Makar Sankranti 2025: এবার মকর সংক্রান্তিতে আপনিও বাড়িতে বানান এই স্পেশাল লাড্ডু, রইল রেসিপি

হিন্দুধর্মে মকর সংক্রান্তির বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর আড়ম্বরের সঙ্গে সকলে এই উৎসব পালন করেন। জানুয়ারি মাসের ১৪ তারিখ পালিত হবে মকর সংক্রান্তি উৎসব। আর এই বিশেষ জিনিস সূর্য দেবতার বিশেষ পুজোর আয়োজন করা হয়।

এই মকর সংক্রান্তি উৎসব দেশের নানা প্রান্তে বিভিন্ন নামে পালিত হয়। মানুষ এই দিন ঘুরিয়ে ওড়ায়। আবার অনেকে খিচুড়ি খাওয়ার আয়োজন করে। এটি বিশেষত দক্ষিণ ভারতে খুব বড় করে আয়োজন করা হয়।

Makar Sankranti 2025

আবার মকর সংক্রান্তির দিন তিল, গুড় খাওয়ারও বিশেষ প্রথা রয়েছে। এদিন আপনি কিন্তু তিল ও গুড়ের লাড্ডু তৈরি করতে পারেন। কীভাবে তৈরি করবেন, করতেই বা কী কী লাগবে।

  • বানাতে কী কী লাগবে

৩০ মিনিটের মধ্যে আপনি কিন্তু বাড়িতেই সহজে এই তিল গুড়ের লাড্ডু তৈরি করতে পারেন। কীভাবে তৈরি করবেন, বানাতেই বা কী কী লাগছে, দেখুন। তিলের লাড্ডু বানাতে লাগবে সাদা তিল, গুড়, দেশি ঘি।

  • কীভাবে বানাবেন

প্রথম একটি গ্যাসে একটি কড়াই বসিয়ে নিন, তারপরে তাতে সাদা তেল দিয়ে দিন। হালকা করে ভাজবেন। যতক্ষণ না হালকা বাদামি হয়ে আসছে, ততক্ষণ তিল ভাজবেন। তারপর এই তিলকে ঠান্ডা করতে দিন।

সেই সঙ্গে গুড় ভালোভাবে গলিয়ে নিন। তারপর সেই গুড়ের মধ্যে এক চামচ ঘি দিয়ে দিন। দিয়ে ভালোভাবে ফুটতে দিন। গুড় ভালোভাবে ফুটে উঠলে তাতে তিল গুলো দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন। দু’ মিনিট একটানা নাড়ার পর দু’ চামচ ঘি আরও যোগ করুন। তারপর ভালোভাবে এটি নাড়তে থাকুন। ঘি-গুড় তেল একসঙ্গে মেশানো হয়ে গেলে গ্যাস বন্ধ করে রেখে দিন।

তারপর হাতে জল ছিটিয়ে ছিটিয়ে নিয়ে আপনি লাড্ডু তৈরি করতে পারেন। তাহলেই তৈরি হয়ে যাবে আপনার তিলের লাড্ডু। এইভাবে লাড্ডু আপনি তৈরি করতে পারেন। এটি খেতেও কিন্তু অসাধারণ লাগে। যা কিন্তু ছোট থেকে বড় সকলেই খেতে পারবেন। তাই দেরি না করে এবারের মকর সংক্রান্তিতে আপনিও বাড়িতে বাড়িয়ে নিন তিল গুড়ের লাড্ডু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+