Year Ender 2023: চলতি বছরে গুগলে এই খাবারগুলি সব থেকে বেশি সার্চ করা হয়েছে
আমাদের কোনও তথ্য দরকার হলেই আমরা কিন্তু সঙ্গে সঙ্গে গুগলে গিয়ে সার্চ করতে শুরু করে দি। গুগলের উপর আমরা সবথেকে বেশি নির্ভরশীল। কোনও ওষুধ কিংবা খাবার দাবার, পড়াশোনা যাইহোক না কেন, তা কিন্তু জানবার জন্য আমরা গুগলেই যাই।
২০২৩ সাল প্রায় শেষের পথে। নতুন বছরের জন্য এখন আমরা অপেক্ষা করছি আর ২০২৩ সালে কোন কোন খাবার গুগলে সবথেকে বেশি সার্চ করা হয়েছে, জানেন।

- আমের আচার রেসিপি
আম ভারতের একটি প্রধান খাবারই। আম দিয়ে স্যালাড, স্মুদি, তরকারি, আচার, মোরব্বা কত কি করা যায়। তবে বাজারে অল্পবিস্তার আমের দেখা মেলে, আবার আপনি কি জানেন আমের সবথেকে বেশি গুগলে সার্চ করেছেন মানুষেরা।
- সেক্স অন দা বিচ রেসিপি
সেক্স অন দা বিচ একটি ড্রিঙ্কস। এটি গরমকালে সকলে ককটেল হিসাবে ব্যবহার করে থাকেন। এটি মূলত তৈরি করতে লাগে ভদকা, কমলালেবুর রস, ক্যানবেরি রস দিয়ে তৈরি করা হয়। ১৯৮৭ সালে ফ্লোরিডার কনফেটি'স বারে একজন বার টেন্ডার তৈরি করেছিলেন। ছুটির দিনে এটিকে চুটিয়ে উপভোগ করেন সকলে, গুগলে সবথেকে বেশি সার্চ করা খাদ্য তালিকার মধ্যে এটি রয়েছে।
- পঞ্চামৃত
প্রতিটি হিন্দু আচরণ অনুষ্ঠানের কাজে লেগেই পঞ্চামৃত। এটি মূলত দুই, দুধ, মধু, ঘি দিয়ে তৈরি করা হয়। এগুলি সবই বিশুদ্ধতার প্রতীক। ধর্মীয় প্রত্যেকটি অনুষ্ঠানে নৈবেদ্য হিসেবে এটিকে ব্যবহার করা হয়।
- হাকুসাই রেসিপি
একটি ঐতিহ্যবাহী জাপানি খাবার হল হাকুসাই। এটি মূলত তৈরি করা হয় বাধাকপি গাজর, কেশর দিয়ে।। এতে দেওয়া হয় নাপা বাঁধাকপি। এটি মূলত চিনের বাঁধাকপি। এটি একটি ঐতিহ্যবাহী কোরিয়ান খাবারের মধ্যে একটি।
- ধনিয়া পাঞ্জারি
এটি মূলত উত্তর ভারতীয় একটি মিষ্টি । এর গন্ধ কিন্তু অসাধারণ। এতে প্রচুর পরিমাণে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটি তৈরি করা হয় ভাজা ধনে, মাখনা, নারকেল, চিনি, গুড় ও শুকনো ফল দিয়ে তৈরি করা হয় মিষ্টি।
- করঞ্জি
এটি মূলত গণেশ চতুর্থী ও দীপাবলি, হোলি অনুষ্ঠানে তৈরি করা হয়। এটি তৈরি করতে লাগে ময়দা, সুজি, ঘি, নারকেল, বাদামের গুঁড়ো, চিনি, গুড় দিয়ে এটি তৈরি করা হয়।
- তিরুভাথিরাই কালী রেসিপি
এটি একটি ঐতিহ্যবাহী দক্ষিণ ভারতীয় খাবার। এটি ভোগ হিসেবে নিবেদন করা হয়। মুগ ডাল, গুড়, এলাচ, বাদাম, নারকেল দিয়ে তৈরি করা হয়।
- উগাদি পাচাদি রেসিপি
দক্ষিণ ভারতের যেকোনোও শুভ অনুষ্ঠান উপলক্ষে এটি তৈরি করা হয়। কর্নাটকেও কিন্তু এই খাবারের প্রচলন রয়েছে। এটি মূলত মশলা, মিষ্টি, টক, নোনতা তেতো খাবার। এটি তৈরি করতে লাগে নিম ফুল, কাঁচা আম, গুড়, গোলমরিচ গুড়ো, নারকেল, লবণ ইত্যাদি।
- কোলুকাট্টই রেসিপি
এই রেসিপিটি মূলত বিনায়ক চতুর্থীর সময় তৈরি করা হয়। এই জনপ্রিয় দক্ষিণ ভারতের খাবার। এটি তৈরি করা হয় নারকেল গুড়, চাল বাটা দিয়ে তৈরি করা হয়। এটি তামিলনাড়ু এবং কেরলের লোকেরা সব থেকে সুন্দরভাবে তৈরি করেন।
- রাভা লাড্ডুর রেসিপি
যেকোনও উৎসব ও শুভ অনুষ্ঠান উপলক্ষে তৈরি করা হয় রাভা লাড্ডু রেসিপি। সুজি, চিনি, ঘি, এলাচ তৈরি করা হয়। মিশ্রণটি লাড্ডুর আকারে তৈরি করা হয়। এটি কিন্তু দেবতাদেরও অর্পণ করা হয়।












Click it and Unblock the Notifications