দীপাবলিতে বাড়িতেই এই জিনিসগুলি দিয়ে চিনি ছাড়া সুস্বাদু মিষ্টি তৈরি করুন

হিন্দুদের কাছে দীপাবলি একটি বড় উৎসব। প্রতিবছর আনন্দের সঙ্গে সকলে পালন করেন দীপাবলি উৎসব। চলতি বছর ৩১ অক্টোবর পালিত হবে এই বিশেষ উৎসব। এই বিশেষ দিনে অনেকের বাড়িতেই গণেশ, মা লক্ষীর বিশেষ পুজোর আয়োজন করা হয়। তাছাড়া অনেক অতিথিরা এই সময়ে বাড়িতে আসেন। আপনার বাড়িতেও যদি অতিথিরা আসেন তাহলে আপনি বাড়িতে তৈরি করা মিষ্টি দিয়েই কিন্তু তাদের আপ্যায়ন করতে পারেন।

তাছাড়াও বর্তমান সময়ে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রচুর। আবার এমন অনেকে রয়েছেন যারা মিষ্টি খেতে পছন্দ করেন, তবে মিষ্টিতে বেশি মিষ্টি হলে সেটি খেতে একদম পছন্দ করেন না। আপনি যদি সেই তালিকায় থাকেন তাহলে অবশ্যই দীপাবলিতে চিনি ছাড়া বাড়িতে মিষ্টি তৈরি করে নিন। দেখুন কী দিয়ে আপনি মিষ্টি তৈরি করবেন।

sugaer

  • গুড়

আপনি গুড় দিয়ে মিষ্টি তৈরি করতে পারেন। এতে কিন্তু চিনি একদমই লাগবে না। কারণ গুড়কে প্রাকৃতিক মিষ্টি বলা হয় অর্থাৎ গুড় দিয়ে মিষ্টি তৈরি করলে হালকা মিষ্টিভাব কিন্তু থাকবেই।

বহু শতাব্দী ধরেই কিন্তু গুড় দিয়ে মিষ্টি তৈরি করে আসছেন অনেকে। যা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। গুড়ে অনেক পুষ্টিগুণ রয়েছে। যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাছাড়াও এতে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস থাকে। গুড়ের মিষ্টি খেতেও কিন্তু বেশ ভালো লাগে।

  • মধু

আপনি দীপাবলিতে চিনির বদলে মিষ্টিতে কিন্তু মধু ব্যবহার করতে পারেন। এটিও প্রাকৃতিক মিষ্টি। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম, কপার, ম্যাঙ্গানিজের মতন পুষ্টিগুণ থাকে। যা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। সেই সঙ্গে মধু দিয়ে মিষ্টি করলে গন্ধও কিন্তু খুব সুন্দর আসবে।

  • নারকেল

যদি আপনি চিনি খেতে একদমই পছন্দ না করেন বা আপনি ডায়াবেটিস রোগী হন তাহলে কিন্তু নারকেল দিয়ে মিষ্টি তৈরি করতে পারেন এতে নারকেলের মধ্যে হালকা মিষ্টি ভাব থাকেই, তাই নারকেল দিয়ে মিষ্টি করলে আপনার কিন্তু রক্তের শর্করার মাত্রা একদমই বাড়বে না। আর নারকেলের মিষ্টি খেতেও অসাধারণ।

  • দুধ

আপনি দুধ দিয়েও মিষ্টি তৈরি করতে পারেন। দুধে চিনি না দিলে কিন্তু শুধু মিষ্টি ভাব আসবে না। কিন্তু মিষ্টির স্বাদ কিন্তু একই রকম থাকবে। এই মিষ্টি কিন্তু খেতে অসাধারণ। তাই দীপাবলিতে চিনি ছাড়া এই উপায়ে মিষ্টি তৈরি করতে পারেন আপনিও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+