গলা ব্যথার সমস্যায় ভুগছেন, দ্রুত সুস্থ হতে এড়িয়ে চলুন এই খাবারগুলি

এমন অনেকেই রয়েছেন যারা শীত, গ্রীষ্ম, বর্ষা বারো মাসই কিন্তু সকলে সর্দি কাশির সমস্যায় ভোগেন। অল্প ঠান্ডা লেগে গেলেও অনেক সময় নাক দিয়ে জল পড়ে। হাঁচি হয়, কাশি হয়। গলা ব্যথা হয়, ঢোক গিলতে অসুবিধা হয়। আর এই গলা ব্যথা খুব সাধারণ সমস্যা।

এই সময় কিন্তু আপনার শরীরের দিকে বিশেষ যত্ন নিতে হবে। গলা ব্যথা হলে এমন অনেক খাবার রয়েছে যেগুলি আপনি মুখে তুলতে পারবেন না। তাহলে আপনার শরীরে নানান সমস্যা দেখা দেবে। দেখুন গলা ব্যথা হলে কোন কোন খাবার একদমই খাবেন না।

Lifestyle

  • সাইট্রাস ফল

সাইট্রাস ফলের তালিকায় রয়েছে লেবু, কমলালেবু, আঙ্গুরের মতন ফল খাবেন না। এগুলিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে ঠিকই তবে এতে অ্যাসিডের সমস্যা কিন্তু বেশি হতে পারে। আর এতে গলা ব্যথা ক্রমশ বাড়তে থাকবে। পারলে আপেল, কলার স্মুদি করে খেতে পারেন।

  • ঝাল, মশলা যুক্ত খাবার

ঝাল, মশলাযুক্ত খাবার গলা ব্যথা হলে কখনোই খাবেন না। এতে গলা ব্যথা আরো বাড়বে। প্লেন খাবার খাবেন। আলু সিদ্ধ, ভাত খাওয়ার চেষ্টা করবেন।

  • দুগ্ধ জাতীয় খাবার

গলা ব্যথা হলে দুধ, দই, পনির ইত্যাদি খাবেন না। এতে আপনার ব্যথা আরোও বাড়তে পারে। ঠাণ্ডা লাগবে। সর্দি কাশি থেকে বের হতে পারবেন না। এসময় পারলে আপনি বাদাম, নারকেলের দুধ খেতে পারেন। যা কিন্তু আপনার শরীরের জন্য ভালো। এতে গলা ব্যথা অনেকটা কমবে।

  • স্ন্যাকস

গলা ব্যথা হলে কখনোই চিপস বা স্ন্যাকস খাবেন না। আপনি বাড়িতে স্মুদি খেতে পারেন। নরম খাবার খাবেন।

  • মদ খাবেন না

গলা ব্যথা হলে কখনো মদ খাবেন না। এমনকি বিয়ার না খাওয়ার চেষ্টা করবেন। এতে শরীর ডিহাইড্রেট হয়ে যায়। শুকিয়ে যাবে গলা, বাড়বে গলা ব্যথা। আপনি ভেষজ চা খেতে পারেন। জল খেতে পারেন বা আপনি ফলের রস বাড়িতে করে খেতে পারেন। এটা কিন্তু গলা ব্যথার সমস্যা অনেকটাই কমবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+