বর্ষাকালে এই আউটফিটেই নিজেকে সাজিয়ে তুলুন, দেখুন তো এগুলি আপনি পরেন কিনা?
বর্ষার সময় ঘুমিয়ে খুব মজা পাওয়া যায় ঠিকই, তবে অফিস যেতে বা কোথাও যেতে কিন্তু একটু বিরক্ত লাগে। কারণ এই প্যাচপ্যাচে বৃষ্টিতে জামা কাপড়ের একেবারে দফারফা অবস্থা হয়ে যায়। এসময় হালকা জামাকাপড় পরতে ভালো লাগে।
তাছাড়া বৃষ্টির সময় হালকা জামা কাপড় পরলে এসেই যদি কেচে ধুয়ে দেওয়া যায়। তাহলে তা তাড়াতাড়ি শুকায়। কারণে এসময় রোদের দেখা মেলে না বললেই চলে। বর্ষাকালে কেমন জামা কাপড় পরে বাইরে বেরোবেন বা অফিস যাবেন, দেখুন।

- সুতির পোশাক
বর্ষাকালে অবশ্যই হালকা ধরনের সুতির পোশাক করার চেষ্টা করুন। বর্ষাকালে ঘাম কম হয়। সেই ক্ষেত্রে সুতির পোশাক পরলে আপনার আরাম হবে। যতটা পারবেন শার্ট, ঢিলেঢালা প্যান্ট সুতির পরার চেষ্টা করুন। এতে কিন্তু আপনি অফিস থেকে এসে কেচে দিলে তা তাড়াতাড়ি শুকিয়ে যাবে।
- লিনেনের পোশাক
অফিস যাওয়ার সময় আপনি লিনেনের জামা কাপড় পড়তে পারেন। এগুলোর ওজন অনেক কম হয়। তাছাড়া এগুলো খুব দ্রুত শুকিয়ে যায়। লিনেনের ওপর সুন্দর সুন্দর কুর্তি পাওয়া যায়। যেগুলি পরলে কিন্তু আপনাকে দেখতেও অসাধারণ লাগবে।
- রেয়নের পোশাক
ভারী বৃষ্টিতেও আপনি কিন্তু রেয়নের জামা কাপড় পরতে পারেন। এগুলি খুব হালকা ধরনের হয়। এগুলো খুব আরামদায়ক, ঢিলেঢালা পোশাক পরবেন। আপনি কিন্তু যেকোনও লং ড্রেস পরতেই পারেন। যাতে আপনাকে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগবে।
- ভারী সুতির পোশাক পরবেন না
তবে বর্ষাকালে ভুলেও ভারী সুতির পোশাক একদমই পরবেন না। এগুলি কিন্তু খুব তাড়াতাড়ি শুকায় না। সামান্য বৃষ্টিতে ভিজে গেলে গা কিন্তু ভেজা ভেজা থাকবে। তাই এই আউটফিট এড়িয়ে চলার চেষ্টা করুন।
- গাঢ় রঙের পোশাক পরুন
বর্ষাকালে অফিস যাওয়ার সময় মন এমনিই খারাপ থাকে। তাই এসময় একটুখানি গাঢ় রঙের পোশাক পরলে আপনার মনও কিন্তু বেশ ভালো থাকবে। যেমন- নীল, খয়েরি, মেরুন রঙের পোশাক পরার চেষ্টা করুন।
- সিল্কের পোশাক পরুন
বর্ষাকালে একদম ফিট থাকতে, আপনি কিন্তু সিল্কের পোশাক পরতেই পারেন। এই পোশাকগুলি ভিজে গেলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই জামা কাপড়গুলি কাচার পরে কিন্তু শুকাতে বেশিক্ষণ সময় নেয় না।
- আঙ্কেল লেন্থ ড্রেস
আপনি কিন্তু আঙ্কেল লেন্থ কোনও ড্রেস পরবেন। বর্ষাকালে এগুলি পরে হাঁটাহাঁটি করলে আপনার জামাতে কিন্তু সহজে কাদা ছিটবে না। তবে যারা শাড়ি পরতে ভালোবাসেন তারা কিন্তু সিন্থেটিক শাড়ি পরতেই পারেন।












Click it and Unblock the Notifications