New Year 2025: বর্ষশেষ থেকে বর্ষবরণ উৎসব কি আর হট চকোলেট ছাড়া চলে? রইল রেসিপি

চলছে উৎসবের মরসুম। আর এই সময়ে বর্ষশেষ থেকে বর্ষবরণ উৎসবের আয়োজন করছেন প্রায় সকলে। শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। আবার কেউ বাড়িতেই পার্টির আয়োজন করেছেন। আর আপনি এই সময় ভাবেন যে, আপনার বাড়িতে যে পার্টির আয়োজন করবেন, তাতে আপনি বাড়িতে যেকোনও একটি ডিশ তৈরি করবেন ভাবেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি এটি তৈরি করতে পারেন।

তাছাড়া হট চকোলেট ছাড়া কী আর নববর্ষ জমে বলুন! এবার হট চকোলেট কিন্তু আপনি বাড়িতেই বানাতে পারবেন, দোকান থেকে একদমই কিনতে হবে না। খুব সহজে আপনি বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আর যা দিয়ে আপনার পার্টির কিন্তু জাস্ট জমে যাবে। কীভাবে তৈরি করবেন হট চকোলেট। যা খেলে আপনার শরীর খুব গরম হবে।

hot chocolate

  • এই হট চকোলেট বানাতে লাগবে

এটি বানাতে লাগছে দুধ, এলাচ, কোকো পাউডার, চিনি, ভ্যানিলা এসেন্স, নুন, চকোলেট, মার্শম্যালো।

  • কীভাবে বানাবেন

এই হট চকোলেট বানাতে প্রথমে আপনাকে একটি প্যানে দুধ ঢেলে ভালোভাবে গরম করে রেখে নিতে হবে। তবে এমন ভাবে গরম করবেন যাতে দুধ উথলে না ওঠে। তারপরে তাতে সামান্য পরিমাণ কোকো পাউডার ও চিনি দিয়ে দিন। তারপর তা ভালোভাবে মেশাবেন। দেখবেন যেন কোনও দানা দানা না থাকে। এরপর ভ্যানিলা এসেন্স ও এলাচ গুঁড়ো, আর সামান্য পরিমাণ নুন দিয়ে ভালোভাবে মেশান।

এতে যেন নুন বেশি পরিমাণে পড়ে না যায়, অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। স্বাদ অনুযায়ী নুন দেবেন। তারপরে আপনি যদি চান এতে চকোলেট চিপসও দিতে পারেন। তা আসতে আসতে গলতে থাকবে। এতে কিন্তু হট চকোলেটের স্বাদ ক্রমশ বাড়তে থাকবে। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে হট চকোলেট।

এরপর কাপে গরম চকোলেট ঢেলে তার ওপরে মার্শমেলো দিয়ে পরিবেশন করতে পারেন। এটি খেতে যেমন অসাধারণ। নববর্ষের পার্টিতে আপনিও কিন্তু বাড়িতে বানাতে পারেন এই হট চকোলেট। আর এটি কিন্তু প্রবীণ থেকে শিশু সকলেই কিন্তু ভীষণ পছন্দ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+