Yellow Color Foods: হলুদ খাবার খাওয়া কি স্বাস্থ্যের জন্য ভালো?
আমরা আমাদের শরীরের সঠিক পুষ্টির জন্য তাজা মাছ, মাংস, সবজি ফল ইত্যাদি খেয়ে থাকি। কারণ শরীরে যদি সঠিক পুষ্টি না থাকে তাহলে আমাদের নানান ক্ষতির শিকার হতে হবে। আমাদের শরীর ক্রমশ ক্লান্ত হতে থাকবে। এতে আমাদের জীবনে নানা রকম অসুবিধার সম্মুখীন হতে হবে।
যদি আপনি নিত্যদিন এই হলুদ রঙের খাবারগুলি খেয়ে থাকেন, তাহলে আপনার শরীরে সঠিক পরিমাণে পুষ্টি পৌঁছাবে, ভিটামিন সি থেকে ভিটামিন ই, ফাইবার যা আপনার শরীরের ঘাটতি পূরণ করবে। শুধু তাই নয়, সেই সঙ্গে আপনার নানান রকম রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে। শরীরও থাকবে সুস্থ। কোন কোন খাবার খাদ্য তালিকায় রাখবেন।

আনারস
আনারস আমরা প্রায় সকলেই খেতে ভালোবাসি, এটি একটি মিষ্টি ফল। এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ম্যাঙ্গানিজ ও এনজাইম থাকে। এগুলি যদি আপনি রোজ খান তাহলে আপনার খাবার হজম দ্রুতই হবে। সেই সঙ্গে শরীরও থাকবে সুস্থ।
লেবু
সব ধরনের লেবুই আপনি খেতে পারেন, কারণ লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। শুধু ভিটামিন সি থাকে তা নয়। অ্যান্টিঅক্সিডেন্টও থাকে লেবুতে, এটি খেলে আপনার ত্বক এবং চুল খুব ভালো থাকবে।
কাঁচা হলুদ
অনেকেই সকাল বেলা ঘুম থেকে উঠে এক কোয়া কাঁচা হলুদ খান। এটি কিন্তু আপনার শরীরের জন্য খুব ভালো। এটি যে শুধু আপনার ত্বককে সুন্দর রাখে তা নয়, আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়াতেও সক্ষম। এই এক কোয়া কাঁচা হলুদ আপনি রোজ খান।
কলা
পটাশিয়াম, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ কলা রোজ একটি করে খাওয়া সকলের জন্যই দরকার। এতে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ, ফাইবার থাকে। কলা খেলে আপনার ওজনও কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। কারণ একটি কলা অনেকক্ষণ পেট ভর্তি রাখতে সাহায্য করবে আপনাকে।

আম
গ্রীষ্মকালীন ফল হল আম, এই রসালো হলুদ ফল আপনি প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম থাকে। যদি আপনার শরীরে ম্যাগনেসিয়াম , পটাশিয়ামের ঘাটতি থাকে, তা আপনি যদি নিত্যদিন একটি করে আম খান, তাহলে এই ঘাটতি আপনার খুব দ্রুতই পূরণ হবে এবং আপনার ক্লান্ত ভাব কমে যাবে।
ঘি
প্রচুর পরিমাণে ঘি খেলে ওজন কিন্তু বাড়বে। তবে আপনি কি জানেন যদি আপনি বর্ষাকালে ঘি খান, তাহলে আপনার হজম শক্তি ভালো হবে। শুধু তাই নয়, আপনার হার্ট এবং ত্বকও খুব ভালো থাকবে, উজ্জ্বল ত্বক পেতে নিত্যদিন ঘি খান।
হলুদ ক্যাপসিকাম
আমরা সকলেই প্রায় লাল বা সবুজ রঙের ক্যাপসিকাম বেশি খাই। তবে হলুদ ক্যাপসিকাম খাওয়াও কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। এটি খাবারের দিলে আপনার খাবারও কিন্তু খেতে ভালো লাগবে সেই সঙ্গে এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম থাকে। যা আপনার শরীরের জন্য খুব ভালো।
ভুট্টা
ভুট্টা খাওয়া শরীরের জন্য খুব ভালো, এটি খেলে আপনার হজম শক্তি বাড়বে, এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে।












Click it and Unblock the Notifications