Year Ender 2024: কিটো থেকে প্ল্যান্ট বেসড ডায়েট! এবছর কোন কোন ডায়েট মন কেড়েছে সকলের

Year Ender 2024: ওজন নিয়ন্ত্রণে রাখাটাই কিন্তু বর্তমানে বেশ সমস্যার। ওজন নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খেয়ে যান সকলে। যে কারণে ওজন নিয়ন্ত্রণ রাখতেই কিন্তু সকলে নিত্যদিন জিম করেন, হাঁটেন। সেই সঙ্গে কড়া ডায়েট মেনে চলেন।

ডায়েট মানলেই কিন্তু শরীর সুস্থ থাকে। তবে বর্তমান সময়ে ওজন কমানোর জন্য অনেকেই কিন্তু ডায়েটের ওপর ভরসা রাখেন। তাছাড়া চলতি বছর কোন কোন ডায়েট বেশ জনপ্রিয় হয়েছে, তা জানুন বছর শেষ হওয়ার আগেই। জানুন সেই ডায়েট প্ল্যানের কথা।

keto diet

  • কিটো ডায়েট

চলতি বছর অনেকেই কিটো ডায়েটের ওপর ভরসা রেখেছেন। সেই ডায়েটে করে অনেকেই তাঁদের ওজন নিয়ন্ত্রণ করেছেন। কিটো ডায়েট থাকলে শরীরে উপস্থিত ফ্যাট থেকে শক্তি পাওয়া যায়। এই সময় আপনাকে কার্বোহাইড্রেটযুক্ত খাবার খাওয়া একদম বন্ধ করে দিতে হবে।

তার বদলে বেশি পরিমাণে ফ্যাট, প্রোটিন জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখতে হবে। এই ডায়েট কিন্তু বেশ জনপ্রিয়। এই ডায়েট করলে মাছ, মাংস প্রচুর পরিমাণে খেতে হয়। এই সময়ে ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, ক্যাপসিকাম, টম্যাটো প্রচুর পরিমাণে নিত্যদিন খাদ্য তালিকায় রাখতে হয়।

  • প্ল্যান্ট বেসড ডায়েট

কিটো ডায়েটের পাশাপাশি চলতি বছরে সবথেকে বেশি কিন্তু প্ল্যান্ট বেসড ডায়েটের উপর ভরসা রেখেছেন তরুণ তরুণীরা। এটি একটি উদ্ভিজ্জ ডায়েট। যা কিন্তু বর্তমানে অনেকেই করে থাকেন। এটি করলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে। এই ডায়েট যারা মেনে চলেন তাদের প্রচুর পরিমাণে দুগ্ধজাত খাবার খেতে হয়। এতে কোলেস্টেলের মাত্রা কিন্তু নিয়ন্ত্রণে থাকে।

  • ড্যাশ ডায়েট

ড্যাশ ডায়েট খুব উপকারী। এটি শুধু ওজন কমায় না। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এই ডায়েট করলে প্রোটিন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে। যা আপনাকে ওজন কমাতে সাহায্য করবে। তাছাড়া প্রচুর পরিমাণে তাজা ফল, শাকসবজি, চর্বিবিহীন, প্রোটিন, মটরশুঁটির খাওয়া অনেকটা কমিয়ে দিতে হয়।

তার থেকে আপনার প্রচুর পরিমাণে ফল, সবজি গোটা শস্য, মাছ খেতে হবে। সেই সঙ্গে সোডিয়াম, চিনি, মিষ্টি জাতীয়, রেডমিট জাতীয় খাবার খাওয়া যতটা সম্ভব কমিয়ে ফেলতে হবে। ২০২৪ সালে অনেক ব্যক্তি কিন্তু এই ডায়েটের উপর ভরসা রেখে। এটি করলে প্রচুর পরিমাণে ফল, সবজি আর দই খেতে হয়।

  • অ্যান্টি ইনফ্লেমেটরি ডায়েট

চলতি বছরে অ্যান্টি ইনফ্লেমেটরি ডায়েট অনুসরণ করে নিজেদের চেহারা ছিমছাম করে ফেলেছেন বহু তরুণ তরুণী। আপনি কি জানেন, এই ডায়েট করলে বিশেষত রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে। ওজন কমে। এই ডায়েট করে বিদ্যা বালান, সামান্থা প্রভু কিন্তু তাদের ওজন কমিয়েছেন। এই সময় প্রচুর উদ্ভিদ জাতীয় খাবার খেতে হয়। যেমন ফল, গোটা শস্য, শাক-সবজি, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, চর্বিহীন প্রোটিন এই সময় রাখতে হয়।

  • মেডিটোরিয়ান ডায়েট

এই বছর মেডিটোরিয়ান ডায়েটে ভরসা রেখেছেন অনেকে। এই ডায়েট যারা করেন তাঁদের শাক-সবজি খেতে হয়। এই ডায়েট যারা করেন তাঁদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেক কমবে। এই সময় চিনি, প্রক্রিয়াজাত খাওয়া একদমই বারণ থাকে। বর্তমান সময়ে ভূমধ্যসাগরে তীরবর্তী দেশগুলোতে এই ডায়েট কিন্তু প্রচুর পরিমাণে অনুসরণ করা হয়। এই ডায়েট যারা করেন তাদের কিন্তু প্রচুর শাক, সবজি খেতে হয়।

  • ফ্লেক্সিটারিয়ান ডায়েট

ফ্লেক্সিটারিয়ান ডায়েট মূলত নিরামিষ ডায়েট। যারা নিরামিষ খাবার খান তাদের জন্য এই ডায়েট। এই ডায়েট যারা মানেন তাঁদের প্রচুর পরিমাণে সবজি, গোটা শস্য, লেবু, বাদাম খেতে হয়। বিশেষজ্ঞরা বলছেন, এই ডায়েট করা একদমই কিন্তু সোজা নয়, বেশ কঠিন। তাই এই ডায়েট করার আগে অবশ্যই ডায়টিশিয়ান পরামর্শ নেবেন। যারা এই ডায়েট মানেন তাদের জীবনে আমূল পরিবর্তন আনতে হয়। এদের প্রচুর পরিমাণে শাকসবজি, লেবু, গোটা শস্য, উদ্ভিদভিত্তিক খাবার খেতে হয় তাই এই ডায়েট করার আগে অবশ্যই ডায়্টিশিয়ানদের পরামর্শ নিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+