Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গরমে শরীরকে হাইড্রেট ও চনমনে রাখতে ফ্যাটহীন এই পানীয়গুলি খেতে পারেন

নাজেহাল হওয়ার মতো গরম পড়েছে। এই গরমে প্রাণ যেন সকলের ওষ্ঠাগত সূর্যের প্রখর তাপে দুর্বিষহ অবস্থা সকলের। এর থেকে বাঁচতে ঘরের বাইরে বেরোলেই সানগ্লাস, টুপি, ছাতা সবই ব্যবহার করছে। তবে তেষ্টা পেলেই আমরা তেষ্টা মেটাতে দোকানে ছুটে যাই, ঠান্ডা পানীয়, জল খাচ্ছি, যা কিন্তু শরীরের জন্য একদম ভাকী নয়।

তবে যারা নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন এবং ডায়েট মেনে চলেন তারা কিন্তু কখনোই ফ্যাট যুক্ত খাবার খান না। তারা কিন্তু ফ্যাট হীন খাবার বা পানীয় খেতে চান। এমন অনেক পানীয় আছে যা খেলে গ্রীষ্মের প্রখর তাপ থেকে বাঁচতে পারবেন এবং ফ্যাটও আপনার শরীরে হবে না। ওজনও বাড়বে না, দেখুন সেই পানীয় তালিকায় কী কী রয়েছে।

গরমে খান এই পানীয়


শরীরকে হাইড্রেট ও ঠান্ডা রাখতে ডাবের জল খাওয়া খুব দরকার। ইলেকট্রোলাইট পটাশিয়াম থাকে এই জলে। যা আমাদের শরীরের জলের ভারসাম্যতা বজায় রাখতে সক্ষম। এটি খেলে আপনি প্রচুর পরিমাণে এনার্জিও পাবেন। শরীর দুর্বল হয়ে পড়বে না। সেই সঙ্গে আপনার দাঁত আরও মজবুত থাকবে। ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের ঘাটতিও পূরণ করতে সক্ষম এই ডাবের জল।

জলজিরা আমরা কম বেশি সকলেই খেতে পছন্দ করি। অনেকেই কিন্তু শুধু শুধু জলজিরা ও খেয়ে থাকেন। তাই গরমকালে আপনি জলের সঙ্গে জল জিরা মিশিয়ে খেতে পারে। এটি আপনার শরীর যেমন সতেজ রাখবে। তেমন গ্যাস অম্বল থেকেও দূরে থাকবেন। ভালো হজম করতেও জল জিরা খেতে পারেন।

গরমে খান এই পানীয়

টক দই এবং জল মিশিয়ে আপনি ঘোল করে খেতে পারেন। এটি শরীরের তাপ কমাতে সক্ষম। এটি খেলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে এবং শরীরও খুব সুস্থ থাকবে। সেই সঙ্গে শরীর থাকবে চনমনেও। টক দই পেট ঠান্ডাও করে।

গরমকাল মানে আম এটা আমরা সকলেই জানি। তবে কাঁচা আম বা পাকা দুটোই আমরা সকলে খেয়ে থাকি। কাঁচা আমের সঙ্গে মসলা মিশিয়ে এই পানীয়টি গরমকালে ছোট বড় সকলেই খেতে পারেন। পুদিনা পাতা দিয়ে এটি তৈরি করে খেতে পারেন।

আপনি শশা, লেবু, তরমুজ টুকরো করে কেটে একটি জলের বোতলে ভিজিয়ে সেই জল খেতে পারেন। এটি খেলে আপনার শরীর সুস্থ থাকবে। এটি খেতেও ভালো লাগবে। সেই সঙ্গে এটি কিন্তু আপনার ওজন কখনোই বাড়াবে না। ওজন কিন্তু নিয়ন্ত্রণে রাখতেও সক্ষম।

গরমে খান এই পানীয়


প্রচণ্ড গরমে ঠান্ডা জল, দুধ আর গোলাপ জল দিয়ে এই 'ছাবিল’ তৈরি করেন শিখরা। ঘরে ঘরে তো খাওয়া হয়ই, রাস্তায় স্টল করে সাধারণ মানুষকেও বিনা পয়সায় দেওয়া হয়। এটি খেতেও খুব সুন্দর।

গরমে খান এই পানীয়

প্রায় সময়ে আমরা মাঝেমধ্যে কিন্তু বাড়িতে লেবুর শরবত খাই। এটি শরীরকে যেমনি হাইড্রেট রাখে। ঠিক তেমনি আমাদের শরীর চাঙ্গা রাখতে হয় এটি সক্ষম। তবে এর সঙ্গে চিনি না দেওয়াই ভালো, অনেকে চিনি ও নুন দিয়ে অনেকে এটি খান। এটি খেলে শরীরকে সুস্থ রাখবে ও ঠান্ডা রাখবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+