New Year 2025: নতুন বছরে প্রিয়জনকে কম বাজেটের এই উপহার দিয়েই মন জিতে নিন

নতুন বছর নিয়ে সকলেরই নানান প্রত্যাশা থাকে। নতুন বছরে কীভাবে নিজেকে আরও উন্নতির পথে নিয়ে যাওয়া যায় কিংবা নতুন বছরে কীভাবে জীবনে সফলতা পাওয়া যায়, তা নিয়ে সকলেরই নানান প্রত্যাশা থাকে।

তাছাড়াও এই উৎসবের মরসুমে অনেকেই কিন্তু তার প্রিয়জনকে অনেক সুন্দর উপহার দিয়ে থাকেন। নতুন বছরে আপনি যদি আপনার মনের মানুষকে বা প্রিয়জনকে উপহার দিতে চান, তাও আবার যদি কম বাজেটে দিতে চান তাহলে কিন্তু এগুলি দিতেই পারেন। খুব কম দামেই আপনি কিন্তু এগুলি কিনতে পারবেন। জানুন কী কী উপহার দেবেন।

gift

  • কাস্টমাইজড ক্যালেন্ডার

আপনার প্রিয়জনের ফটো দেওয়া ক্যালেন্ডার আপনি কিন্তু তৈরি করে দিতে পারেন। এতে কিন্তু সারা বছর আপনার মনের মানুষ আপনাকে কিন্তু স্মরণ করবেন। আর এই ক্যালেন্ডার দেখতেও কিন্তু খুব সুন্দর। এই ব্যক্তিগত ক্যালেন্ডার কিন্তু দেখতেও খুব অসাধারণ হয়ে থাকে।

  • কাস্টমাইজড কফি মগ

আপনি আপনার মনের মানুষকে নতুন বছরে কাস্টমাইজড কফি মগ দিতে পারেন। যেখানে তার নাম কিংবা ছবি আঁকা থাকবে। সেই সঙ্গে নীচে অবশ্যই লেখা থাকবে happy new year 2025। এগুলি কিন্তু খুব সুন্দর ঘর সাজানোর জিনিস। তাছাড়াও এগুলি দেখতেও কিন্তু খুব সুন্দর। আর তাছাড়া খুব কম বাজেটে আপনি কিন্তু কিনতে পারবেন।

  • হাতে লেখা চিঠি, গোলাপ ফুল

তাছাড়া আপনি আপনার কাছের মানুষকে এবার দিয়ে দিন হাতে লেখা চিঠির সঙ্গে একটি গোলাপ ফুল এবং একটা চকোলেট। এগুলি একটি বাক্স ভরে দেবেন। এগুলি একসঙ্গে দিলে তিনি কিন্তু খুব খুশি হবেন। তাছাড়া ও এই জিনিসটি কিন্তু দেখতেও অসাধারণ।

  • গল্পের বই

যদি আপনার প্রিয় মানুষ বই পড়তে ভালোবাসেন। তাহলে তাকে কিন্তু আপনি নতুন বছরে অনেক গল্পের বই গিফট করতে পারেন। যাতে তিনি কিন্তু খুব খুশি হবেন।

  • ঘুরতে যান

নতুন বছরে মনের মানুষকে বা প্রিয়জনকে নিয়ে ঘুরতে কোথাও যেতে পারেন। এতে তারাও কিন্তু অনেকক্ষণ সময় আপনার সঙ্গে কাটাতে পারবেন। আপনার মনের কথা তাঁদের সঙ্গে শেয়ার করতে পারবেন। এতে আপনি ও আপনার মনের মানুষ দু’জনেই খুব খুশি হবেন।

  • শীতের পোশাক

আপনার প্রিয় মানুষকে আপনি এই নববর্ষের একটা শীতের পোশাক উপহার দিতে পারেন। তা সোয়েটার, জ্যাকেট যাই হোক না কেন। তিনি যেটি পরতে বেশি ভালোবাসেন তাই উপহার দিতে পারেন। এগুলো পেয়ে তিনি কিন্তু খুব খুশি হবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+