Headache: প্রায় সময়েই ভোগেন মাথা যন্ত্রণায়! মুক্তি মিলবে এই ঘরোয়া প্রতিকারেই
মাথা যন্ত্রণায় প্রায় আমরা সকলেই কমবেশি ভুগি। তা মানসিক চাপের কারণে অনেক সময় হয়, আবার আবহাওয়ার পরিবর্তন হলেও এমন সমস্যার সম্মুখীন হন অনেকেই।
তবে এই মাথাব্যথা হলে শরীর ক্লান্ত হয়ে যায়, কাজ করার ক্ষমতাও কমতে থাকে। এমন সমস্যার সম্মুখীন হন যদি আপনিও হন তাহলে বাড়িতে থাকা জিনিসগুলি দিয়েই আপনি আপনার শরীর সুস্থ রাখতে পারবেন, জানুন কীভাবে কমাবেন?

- লেবুর রস
যদি আপনার মাথাব্যথা হয় এবং তা দূর করতে চান তাহলে লেবুর রস ওষুধ হিসেবে কাজ করতে পারে জানেন। এক কাপ গরম জলে অর্ধেক লেবু রস দিয়ে তিনবার খান। লেবু জল খেলে আপনার মাথাব্যথা দ্রুত কমবে। কারণ এতে অ্যাসিড থাকে, বেশিরভাগ ক্ষেত্রে মাথাব্যথা হয়, গ্যাসের সমস্যা থাকে, তাই এটি খেলে মাথাব্যথা কমবে।
- ভেজানো বাদাম
যদি আপনি মাথা ব্যথায় ভোগেন তাহলে দেরি না করে সারারাত বাদাম জলে ভিজিয়ে রাখুন । সকালবেলা সেই বাদাম খেয়ে নিন খালি পেটে। এটি খেলে আপনার মাথাব্যথার মতন সমস্যা থাকবেই না।
- লবঙ্গ
লবঙ্গ আপনার মাথাব্যথা কমাতে পারে খুব দ্রুত। মাথাব্যথা হলে লবঙ্গ খুব ভালো কাজ করে। তাই যখন আপনার মাথাব্যথার মতন সমস্যার সম্মুখীন হবেন, তখন লবঙ্গ গুঁড়ো করে তাদের সামান্য নুন, ভালো করে পেস্ট করুন। তারপর সেই পেস্ট দুধের সঙ্গে খেয়ে নিন। কিছুক্ষণ বাদেই দেখবেন মাথাব্যথা কমছে।
- আদা
মাথাব্যথা থেকে দ্রুত মুক্তি পেতে এক টুকরো আদা মুখে দিন। তাহলেও কিন্তু আপনার খুব তাড়াতাড়ি মাথাব্যথা কমবে। আর অনেক সময় আদা মুখে দেওয়ার পরও যদি মাথাব্যথা না কমে তাহলে একটু আদা ঘষে নিয়ে কপালে লাগান ,১০ মিনিটের মধ্যে দেখবেন মাথাব্যথা কমে গেছে।

- আপেল
আপনি কি জানেন আপেল আপনার মাথাব্যথা কমাতে পারে। হয়তো এটা অনেকেই জানেন না। সকালে আপেলে নুন মাখিয়ে খেলে পেট হালকা হবে।
- জলে পা ডুবিয়ে রাখুন
যখন আপনার খুব মাথাব্যথা হবে তখন উষ্ণ গরম জলে পা রাখবেন। পা ডুবিয়ে রাখবেন। কিছুক্ষণ পর রাখার পর পা তুলে মুছে নেবেন। এটি করলে আপনার মাথা ব্যথা কমবে। এটিকে ফুট স্নান বলা হয়। এটি হলে আপনার রক্তনালীর ওপর চাপ আসতে আসতে কমতে থাকবে এবং মাথায় যন্ত্রণা দ্রুত কমবে।












Click it and Unblock the Notifications