শীত যাওয়ার আগে এই আচারগুলি আপনিও তৈরি করে রেখে দিতে পারেন
আচার খেতে কমবেশি সকলেই খুব ভালোবাসেন। তাছাড়া শীতকালে অনেকেই বাড়িতে আচার বানিয়ে রেখে দেন সারা বছরের জন্য। শীতের বাজারে অনেক ধরনের সবজি পাওয়া যায়। বাজারে বর্তমানে পাওয়া সবজিগুলো দিয়ে আপনি আচার তৈরি করতে পারেন।
এই স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এই আচার আপনিও ঘরে তৈরি করতে পারেন। জানেন কিসের আচার তৈরি করবেন আপনি। ঘরে থাকা উপকরণ দিয়েই আপনি তৈরি করতে পারেন এই সবজির আচার।

- গাজরের আচার
গাজর খেতে পছন্দ করেন কমবেশি সকলেই। এই আচার তৈরি করা খুব সোজা। প্রথমে গাজরকে ভালোভাবে ধুয়ে নিন। তারপর পাতলা লম্বা লম্বা করে কেটে নিন। তারপর সরষের তেল গরম করে ঠান্ডা করে নিন। তারপর তাতে কাটা গাজর, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, সর্ষে গুঁড়ো, মৌরি গুঁড়ো, নুন, হিং দিয়ে দিন। তারপর তেল মিশিয়ে নিন। তারপর গাজর দিয়ে দেবেন। তাহলে তৈরি হয়ে যাবে গাজরের আচার। মাঝে মধ্যে এই বয়াম রোদে রাখবেন। তাহলে আচার দীর্ঘদিন ভালো থাকবে।
- আমলকির আচার
শীতকালে আপনি আমলকির আচারও বানাতে পারেন। এটি খেতে কিন্তু অসাধারণ। আমলকিকে প্রথমে ভালোভাবে সেদ্ধ করে নিন। তারপর তার বীজগুলিকে বার করে নিন। তারপর সর্ষের তেল গরম করে ঠান্ডা হলে তাতে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মেথি, মৌরি গুঁড়ো, নুন মিশিয়ে আমলকি দিয়ে দিন। তারপর কাচের বয়ামে সেই আমলকিটা ভরে রেখে দিন। তাহলে তৈরি হয়ে যাবে আপনার আমলকির আচার ।
- বাঁধাকপি, গাজর, ওলকপির আচার
বাঁধাকপি, গাজর, ওলকপির আচার খেতে কিন্তু অসাধারণ লাগে। প্রথমে বাঁধাকপিটুকু ছোট ছোট করে কেটে নিন। তারপরে গাজর লম্বা করে কেটে নিন। তারপর ওলকপিও চৌকো করে কেটে নিন। তারপর সবগুলো একসঙ্গে মিশিয়ে তিন চার পাঁচ ঘন্টা রেখে দিন। তারপরে একটি প্যানে সরষের তেল গরম করে ঠান্ডা করে নিন। তারপর তাতে সরষে গুড়ো, মৌরি, মেথি, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিন। তিন চারদিন এটিকে ভালোভাবে রোদে শুকিয়ে নিন। তাহলে তৈরি হয়ে যাবে বাঁধাকপি, গাজর, ওলকপির আচার।












Click it and Unblock the Notifications