Year Ender 2024:বছরভর এই খাবারগুলিতেই মজেছিলেন সকলে, গুগলে সবথেকে বেশি সার্চ করা খাবার কী কী

২০২৪ সাল শেষের মুখে, সকলেই অপেক্ষা করছেন ২০২৫ সালের জন্য । আর নতুন বছর পড়তে বেশি দিন বাকি নেই। হাতে গোনা মাত্র আর কয়েকটি দিন বাকি, তারপরেই আসছে প্রতীক্ষিত ২০২৫।

বছর শেষে গুগল একটি তালিকা প্রকাশ করে অর্থাৎ চলতি বছর কোন জায়গা থেকে কোন খাবার কিংবা রাজনীতির বিষয়, পড়াশোনার বিষয়ে সব কিছু বেশি মানুষ অনুসন্ধান করেছেন। জানুন চলতি বছর মানুষ কোন কোন খাবার বেশি সার্চ করেছেন।

Porn star martini

  • পর্নস্টার মার্টিনি

প্রথমেই আসি পর্নস্টার মার্টিনির কথায়। চলতি বছরে সবথেকে বেশি মানুষ এটি নাম সার্চ করেছেন। উৎসবের সময় প্রচুর মানুষ কিন্তু পর্নস্টার মার্টিনি খেয়েছেন।

এর স্বাদ কিন্তু অসাধারণ। কারণ এটি ভ্যানিলা ভদকা, ফল দিয়ে তৈরি করা হয়। এই একটি বিশেষ ককটেল। স্বাদে মিষ্টি ও সামান্য টক। যেকোনও ককটেল পার্টি কি আর এটা ছাড়া চলে বলুন।

  • আমের আচার

ভারতীয়রা কিন্তু আমের আচার খেতে ভীষণ ভালোবাসেন। সকলে এটি তৈরি করে কাঁচের বয়ামে রাখেন। গ্রীষ্মকালে কিন্তু নানারকম মশলা আর তেল, আম দিয়ে এই আমের আচার তৈরি করা হয়। এটি খেতে কিন্তু মন্দ লাগে না। চলতি বছর সবথেকে বেশি সার্চ করা হয়েছে। আমের আচার রয়েছে দ্বিতীয় স্থানে।

  • ধনিয়া পাঞ্জিরি

ধনিয়া পাঞ্জিরি হল একটি ঐতিহ্যবাহী খাবার। এটি বিশেষত জন্মাষ্টমী ও যেকোনও পুজো উপলক্ষে ভারতীয় এটি দেবতাকে নিবেদন করে থাকেন। এটি খুব স্বাস্থ্যকর সুস্বাদু। এটি তৈরি ড্রাই ফ্রটস ও ঘি ব্যবহার করা হয়। এটি গর্ভবতী মহিলাদেরও খাওয়ানো হয়। এই কারণেই গুগল সার্চে ধনেয়া পাঞ্জিরির অবস্থান তিন নম্বরে।

  • উগাদি পাচাদি

দক্ষিণ ভারতের বিখ্যাত খাবার উগাদি পাচাদি। বিশেষ করে এটি তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকে উগাদি উৎসবে তৈরি করা একটি ঐতিহ্যবাহী খাবার। উগাদি পচাদি দেবতাদের প্রসাদ হিসাবে ব্যবহার করা হয়। যা ভক্তদের প্রসাদ হিসাবে নিবেদন করা হয়। এটি তৈরি করতে কাঁচা আম, তেঁতুল, গুড়, নুন ও নানান ধরনের মশলা ব্যবহার করা হয়।

  • চরণামৃত

চরণামৃতের সঙ্গে ভাগবানের বিশেষ সম্পর্ক রয়েছে, কারণ এটি দেবতার উদ্দেশ্যেই নিবেদন করা হয়। চলতি বছর গুগল সার্চে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে এটি। এটি তৈরি করতে লাগে খাটি গরুর দুধ ও দই। এটি ভগবান শ্রী কৃষ্ণকে। পুজোর পর ভক্তদের এটি দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+