Zinc Deficiency: শরীরে জিঙ্কের ঘাটতি হচ্ছে, কীভাবে বুঝবেন
Zinc Deficiency: আমাদের শরীরে ভিটামিন, খনিজ পদার্থ দু’য়েরই প্রয়োজন। ভিটামিন ও খনির পদার্থের অভাব শরীরে হয় তাহলে আমাদের নানান রোগের শিকার হতে হয়। শরীরের জিঙ্কের ঘাটতি থাকাও খুব খারাপ।
চিকিৎসকাদের মতে, যদি কোনও ব্যক্তির শরীরে জিঙ্কের ঘাটতি থাকে তাহলে তার শরীরের জোর থাকে না, রোগ প্রতিরোধের ক্ষমতা ক্রমশ কমতে থাকে। তাই জিঙ্কের মাত্রা সঠিক রাখতে বলছেন চিকিৎসকেরা। কোন কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার শরীরে জিঙ্কের মাত্রা ক্রমশ কমছে।

জিঙ্কের ঘাটতির লক্ষণগুলো কী?
কত গ্রাম জিঙ্কের প্রয়োজন শরীরে
চিকিৎসকেরা বলছেন, একজন প্রাপ্তবয়স্ক পুরুষের প্রত্যেকদিন ১১ মিলিগ্রাম জিঙ্কের প্রয়োজন, সেই সঙ্গে প্রতিটি মহিলার রোজ ৮ মিলিগ্রাম করে জিঙ্কের প্রয়োজন।
চুল ওঠা
যে ব্যক্তির শরীরে জিঙ্কের ঘাটতি রয়েছে তাদের শরীরে সঙ্গে সঙ্গে মাথার চুলেও সমস্যা দেখা দেয়।চুল খুব সহজেই পড়ে যায়। আপনার হাতের তালুর চামড়াও ক্রমশ উঠতে থাকবে। জিঙ্কের অভাব ঘটলে আপনার শরীরের নানা রকম সমস্যা সৃষ্টি হবে, তার মধ্যে প্রধান সমস্যাই হলো চুল ওঠা।
ওজন কমে যাওয়া
যদি আপনার শরীরে জিঙ্কের ঘাটতি থাকে তাহলে আপনার ওজন দ্রুত কমতে থাকবে। তাই এটিতে সতর্ক থাকা দরকার। খিদে পেলেও আপনার খেতে ইচ্ছা করবে না,। সেই সঙ্গে আপনার হু হু করে ওজন কমবে, তাহলে আগেই সতর্ক হোন এবং চিকিৎসকের পরামর্শ নিন।

রোগ প্রতিরোধের ক্ষমতা কমে
চিকিৎসকেরা বলছেন, যে ব্যক্তির শরীরের জিঙ্কের অভাব রয়েছে, তাঁদের কিন্তু রোগ প্রতিরোধের ক্ষমতা ক্রমশ কমতে থাকে। সর্দি হাঁচি-কাশিতে প্রায় সময় লেগে থাকে তাঁদের।
চোখে ঝাপসা দেখবেন
যদি আপনি মাঝে মধ্যেই চোখে ঝাপসা দেখেন, কখনও তা এড়িয়ে চলবেন না। এর প্রধান কারণই হল জিঙ্ককের অভাব। শরীরে যদি জিঙ্কের ঘাটতি থাকে তাহলে আপনি চোখে আপছা দেখবেন। চোখে সঠিক পাওয়ারের চশমা পরলে ঝাপসা দেখতে পারেন আপনি।
ডায়রিয়া হওয়ার সম্ভাবনা প্রবল
চিকিৎসকদের মতে, যে ব্যক্তির শরীরে জিঙ্কের ঘাটতি রয়েছে তাঁদের ডায়রিয়া হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আপনার শরীর ক্রমশে ক্লান্ত হয়ে যাবে। কাজের ইচ্ছা থাকবে না, মাথাব্যথা হওয়ার সম্ভাবনা থাকবে প্রবল। শরীর দুর্বল হতে থাকবে ক্রমশ, ঘুম পাবে। তাই সুস্থ থাকতে চাইলে আগে থেকেই চিকিৎসকের পরামর্শ নিন, জিঙ্ক সমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করুন।












Click it and Unblock the Notifications