পটল দেখলেই মুখে অরুচি, এই রেসিপিগুলি বাড়িতে বানিয়ে দেখুন তো স্বাদ লাগে কিনা?
গরমকালে বাজারে গেলে আলু, পটল, কুমড়ো, ঝিঙে ছাড়া সবজি পাওয়া যায় না বললেই চলে। তবে এই পটল খেতে অনেকেই কিন্তু একদম ভালবাসেন না। তবে আপনি যদি পটলপ্রেমী হন তাহলে এই খাবারগুলি খেতেই পারেন।
আবার যারা পটল দেখলে নাক সিটকোন, তাদের কিন্তু এই রেসিপিগুলি দিলে হাত চেটে খাবে। তাহলে গরমকালে বানিয়ে নিন পটলের এই সহজ রেসিপিগুলি। কী কী বানাবেন, কীভাবে বানাবেন, দেখুন।

- পটলের দোলমা
পটলের দোলমা খুব সহজেই আপনি বাড়িতে বানিয়ে নিতে পারেন। বানাতে লাগবে- গোটা পটল, ছানা, হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাজুবাদাম, বাটা, কিশমিশ, আদা বাটা, টমেটো কুচি, গোটা জিরে, সরষের তেল, নারকেলকোরা, পোস্ত বাটা, চারমগজ দানা বাটা, খোয়া খির, নুন, চিনি।
কীভাবে বানাবেন- প্রথমে পটলের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেবেন। তারপর পটলের মুখগুলোকে কেটে নিন। কখনোই মাঝখানটা কাটবেন না। টুথপিক বা চামচের পেছন দিয়ে পটলের ভেতর থেকে সমস্ত দানাগুলি বার করে দিন। তারপর পটলগুলোতে নুন, হলুদ মাখিয়ে রেখে দিন। তারপর পটলগুলো হালকা করে ভেজে তুলে রাখুন। এরপর আপনি পেস্ট করে নিন। পটলের বীজ, নারকেল কোরা, কাজু বাটা, পোস্ত বাটা, ছানা, খোয়া, ক্ষীর মিশিয়ে স্বাদমতো নুন, চিনি দেবেন দিয়ে শুকনো পুর পটলের ভেতর ভরে দিন। সঙ্গে দেবেন কিশমিশও।
পটলের ভিতর পুর ভরে দিন। তারপর কড়াইতে তেল গরম করে পটল গুলোকে ভালো করে ভেজে নিন। তারপর গরম তেলে আপনি জিরে, শুকনো লঙ্কা, ফোড়ন দিন। তারপর আদা বাটা, টমেটোগুলি দিয়ে দিন। তারপর টক দই, কাজু বাটা, চারমগজ বাটা ভালোভাবে দিয়ে মশলার কষতে থাকুন। তেল ছাড়লে সামান্য পরিমাণ জল দিয়ে দিন। তারপর ভেজে রাখা পটল দিয়ে দিন। ঘন হয়ে গেলে গ্যাস বন্ধ করে সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন পটলের দোলমা।
- আলু পটলের তরকারি
যদি আপনি হালকা খাবার খেতে চান তাহলে কিন্তু আলু পটলের তরকারি খেতে পারেন। যার জন্য লাগবে পটল, আলু, জিরা বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা। গরম মশলা গুলো, ঘি, সরষের তেল, ঘি, নুন, চিনি।
কীভাবে বানাবেন- প্রথমে আপনি পটল আলু ভালোভাবে কেটে ধুয়ে জল ঝরতে দিন। তারপর গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে ভালোভাবে তেলটি গরম করুন। তারপর পটল, আলু ভালোভাবে ভেজে তুলে নিন। তারপর ওই তেলেই সামান্য পরিমাণ আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো কুচি ভালোভাবে দিয়ে করতে থাকুন। তারপর মশলা ভালোভাবে কষা হয়ে গেলে তাতে দিয়ে দিন কেটে রাখা আলু পটল।
তারপর ভালোভাবে নেড়ে আপনি ঢাকা দিয়ে দিন। যতক্ষণ না আলু, পটল সেদ্ধ হচ্ছে। ততক্ষণ ভালোভাবে নাড়বেন। তারপর নামাবার আগে ঘি, গরম মশলা মিশিয়ে গ্যাস বন্ধ করে রেখে দিন। তাহলে একেবারে তৈরি হয়ে যাবে আপনার আলু পটলের তরকারি।
- আলু পটল ভাজা
কখনও কখনও একসঙ্গে আলু পটল ভাজা খেয়েছেন। না হলে বানান এই উপায়ে। এটি করতে আপনার লাগবে পটল, আলু, নুন, চিনি, হলুদ গুঁড়ো,তেল।
কীভাবে বানাবেন- প্রথমে আলু ও পটলের খোসা টুকরো টুকরো করে কেটে নিন। তারপর পটল আলুতে নুন, হলুদ, চিনি মিশিয়ে নিন। তারপর কড়াইতে তেল দিয়ে তেল ভালো করে গরম করে আলু ও পটল ভালোভাবে ভেজে নিন। তাহলেই হয়ে যাবে আলু পটল ভাজা। এটি কিন্তু নিরামিষ। খেতে অসাধারণ লাগবে।
- পটল ভাপা
নিরামিষ পটল ভাপা বানাতে লাগবে- পটল, সাদা সর্ষে, দুধ, কাঁচা লঙ্কা, আদা, বাটা, পোস্ত বাটা, লঙ্কাগুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, কালো সর্ষে।
প্রথমে পটলগুলোকে ভালোভাবে কেটে নিন। তারপর পটলগুলো ধুয়ে নুন, জল ঝরতে দিন। তারপর তাতে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো মাখিয়ে রাখুন। একটি কড়াইতে সরষের তেল দিয়ে পটলগুলো ভালোভাবে ভেজে তুলে রাখুন। তারপর কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নুন দিয়ে একটি মিক্সারে ভালোভাবে এটি পেস্ট করে নিন।
তারপর পটল ভাপানোর জন্য টিফিন বক্স নেবেন। সব মশলাগুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, সরষের তেল, দুধ, আদা বাটা দিয়ে দিন। তাতে দিয়ে দিন সামান্য পরিমাণ তেল। তারপর দিয়ে দেবেন পটল আর চেরা কাঁচা লঙ্কা। এরপর আপনি টিফিন বক্সে ঢাকনা ঢেকে দিন। তারপর কড়াইতে হাফ জল দেবেন। দেখবেন টিফিন বক্সে অর্ধেক যেন জলের তলায় থাকে। তারপর ১০-১৫ মিনিট ভালোভাবে এই পটলটা ভাপিয়ে নিন। তাহলেই একেবারে তৈরি হয়ে যাবে আপনার পটল ভাপা।












Click it and Unblock the Notifications