আন্তর্জাতিক নারী দিবসে মা থেকে মনের মানুষকে এই উপহারগুলি দিতে পারেন আপনি!
আন্তর্জাতিক নারী দিবস আসতে আর বেশি দিন বাকি নেই। প্রতিবছর ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হয় 'আন্তর্জাতিক নারী দিবস’। এই বিশেষ দিনটির জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন নারীরা। নারী মানে আমাদের কাছে প্রথম যার কথা মনে আসে তিনি হলেন আমাদের মা। তারপরেই আসে বোন বা দিদি। তারপর আসে শাশুড়ির কথা। তারপর তো রয়েছেই বান্ধবীদের কথা।
তাদের এই নারী দিবসের আপনি বিশেষ কিছু উপহার দিতে চান তাহলে দেরি না করে আজই অর্ডার দিতে পারেন এগুলি। এমন জিনিস তাঁদের উপহার দেবেন যা তাঁদের নিত্যদিন কাজে লাগবে এবং যা পেয়ে তারা অত্যন্ত খুশি হবেন। এই নারী দিবসে আপনি আপনার মা, শাশুড়ি থেকে বান্ধবীদের কোন কোন জিনিস উপহার দিতে পারেন, দেখুন।

- মেকআপ কসমেটিক্স অর্গানাইজার স্টোরেজ বক্স
আমরা সকলেই জানি, প্রত্যেকটি মহিলাই সাজতে ভালোবাসেন এবং তারা তাদের সাজের জিনিস সুন্দর সাজিয়ে রাখতে চান। যেমন- আইলাইনার থেকে আইশ্যাডো থেকে সমস্ত সাজের জিনিস তারা তাদের একটা কিটের মধ্যে রাখতে ভালোবাসেন। ঠিক তেমনি একটি হল মেকআপ কসমেটিক্স অর্গানাইজার স্টোরেজ বক্স। এই বক্সটি পেলে মহিলাদের ভীষণ ভালো লাগে। যেটি দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। এই বক্সটি তিন থাকের হয়ে থাকে।
একটি ড্রয়ারে আপনি গয়না, লিপস্টিক, নেলপালিশ, আইলাইনার ইত্যাদি রাখতে পারেন। আবার অন্য দ্বিতীয় ড্রয়ারে আপনি পারফিউম নেল রিমুভার ইত্যাদি রাখতে পারেন। অন্যটিতে, আপনি ন্যাপকিন, রুমাল রাখতে পারেন। এগুলির ওজনও কিন্তু খুব একটা বেশি থাকে না। যা আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই নিয়ে যেতে পারবেন। এর দামও কিন্তু মাত্র ১৫৪৯ টাকা থেকে শুরু। তাই দেরি না করে এইবার এই আন্তর্জাতিক নারী দিবসে আপনিও আপনার কাছের মানুষকে দিতে পারেন এই উপহারটি।
- ইলেকট্রিক অ্যারোমা বার্নার
ইলেকট্রিক অ্যারোমা বার্নার এটি মূলত একটি ডিফইউজার বলতে পারেন। এটা বাড়িতে রাখলে আপনার চারপাশের বাতাসকে আরোও সুন্দর ও মনোরম করে তুলবে। এর গন্ধ খুব সুন্দর । এতে নানান সুগন্ধি তেল রাখতে পারবেন। আপনি যেকোনও জায়গায় রাখতে পারেন। কোনও কাজের জায়গায় আপননি রাখতে পারবেন। আপনার অফিসের ডেস্কে রাখতে পারেন বা বিছানার পাশে রাখতে পারেন। যেখানে আপনি সকালবেলা উঠে ব্যায়াম করেন সেখানে রাখতে পারেন। মাত্র ৮৯৯ টাকায় এই জিনিসটি আপনি কিনে আপনার কাছের মানুষকে দিতে পারেন।
- অ্যানালগ ঘড়ি
এমন অনেক মহিলারাই রয়েছেন যারা ঘড়ি পরতে ভালোবাসেন। যদি আপনি তাদের এই আন্তর্জাতিক নারী দিবসে আপনার কাছের মানুষকে ঘড়ি দিতে চান তাহলে অ্যানালগ ঘড়ি কিন্তু দিতেই পারেন। এই ঘড়িগুলিতে রোমান কাটা দেওয়া থাকে। যা দেখতে খুব সুন্দর লাগে। মাত্র ১৩৪৯ টাকা থেকেই ঘড়ির দাম শুরু হচ্ছে। এটি আপনি আপনার বান্ধবী, মা, শাশুড়ির সকলকেই দিতে পারেন। এই সময় ব্যস্ত সময় সময় দেখাটা আমাদের কাছে খুব জরুরী। তাই অ্যানালগ ঘড়ি থেকে ভালো উপহার হয়তো আন্তর্জাতিক নারী দিবসে আর কিছু হয় না।
- ক্লাচ, পাসপোর্ট কভার, সানগ্লাস
যদি আপনার শাশুড়ি, মা, বান্ধবীদের ভালো কিছু উপহার দিতে চান তাহলে ক্লাচ, পাসপোর্ট কভার, সানগ্লাস দিতে পারেন। যদি তিনি চাকরিজীবী হন তাহলে আর না ভেবে তাকে পাসপোর্ট কভার, চশমার কেস ইত্যাদি দিতেই পারেন। কারণ তাছাড়া তিনি সানগ্লাস নিশ্চয়ই পড়বেন। সানগ্লাসও কিন্তু তার খুব প্রিয় হবে। তাই নারী দিবসের ব্রান্ডেড সানগ্লাস থেকে পাসপোর্ট কভার আপনি তাকে গিফট করতেই পারেন। এটি দেখতেও যেমন সুন্দর হয়। তেমনি এর দামটাও কিন্তু খুব সাধ্যের মধ্যে হয়ে থাকে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications