Year Ender 2023: মিস্ট্রি নিউমোনিয়া থেকে ডেঙ্গি, যে রোগগুলি এই বছরে সব থেকে বেশি আলোচিত
Year Ender 2023: বছরের শেষের দিকে কেরল-সহ দেশের বিভিন্ন অংশে কোভিডের হাল্কা স্ট্রেনগুলি ছড়িয়ে পড়ার খবর পাওয়া গিয়েছে। এছাড়াও ভেক্টর-বাহিত রোগ এবং শ্বাসযন্ত্রের সংক্রমণ ২০২৩ সালে বেশি মাত্রায় মানুষকে ভুগিয়েছে।
অন্যদিকে বছরের শেষের দিকে নিউমোনিয়ায় বৃদ্ধির লক্ষণ দেখা গিয়েছে চিন, মার্কিন যুক্তরাষ্ট্র-সহ বিশ্বের বিভিন্ন দেশে। এই নিউমোনিয়াকে রহস্য নিউমোনিয়াও বলা হচ্ছে। যা নিয়ে অনেকে অন্য আরেক মহামারীর আশঙ্কা করছেন।

- ভেক্টর বাহিত রোগ
গ্লোবাল ওয়ার্মিং এবং অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ভারতে ডেঙ্গু ছাড়াও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব দেখা গিয়েছে। ইউরোপের সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অনুসারে ২০২৩-এর নভেম্বরের শুরু পর্যন্ত বিশ্বের ৮০ টি দেশ কিংবা অঞ্চল থেকে ডেঙ্গিতে ৪৫ লক্ষের বেশি আক্রান্ত এবং চার হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
- ডেঙ্গি
দেশের বিভিন্ন জায়গায় ডেঙ্গি জনস্বাস্থ্যে উদ্বেগ অব্যাহত রেখেছে। প্রাদুর্ভাবের কারণে আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। যে কারণে মশা নিয়ন্ত্রণ ও জনসচেতনতামূলক প্রচার কৌশলে জোর দেওয়া হয়েছে।
রাজীব গান্ধী সেন্টার ফর বায়োটেকনোলজির নতুন গবেষণা এবং দ্য ফেডারেশন অফ আমেরিকান সোসাইটিস অফ এক্সপেরিমেন্টাস বায়োলজিতে প্রকশিত তথ্য অনুযায়ী, বেশি তাপমাত্রায় ডেঙ্গুর মডেলগুলি আরও গুরুতর হয়ে ওঠে। গ্লোবাল ওয়ার্মিং রোগের গতিশীলতা পরিবর্তন করে, তাকে আরও গুরুতর করে তোলে।
- রহস্য নিউমোনিয়া
বছরের শেষের দিকে চিন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্য কয়েকটি দেশে নিউমোনিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। এই রোগের উৎস অজানা। তবে তার দ্রুত সনাক্তকরণ এবং নিয়ন্ত্রণে প্রয়োজনীয়তার ওপরে জোর দেওয়া হয়েছে। এই রোগ শিশুদের প্রভাবিত করছে এবং তাদের হাসপাতালে ভর্তির দিকে নিয়ে যাচ্ছে।
- অন্য সংক্রামক রোগ
নতুন সংক্রামক রোগ এবং প্যাথোজেন সতর্কতা বাড়াতে দৃষ্টি আকর্ষণ করেছে। এজন্য বিশ্বব্যাপী প্রস্তুতি ও নজরদারিতেও গুরুত্ব দিতে বলা হয়েছে।
- চ্যালেঞ্জে অ্যান্টিবায়োটিক
বিভিন্ন রোগের প্রতিরোধে ব্যবহার করা অ্যান্টিবায়োটিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। ওষুধ প্রতিরোধী সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এব্যাপারে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
- মানসিক স্বাস্থ্য সমস্যা
অন্যদিকে মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ বৃদ্ধি পেয়েছে। মানসিক সুস্থতার ওপরে মহামারির প্রভাব মানসিক স্বাস্থ্য সচেতনতা, সংস্থান এবং সহায়তা ওপরে গুরুত্ব দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications