ওজন কমাতে ভরসা রাখতে পারেন কম কার্বোহাইড্রেটযুক্ত এই খাবারগুলির ওপর
বর্তমান সময়ে সকলেই চেহারা স্লিম রাখার চেষ্টা করেন। তারজন্য ডায়েট করেন, ব্যায়াম করেন। এতে কিন্তু শুধু সৌন্দর্যই বাড়ে তা কিন্তু নয়। কাজের ক্ষমতা আরোও বাড়ে। কখনও বেশি নিজেকে ক্লান্ত লাগে না। নিজেকে ফিট লাগে । এমনকি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের মতন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ডায়েট করলে শরীর অনেক হালকা লাগে।
কম কার্বোহাইড্রেট যুক্ত খাবার আপনাকে খাদ্য তালিকায় রোজ রাখতে হবে। তার জায়গায় প্রোটিন বেশি পরিমাণে খেতে হবে। তাহলে কিন্তু আপনার শরীর সুস্থ থাকবে। ওজন নিয়ন্ত্রণে থাকবে। পেটে চর্বি হবে না। দেখুন সেই খাবারগুলির মধ্যে কোন কোন খাবার রয়েছে।

- ডিম
ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। ডিমে কার্বোহাইড্রেট কম থাকে। কিন্তু প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বি বেশি থাকে। তাই রোজ যদি আপনি সেদ্ধ ডিম, অমলেট খান তাহলে আপনার পেটে চর্বি হবে না। তবে অমলেট খাওয়ার থেকে সেদ্ধ ডিম খাওয়ার চেষ্টা করবেন।
- বেরি
কম কার্বোহাইড্রেট যুক্ত ফলের মধ্যে প্রথমেই রয়েছে বেরি ফল। বেরি জাতীয় ফল যেমন ব্ল্যাকবেরি, ব্লুবেরি, স্ট্রবেরির মতো ফল। এগুলো কিন্তু আমরা নিত্যদিন খাদ্য তালিকায় রাখতে পারেন। এতে প্রচুর পরিমাণে পলিফেনাল থাকে। অ্যালার্জি কমাতে, যেকোনোও কঠিন রোগ থেকে বাঁচাতে এই বেরি ফলের ঝুড়ি মেলা ভার। এতে প্রচুর পরিমাণে অ্যান্থোসায়ানিন থাকে। এটি খেলে সর্দি কাশি ও শ্বাসকষ্টের সমস্যা থাকলে তা থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায়।
- ক্যাপসিকাম
আপনি নিত্যদিন খাদ্য তালিকায় ক্যাপসিকাম রাখতেই পারেন। একটি গোটা ক্যাপসিকামের ১৩৭ গ্রাম ভিটামিন সি থাকে, ৫.৫ গ্রাম কার্বোহাইড্রেট থাকে। যদি আপনি খান তাহলে আপনার রক্তাল্পতা দূর হবে। তবে প্রচুর পরিমাণে কিন্তু ক্যাপসিকাম খাবেন না।
- বাদাম, জলপাই
বাদাম চিয়া বীজ, জলপাই ইত্যাদি খাওয়ার চেষ্টা করুন। এগুলি খেলে আপনার শরীরে চর্বি খুব সহজে কমবে। অবশ্যই খাদ্য তালিকায় রাখুন অ্যাভোকাডো। এই ফলে রয়েছে অনেক গুণ। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন থাকে। যা স্বাস্থ্যের জন্য খুব ভালো।
- নারকেল
নারকেল খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। নারকেল ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। যাদের ফ্যাটি অ্যাসিডের সমস্যা রয়েছে তারা কিন্তু নিত্যদিন নারকেল খেতেই পারেন।
- চর্বি বিহীন প্রোটিন
খাবার পাতে রোজ চর্বি বিহীন প্রোটিন রাখুন। যেমন- টোফু, মটরশুঁটি, মুসুরির ডাল ইত্যাদি খান রোজ। এগুলি খেলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এই খাবারগুলি।
- চিয়া বীজ
চিয়া বীজ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, প্রোটিন থাকে। এটি খেলে আপনার কোলেস্টেরলের মাত্রা কমবে শরীরে। চিয়া বীজ আপনি রোজ রাতে ভিজিয়ে খেতে পারেন। কম কার্বোহাইড্রেট যুক্ত খাবার পাশাপাশি আপনাকে প্রচুর পরিমাণে হাঁটতে হবে। ব্যায়াম করতে হবে। যদি আপনার শরীরে অন্য কোনও রোগ থাকে তাহলে কিন্তু অবশ্যই এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications