ফিরে দেখা ২০২৩: চলতি বছরে গুগলে সার্চ করা উজ্জ্বল ত্বকের জন্য ঘরোয়া প্রতিকারগুলি কী কী
সাজতে কে না পছন্দ করে বলুন, তাছাড়া নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা সকলেই চাই। সাজ গেলে আমারাদের প্রথমেই দরকার ত্বককে সুন্দর রাখা। সেই সঙ্গে উজ্জ্বলও। এমন অনেকেই রয়েছে যারা বাইরের প্রোডাক্টের থেকে ঘরোয়া প্রতিকারের মাধ্যমেই ত্বক ভালো রাখতে বেশি পছন্দ করেন। ঘরে থাকা খুব কম উপকরণ দিয়েই আপনি আপনার ত্বক খুব ভালো রাখতে পারেন।
বছর প্রায় শেষের মুখে, আসছে নতুন বছর ২০২৪ সাল, তার আগেই জানুন চলতি বছরে গুগলে সব থেকে বেশি সার্চ করা ত্বকের জন্য সেরা ঘরোয়া প্রতিকার কী কী রয়েছে।

- হলুদের ফেসপ্যাক
দীর্ঘদিন ধরেই রান্নার কাজের পাশাপাশি হলুদ কিন্তু আমরা ত্বকের সৌন্দর্যের জন্য ব্যবহার করি। তার কারণ হলুদের প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটি মুখের উজ্জ্বলতা বাড়াতেও ভীষণভাবে কাজ করে। তাছাড়াও হলুদের ফেসপ্যাক যদি আপনি বাড়িতে বানিয়ে আপনি অনেকদিন বাড়িতে রাখতে পারবেন। কীভাবে বানাবেন- সামান্য হলুদ গুঁড়োতে বেসন দিয়ে আপনি একটি ফেসপ্যাক তৈরি করুন, সেটি রোজ মুখে মাখুন তাহলে আপনার মুখের ট্যানও পরবে না। যদি পারেন ডিমের সাদা অংশও দিতে পারেন, এই ফেসপ্যাকটি আপনি ১৫ থেকে ২০ মিনিট মুখে মাখবেন, এতে ত্বক আরোও বেশি উজ্জ্বল হয়ে উঠবে।
- রাইস ওয়াটার মাস্ক
কোরিয়ানরা যে রূপের দিক দিয়ে বিশ্বসেরা, তা বলার অপেক্ষা রাখে না। আর এই কোরিয়ানদের বিশেষ ত্বক সুন্দর রাখার বিশেষ ভরসা হল রাইস ওয়াটার মাস্ক। এটি সম্পর্কে যদিও অনেকে জানেন না, তবুও কিন্তু গুগলের সবথেকে বেশি সার্চ করার সাজের জিনিসের মধ্যে এটি একটি। চালের জল কোরিয়ান সৌন্দর্যের অন্যতম একটি রহস্য। ফুটন্ত জলে এক কাপ চাল প্রথমে সেদ্ধ করুন, তারপর এটিতে যখন সামান্য বুদবুদ দেখা দেবে। তারপর এটি আপনি গ্যাস বন্ধ করে দিন। ঠান্ডা করে এক দু’দিন রেখে দিন। এই জল যদি আপনি মুখে মাখেন তাহলে আপনার ত্বক উজ্জ্বল হবে। আর এই জলে যদি পারেন অ্যালোভেরা জেল, পাঁচ ফোটা লেবুর রস দিতে পারেন। সেটি আপনি মুখে স্প্রে করুন। তাহলে আপনার ত্বক আরোও চকচক করবে।
- বেসনের ফেসপ্যাক
বেসন ত্বকের জন্য খুব ভালো তা আমরা সকলেই জানি। বেসন মুখে মাখলে মৃত কোষ উঠে যায়। ত্বক উজ্জ্বল ও নরম থাকব। একটি পাত্রে আপনি দই, হলুদ গোলাপ জলে বেসনের একটি পেস্ট বানাবেন। সেই পেস্টটি ১০ মিনিট মেখে থাকবে আলতো আলতো করে ম্যাসেজ করতে পারেন। এগুলি করলে আপনার মুখে বাড়বে ত্বক উজ্জ্বল হবে। সেই সঙ্গে ত্বক কিন্তু খুব টানটানো হবে, এই ঘরোয়া প্রতিকার দিয়ে আপনিও কিন্তু খুব সহজে আপনার মুখ পরিষ্কার রাখতে পারেন।












Click it and Unblock the Notifications