Teddy Day: আপনার সঙ্গিনী কি টেডি বিয়ার পছন্দ করেন না? তাহলে টেডি ডেতে কী উপহার দেবেন
শুরু হয়ে গেছে ভালোবাসার সপ্তাহ। আর এই সপ্তাহে কিন্তু সকলের কাছেই প্রায় একটু বিশেষ। প্রেমিক-প্রেমিকা থেকে নববিবাহিতরাও কিন্তু এই সময়ে এই সপ্তাহটি খুব আড়ম্বরের সঙ্গে পালন করে থাকেন। এই সপ্তাহের চতুর্থ দিনটি ভালোবাসার ভরা একটি দিন। সেই দিনটি হল টেডি ডে।
এই দিনটিতে সকলেই কিন্তু তাদের মনের মানুষকে টেডি বিয়ার উপহার দিয়ে থাকেন। তবে এমন অনেকেই রয়েছেন, যারা টেডি বিয়ার পছন্দ করেন না, তাহলে আপনার মনের মানুষকে কী উপহার দেবেন আপনি? তা নিয়ে চিন্তায় না থেকে এই উপহারগুলি কিন্তু আপনিও দিতে পারেন। আশা করি এগুলি সকলেই ভীষণ পছন্দ করেন। জানুন কী কী উপহার দেবেন।

- চকোলেট
যদি আপনার জীবনসঙ্গী টেডি বিয়ার পছন্দ না করেন, তাহলে আপনিও কিন্তু তাকে চকোলেট ডে তে চকোলেট দেওয়ার পাশাপাশি টেডি ডেতেও আপনি চকোলেট দিতে পারেন। কারণ চকোলেট খেতে কমবেশি সকলেই ভালোবাসেন। আর এতে তিনি কিন্তু যথেষ্ট খুশিও হবেন।
- বডি স্প্রে
বডি স্প্রে প্রায় সকলেই পছন্দ করেন। আপনার মনের মানুষ কেমন বডি স্প্রে পছন্দ করেন, তা নিশ্চয়ই আপনার জানা। আপনিও কিন্তু এই বিশেষ দিনে তাকে এই উপহারগুলি দিতেই পারেন।
- পোশাক
নতুন নতুন পোশাক পরতে সকলেই ভীষণ ভালোবাসেন। যদি আপনারা এই টেডি ডেতে আপনি কিন্তু আপনার জীবনসঙ্গীকে ছোট একটা টেডি বিয়ার দেওয়ার পাশাপাশি নতুন পোশাকও দিতে পারেন। এতে আশা করি তিনি খুব খুশি হবেন। এতে আপনার সঙ্গে আপনার মনের মানুষের যে অশান্তির পরিবেশ ছিল, তা কিন্তু অনেকটাই কেটে যাবে।
- বই
যদি আপনার মনের মানুষ বই পড়তে ভালোবাসেন অর্থাৎ তিনি যদি বইপ্রেমী হয়ে থাকেন, তাহলে আপনি কিন্তু তাকে রোমান্টিক নানা ধরনের গল্প ও উপন্যাসের বই উপহার দিতেই পারেন। এতে তিনি কিন্তু খুব খুশি হবেন।
- গয়না
মেয়েদের কিন্তু গয়নার প্রতি একটা আলাদাই আকর্ষণ, তা আমরা সকলেই জানি। তাই আপনি কিন্তু খুব স্টাইলিশ গয়না কিনে মনের মানুষকে দিতেই পারেন। যেমন- দুলের সেট, আংটি, হার, চুরি দিতেই পারেন। আশা করি এই উপহারগুলি পেয়ে আপনার মনের মানুষ কিন্তু খুব খুশি হবেন।












Click it and Unblock the Notifications