নদিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর সার্কিট হাউসে গিয়েও দেখা করেছেন মুকুল রায়। স্বভাবতই মুকুল রায়কে নিয়ে জল্পনা শুরু হয়েছে যে, তাঁকে পঞ্চায়েত নির্বাচনে গুরুদায়িত্ব দেওয়া হতে পারে।

তিনদিনের সফরে মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়ায় এসে পৌঁছন মঙ্গলবার। নদিয়া থেকে তিনি প্রাক নির্বাচনী সভা শুরু করছেন। এই নদিয়ারই তিন বিধায়কের নাম জড়িয়েছে নিয়োগ দুর্নীতিতে। সিবিআই বা ইডি যাঁকে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির কিং-পিন বলে অভিহিত করছেন, সেই মানিক ভট্টাচার্য নদিয়ারই পলাশিপাড়ার বিধায়ক। আবার চাকরি দেওয়ার নামে প্রতারণায় নাম জড়িয়েছে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার। আর দলীয় পদ পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নদিয়ার করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহরায়ের বিরুদ্ধে।

তৃণমূলের হারানো ভোটব্যাঙ্ক ফেরাতে তুরুপের তাস কি মুকুল! পঞ্চায়েতের আগে কৌশলী মমতা

ফলে পঞ্চায়েত নির্বাচনের আগে একাধিক বিষয়ে অস্বস্তি তৈরি হয়েছে। নদিয়ার একাধিক নেতার দুর্নীতিতে নাম জড়ানোর পর এই জেলা থেকেই প্রচার শুরু করা চ্যালেঞ্জের। মমতা বন্দ্যোপাধ্যায় সেই চ্যালেঞ্জ নিয়েছেন। আর তারপরই মুকুল রায়ের সঙ্গে সাক্ষাৎপর্বে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তৃণমূলের নীচুতলায় যে আন্ডার কারেন্ট চলছে, সেই ড্যামেজ কন্ট্রোলে মুকুল রায়কে তিনি ব্যবহার করতে পারেন।

নদিয়া জেলার গুরুত্ব সবদিক থেকেই আলাদা। এই জেলা যেমন নিয়োগ দুর্নীতির আখড়া হিসেবে চিহ্নিত হয়েছে, তেমনই এই জেলায় মতুয়া সম্প্রদায়ের ভোটারও বিস্তর। ফলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে মতুয়া ভোটের লক্ষ্যে মমতা বন্যোর।পাধ্যায় কী বার্তা দেন আর মতুয়া ভোটব্যাঙ্ককে দলের ভোটবাক্সে ফেরাতে কী উদ্যোগ নেন বা মুকুল রায়কে সেই কাজে কীভাবে লাগান, তাঁর একটা রূপরেখা তৈরি করে দিতে পারেন এই প্রাক নির্বাচনী সভা থেকে।

তৃণমূলের হারানো ভোটব্যাঙ্ক ফেরাতে তুরুপের তাস কি মুকুল! পঞ্চায়েতের আগে কৌশলী মমতা

মুকুল রায়ের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা আদও অটুট আছে। মুকুল রায়ের সংগঠনিক দক্ষতা নিয়েও কোনও মতভেদ থাকতে পারে না। সেই কারণেই মুকুল রায় বিজেপিতে যাওয়ার পরই বিজেপির রমরমা শুরু হয়েছিল বলে মনে করে রাজনৈতিক মহলের একাংশ। তারপর ২০২১-এ ভোটে জিতে তিনি ফের পুরনো ঘরে ফিরে আসেন। কিন্তু নানা প্রতিকূলতায় মুকুল রায় এতদিন সক্রিয় হতে পারেননি তৃণমূলে। এখন সেইসব প্রতিকূলতা অনেকটাই কাটিয়ে উঠেছেন তিনি। ফলে তাঁকে সক্রিয় করে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ফায়দা তুলতে চাইছেন মমতা।

তৃণমূলের হারানো ভোটব্যাঙ্ক ফেরাতে তুরুপের তাস কি মুকুল! পঞ্চায়েতের আগে কৌশলী মমতা

সেইমতো মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন হয়ে মুকুল রায় নদিয়া ও উত্তর ২৪ পরগনা জেলার একাংশে তুরুপের তাস হয়ে উঠতে পারেন। মমতা মুকুল রায়কেই দায়িত্ব দিতে পারেন নদিয়া ও উত্তর ২৪ পরগনায় তৃণমূলের হারানো জমি পুনরুদ্ধারের জন্য। সেই আবহ তৈরি হয়েছে নদিয়ায় মমতা বন্দ্যোপাধ্যয় আসার পরই। এখন দেখার মুকুল রায়কে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী পরিকল্পনা করেন। তার পাশাপাশি বিজেপির সিএএ-জাল কেটে মতুয়া ভোট ফেরাতে তিনি কী উদ্যোগ নেন, সেদিকেও তাকিয়ে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+