Turmeric Face Pack: ত্বক উজ্জ্বল করতে চাইছেন মুখে মাখুন হলুদের এই ফেসপ্যাকগুলি
Turmeric Face Pack: প্রতিটি বাঙালির হেঁশেলে হলুদ থাকবে না তাই আবার হয় নাকি! হলুদ ছাড়া রান্নাঘর যেন অসম্পূর্ণ। শুধু রান্নাঘর নয় রান্নাও কিন্তু বটে। তবে শুধু যে রান্নার কাজে হলুদ লাগে তা কিন্তু নয়। আমরা রূপচর্চাতে হলুদ ব্যবহার করি। হলুদ প্রধানত মশলা, হলুদের মধ্যে অনেক পুষ্টিগুণ রয়েছে। সেই সঙ্গে অনেক উপকারিতাও রয়েছে।
ব্রণ কমাতেও বা মুখের কোনও দাগ বা ব্রণর দাগ কমাতে আমরা মুখে হলুদ মাখি, শুধু তাই নয় হলুদ দিয়েও কিন্তু ত্বকের উজ্জ্বলতা আনি। সেইসঙ্গে ত্বক যাতে শুকিয়ে না যায়, স্টেচ মার্ক না থাকে তার জন্য মুখে নিয়মিত হলুদ মাখি। আবার অনেকে কাঁচা হলুদ খেয়ে ও থাকেন। হলুদের ফেসপ্যাক ত্বক সুন্দর ও উজ্জ্বল রাখতে আপনিও মাখতে পারেন।

হলুদের কী কী গুণ রয়েছে
ত্বকও আরোও উজ্জ্বল করতে হলুদের জুড়ি মেলা ভার। কারন হলুদে থাকে অ্যান্টি ইনফ্লেমেন্টারি বৈশিষ্ট্য, তাছাড়াও কারকিউমিন নামক এক প্রকার বিশেষ উপাদান থাকে হলুদে। যা আপনার ত্বকে মাখলে ত্বক আরোও সুন্দর হবে।
কাটা স্থান
কোন জায়গা কেটে গেলেও আমরা সেই ক্ষতস্থান শুকনোর জন্য হলুদ মেখে থাকি, হলুদ বাটা দিয়ে আপনার ক্ষতস্থান নিরাময় করতে সক্ষম।
ব্রন
মুখে প্রচন্ড ব্রণও হয় তারাও কিন্তু হলুদ মেখে থাকেন অর্থাৎ হলুদের ব্যবহার করতে পারেন। ব্রন কমবে, যদি মুখে পুরনো দাগ থাকে তাও কমবে। কারণ প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল থাকে এতে।
বার্ধক্য রোধ
বার্ধক্য রোধ করবার জন্য আপনি মুখে হলুদের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। হলুদের থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, তাই ফ্রি র্যা ডিকেল কমাতে হলুদের জুড়ি মেলা ভার।
লেবু ও হলুদের ফেসপ্যাক
আপনি আপনার ত্বকে আরও উজ্জ্বল রাখতে চান তাহলে লেবু দিয়ে ফেসপ্যাক বানিয়েও কিন্তু মুখের মাখতে পারেন। এটি বানাতে আপনি দু’ চামচ ব্যাসন, হাফ কাপ চামচ হলুদের গুঁড়ো, এক চামচ লেবুর রস সামান্য জল মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। সপ্তাহে দু তিন দিন মাখতে পারেন এটি।
ওটমিল ও হলুদের ফেসপ্যাক
ওট্মিল আর হলুদ দিয়ে ফেসপ্যাক বানিয়ে মুখে মাখতে পারেন। পুজো আসতে আর বেশি বাকি নেই তার আগেই আপনি কিন্তু এটি আপনার ত্বককে আরোও উজ্জ্বল করতে চান তাহলে এটি মুখে মাখতে পারেন। এতে আপনার মুখের মৃত কোষ দূর হবে। কীভাবে মাখবেন, দেখুন।
দু টেবিল চামচ ওটমিল, আধা চামচ হলুদ কয়েক ফোটা লেবুর রস, সামান্য জল দিয়ে পেস্ট তৈরি করুন। তারপর এটি মুখে মাখুন।
মধু, দুধ ও হলুদের ফেসপ্যাক
মধু আর দুধ মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে মুখে মাখতে পারেন আপনিও। মধু, দুধ হলুদ মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে মুখে মাখুন। এটি আপনার মুখে যদি ট্যান থাকে তা কিন্তু খুব সহজেই তুলে দেবে। কীভাবে মানবেন, দেখুন। এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ দুধ, এক চামচ মধু নিয়ে একটি পাত্রে ভালোভাবে সেটিকে পেস্ট করুন। তারপর ১০ মিনিট সেটি মুখে মেখে থাকুন। তারপর মুখ ধুয়ে ফেলুন। দেখুন আপনার মুখের ট্যান তুলুন।
অ্যাভোকাডো, দই, ও হলুদের ফেসপ্যাক
অ্যাভোকাডো, দই, হলুদ দিয়ে ফেসপ্যাক বানিয়ে মুখে মাখতে পারেন। দেখুন আপনার মুখ কত উজ্জ্বল হবে। প্রথমে একটি পাকা অ্যাভোকাডো ম্যাশ করে নিন। তারপর তাতে অল্প পরিমাণে হলুদ দিন, সেটি দেওয়ার পর ১৫ মিনিট ধরে মুখে সেই পেস্ট মাখুন। তারপর সেটি ধুয়ে ফেলুন।
নিম ও হলুদের ফেসপ্যাক
নিম- হলুদ দিয়ে ফেসপ্যাক তৈরি করুন। আমরা সকলেই শুনেছি এটিতে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং আন্টিফাঙ্গাল বৈশিষ্ট্য থাকে। যা আপনার ত্বকে যদি কোনও সংক্রমণ হয় বা ব্রণ থাকে তা কিন্তু দ্রুতই কমবে। নিমের সঙ্গে হলুদ মিশিয়ে তারপরে সেটি আপনি মুখে মাখতে পারেন। তবে হ্যাঁ যদি আপনার অ্যালার্জি থাকে তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবে মাখবেন। নিমপাতাকে কুচিকুচি করে কেটে তা পেস্ট করে নিন তারপর সেই পেস্টে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিন তারপর মুখে মাখন।
পুদিনা ও হলুদের ফেসপ্যাক
পুদিনা হলুদের পেস্ট করে ফেসপ্যাক তৈরি করে মুখে মাখুন। যদি আপনি মুখে লাগান তাহলে আপনার ত্বক পরিষ্কার থাকবে এবং খুব চকচক করবে। প্রথমে আপনি এক কাপ টক দই নেবেন, তাতে চার চামচ হলুদ গুঁড়ো দেবেন।
আখের রস ও হলুদের ফেসপ্যাক
আখের রস দিয়েও হলুদের ফেসপ্যাক বানিয়ে আপনি মুখে মাখতে পারেন। এটিও কিন্তু আপনার ত্বকের জন্য খুব ভালো হবে। অ্যান্টিএজিংয়ের প্রভাব থাকায় আপনার মুখের বলিরেখা অনেকটাই দূর হবে।
প্রথমে আপনি হলুদ গুঁড়ো এবং আখের রস ভালোভাবে নিয়ে পেস্ট করুন তারপর মুখে লাগিয়ে কুড়ি মিনিট রাখুন ।যতক্ষণ না আপনার মুখ শুকিয়ে যায় ততক্ষণ রাখবেন, তারপর জলে মুখ ধুয়ে ফেলুন।












Click it and Unblock the Notifications