সুস্বাস্থ্য বজায় রাখতে সুস্বাদু ও হেলদি এই খাবারগুলি লাঞ্চবক্সে রাখুন

ব্যস্ত জীবনযাত্রায় ব্রেকফাস্ট থেকে লাঞ্চ কি করা হবে, তা নিয়ে যেন মাথার খারাপ হয়ে যায় সকলের! তার ওপরে এবার লাঞ্চ বক্স কী খাবারে সেজে উঠবে তা ভাবতে ভাবতেই দিন কেটে যায় প্রায় অনেকের! অনেক অফিস ৯ থেকে ১০ ঘন্টা পর্যন্ত কাজ করতে হয়।

সে ক্ষেত্রে অনেকেই সঠিক ভাবে খাওয়া-দাওয়া করতে পারেন না। আর আপনি যদি পেট ভরা খাবার খুব সহজেই লাঞ্চ বক্সে ভরতে চান, তাহলে কিন্তু এই খাবারগুলি বানাতেই পারেন। এতে আপনার শরীর সুস্থ থাকবেই। জানেন কী কী বানাবেন আপনি?

lunch box

  • কী কী বানাবেন আপনি, জানেন?

অফিসের কাজের পাশাপাশি সময়মতো লাঞ্চ করাটাও কিন্তু খুব জরুরী। তবে দুপুরের খাবার যদি ভালো না হয়, তাহলে অনেকেরই কিন্তু খেতে ইচ্ছা করে না। আপনি কিন্তু এই লাঞ্চগুলি খুব সহজে বাড়িতে বানিয়ে খেতে পারেন, তা স্বাদেও কিন্তু অসাধারণ।

  • মেথি পরোটা ও ধনে পাতার চাটনি

আপনি আপনার লাঞ্চ বক্সে মেথি পরোটা ও ধনেপাতার চাটনি কিন্তু খেতেই পারেন। যা তৈরি করা খুব সহজ ও স্বাদও অসাধারণ। তাছাড়াও মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। যা হজমের জন্য খুব ভালো। এটি খেলে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় না। এতে আয়রন, ভিটামিন সি থাকে। অনেক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়ায়। তাই আপনি কিন্তু মেথি পরোটা খেতেই পারেন।

  • রাজমা চাওয়াল ও মটরশুঁটি

আবার আপনি রাজমা চাওয়াল নিতে পারেন। সঙ্গে কটা মটরশুঁটি দিতেই পারেন। এতে খাবারের স্বাদও বেড়ে যায় । যা শরীরের জন্য খুব ভালো। যা কিন্তু আমাদের দেশে খুব বিখ্যাত ও জনপ্রিয় একটি খাবার। এটি সুস্বাদু হওয়ার পাশাপাশি স্বাস্থ্যের জন্য খুব ভালো। রাজমাতে প্রচুর প্রোটিন থাকে। আর ভাতে কার্বোহাইড্রেট থাকে। যা শরীরে শক্তি বজায় রাখতে সাহায্য করে। আপনি অনেকক্ষণ কাজ করলে আপনার পেটও ভরা থাকবে। শরীরে শক্তিও বজায় থাকবে।

  • ডিম ও পনির

আপনি আপনার লাঞ্চ বক্সে রাখতেই পারেন ডিম বা পনির। আপনি রুটি বা ভাতের সঙ্গে ডিম বা পনির নিতেই পারেন। এটি খেলে আপনার পেট ভর্তি থাকবে। সেই সঙ্গে শরীরে প্রোটিন, ভিটামিন, খনিজের ঘাটতি পূরণ হবে। এতে আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালোই। এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। যা আপনার মাংসপেশিকে ভালো শক্তিশালী করবে। সেই সঙ্গে আপনি শরীরের শক্তিও পাবেন। বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতাও। তাই লাঞ্চ বসে আপনি এগুলি রাখতেই পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+