মোদী-বিরোধী প্রধান মুখ কে! মমতার বন্ধুরাই ‘শত্রু’ ২০২৪-এর নির্বাচনী লড়াইয়ে
২০২৪-এর লোকসভার মহারণে মোদী বিরোধী মুখ কে? যত দিন যাচ্ছে এই লড়াই ক্রমেই জমে উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ২০২১-এ বিজেপিকে গোহারা হারিয়ে যে আওয়াজ তুলেছিলেন।
২০২৪-এর লোকসভার মহারণে মোদী বিরোধী মুখ কে? যত দিন যাচ্ছে এই লড়াই ক্রমেই জমে উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ২০২১-এ বিজেপিকে গোহারা হারিয়ে যে আওয়াজ তুলেছিলেন, হালে সেই মোদী বিরোধী মুখ হয়ে ওঠার বার্তা দিচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল, কে চন্দ্রশেখর রাও-রা। বিজেপি বিরোধী জোটের প্রধান মুখের লড়াই ক্রমশ জমজমাট।

মমতার নেতৃত্ব বিজেপি বিরোধী লড়াই! জাহির
মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই জাহির করে আসছেন বিজেপির বিরুদ্ধে প্রকৃত লড়াইটা তারাই দিতে পারেন। এই বার্তায় তিনি বারবার টার্গেট করছেন কংগ্রেসকে। কংগ্রেস বিজেপি-বিরোধী লড়াইটা লড়তে পারেনি বলেই বিজেপি আজ একচ্ছত্র আধিপত্য কায়েম করতে পেরেছে। বিজেপিকে ফাইট দিতে হলে, একমাত্র তারাই যোগ্য। তাঁদের নেতৃত্ব বিজেপি বিরোধী লড়াই চালানোই শ্রেয়।

মমতাকে পরবর্তী প্রধানমন্ত্রী প্রজেক্ট তৃণমূলের
বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে ইউনাইটেড ইন্ডিয়া গঠনের লড়াই শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দল তৃণমূলের পক্ষ থেকে মমতাকে পরবর্তী প্রধানমন্ত্রী প্রজেক্ট করতেও পিছপা হননি। এমনকী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাশট্যাগে প্রচারও শুরু করেছিল তৃণমূল। মমতাকে মোদী বিরোধী প্রধান মুখ হিসেবে তুলে ধরাই ছিল সেই প্রচারের উদ্দেশ্য। একইসঙ্গে তাঁরা বারবার বার্তা দিয়েছেন রাহুল নন, মমতাই শ্রেয় মোদী বিরোধী মুখ হিসেবে।

মমতা বন্দ্যোপাধ্যায় পাশে পেয়েছিলেন যাঁদের
এই লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে পেয়েছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে। তিনি নিজে মমতার পাশের দাঁড়িয়েছিলেন। পাশে পেয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। পেয়েছিলেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবকে। চেষ্টা করেছিলেন শিবসেনা ও এনসিপির সমর্থন আদায় করে নিতে। চেয়েছিলেন ডিএমকে, আরজেডি ও জেএমএমকেও পাশে পেতে।

আম আদমি পার্টিই হবে বিজেপির প্রধান চ্যালেঞ্জার
এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যখন দুর্নীতির ভারে রক্ষণ সামলাতে ব্যস্ত তখন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও নিজেরাই মোদী বিরোধী প্রধান মুখ হয়ে ওঠার চেষ্টা করছে। সম্প্রতি অরিবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি দিল্লিতে বিজেপির সরকার ভাঙার পরিকল্পনা রুখে দিয়ে জানিয়েছে, তারাই বিজেপি বিরোধী প্রধান শক্তিকে পরিণত হয়ে উঠেছে। তা বুঝতে পেরেই বিজেপি তাঁদের বিরুদ্ধে এককাট্টা হয়েছে। ২০২৪-এর নির্বাচনে আম আদমি পার্টিই হবে বিজেপির প্রধান চ্যালেঞ্জার।

কেসিআর মমতার ছায়া থেকে বেরিয়ে মুখ হওয়ার লড়াইয়ে
আর এখন কে চন্দ্রশেখর রাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়া থেকে বেরিয়ে নিজেকে জাতীয় রাজনীতিতে মুখ্য ভূমিকায় তুলে ধরতে চাইছেন। বিজেপি বিরোধী লড়াইয়ে তৃতীয় ফ্রন্ট গড়ে তোলার বার্তা দিয়ে তিনি নিজের দলকে জাতীয়করণের লক্ষ্যে এগিয়ে দিয়েছেন। তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি এবার ভারত রাষ্ট্র সমিতি হওয়ার দৌড়ে। এই কাজ যে তিনি ২০২৪-কে লক্ষ্য করেই করেছেন, তা বলার অপেক্ষা রাখে না।

কংগ্রেসকে বাদ দিয়ে কখনই বিজেপি বিরোধী লড়াই
অর্থাৎ মমতাকে নেত্রী করে এগিয়ে যাওয়ার পথ থেকে এখন অনেকটাই সরে গিয়েছেন কে চন্দ্রশেখর রাও ও অরবিন্দ কেজরিওয়ালরা। তাঁরা স্ব স্ব প্রধান হয়ে উঠতে চাইছে। তাঁরা চাইছেন কংগ্রেসকে বাদ দিয়ে আঞ্চলিক দলগুলির জোট। কিন্তু সেখানে প্রধান ভূমিকা নেওয়ার লড়াই এখন মমতা, কেজরিওয়াল ও কেসিআরের মধ্যে। পরোক্ষে ডিএমকে, শিবসেনা, এনসিপি, আরজেডি এবং হালে জেডিইউ চাইছে কংগ্রেসের নেতৃত্বেই জোট হবে বিজেপি বিরোধী। তাহলে বিজেপির পতন নিশ্চিত। কংগ্রেসকে বাদ দিয়ে কখনই বিজেপি বিরোধী লড়াই যথাযথ হবে না।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications