পার্লারে না গিয়েও আপনি দুর্গাপুজোর আগেই নখ বাড়াতে চান, যত্ন নিতে মানুন ঘরোয়া উপায়গুলি
মুখের পাশাপাশি হাত-পা নখের যত্ন নিয়ে থাকেন অনেকে। তার ওপরে আবার সামনেই দুর্গাপুজো। আর এই সময়ে অনেকেই পেডিকিওর থেকে ম্যানিকিওর করে থাকেন। যদি আপনি পুজোর আগে পার্লারে না গিয়েও নখের যত্ন নিতে চান, এবং ছোট নখ খুব দ্রুত বড় করতে চান, তাহলে এই ঘরোয়া টিপসগুলি মানতে পারেন। সেই সঙ্গে এতে কিন্তু আপনার নখ আরও উজ্জ্বল হবে, সহজে ভাঙবে না। তাই আপনিও কিন্তু এই টিপসগুলি মেনে নখের যত্ন নিতে পারেন।
উষ্ণ গরম জল, নুন, অলিভ অয়েল প্রথমে জলকে উষ্ণ গরম করে নিন, তাতে সামান্য পরিমাণ নুন আর এক চামচ অলিভ অয়েল তেল দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে আপনার নখ অন্তত আধঘন্টা ভিজিয়ে রাখুন। এতে দ্রুত আপনার নখ বাড়বে। নখ কিন্তু খুব চকচক করবে।

লেবু, অলিভ অয়েল নখ দ্রুত বাড়াতে এক চামচ লেবুর রস, এক চামচ অলিভ অয়েলে নখ ভিজিয়ে রাখুন অন্তত কুড়ি মিনিট। এরপর ভালো জলে হাত ধুয়ে নিন। তাহলে আপনার নখ আপনার সুন্দর হয়ে উঠবে। সেই সঙ্গে নখ কিন্তু সহজে ভাঙবে না।
কমলালেবুর রসআপনি কি জানেন, কমলালেবুর রস দিয়ে খুব সহজেই হাতের নখ বাড়ানো যায়। যদি আপনি হাতের নখ বাড়াতে চান, তাহলে কমলালেবুকে ভালোভাবে পেস্ট করে নিয়ে তাদের সামান্য গরম জল দিয়ে হাতের নখ আগে ভালোভাবে পরিষ্কার করে নিন। তারপর হাত একটু ক্রিম লাগিয়ে আবারও গরম জলে কমলালেবুর রস ফেলে তাতে নখ রেখে দিন আধঘন্টা। এতে দেখবেন দ্রুত আপনার নখ বাড়বে।
গরম জল, অলিভ অয়েল অনেকের নখ কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে যায়, আর আপনি তা থেকে মুক্তি পেতে চাইলে গরম জলে একটু অলিভ অয়েল দিয়ে আপনি নখ দিয়ে রাখুন অন্তত ১০ মিনিট। তারপরেই দেখুন আপনার নখ চকচক করছে। এতে নখ কিন্তু সহজে ভেঙে যাবে না।
নারকেল তেলনখ বাড়াতে আপনি কিন্তু নারকেল তেলের সাহায্য নিতে পারেন। প্রথমে আপনাকে নারকেল তেল একটা বাটিতে নিতে হবে। তাতে সামান্য পরিমাণ লেবুর রস আর নুন দিতে হবে। দিয়ে এই তেলটি আপনি নখে ভালোভাবে মাখতে থাকুন। এতে আপনার নখ কিন্তু খুব গ্লো করবে, দেখতেও খুব সুন্দর লাগবে।












Click it and Unblock the Notifications