Year Ender 2023: চলতি বছরে ভারতীয়রা সবথেকে বেশি কোন খাবার অর্ডার করেছেন?

ভারতীয়দের খাবার প্রতি একটা আলাদা টান রয়েছে তা আমরা সকলেই জানি। তাছাড়া বর্তমান সময় হচ্ছে অনলাইনে সময়। আর এই সময়ে সকলেই সুবিধার জন্য নানান খাবার অর্ডার দিয়ে বাড়িতে খেয়ে থাকি। সম্প্রতি বছরের শেষে একটি ফুড অর্ডারিং ডেলিভারি কোম্পানি তাদের রিপোর্ট জানিয়েছে, চলতি বছর ভারতে কোন খাবার লোক বেশি খেয়েছেন, তার ওপর।

তাছাড়া তারা এটিও জানিয়েছে, গত আট বছর ধরে এই অ্যাপসে সবথেকে বেশি অর্ডার দেওয়া হয়েছে বিরিয়ানীর, চলতি বছরেও এই সুস্বাদু খাবারের নাম রয়েছে প্রথম স্থানেই। বিরিয়ানী খেতে কম বেশি আমরা সকলেই ভালবাসি। আর এর নাম কিন্তু প্রতিবছর বেশি মানুষ গুগলে সার্চ করেন এবং অর্ডার দিয়ে খান। প্রতি সেকেন্ডে ২.৫ সংখ্যক বিরিয়ানীর অর্ডার দেওয়া হয়েছে। শুধু যে বিরিয়ানী তা নয় সঙ্গে রয়েছে আরও অন্যান্য খাবারও। এবছর মুম্বইয়ের একজন বাসিন্দা ৪২.৩ লক্ষ টাকার বেশি খাবার অর্ডার করেছেন। শুনে অবাক হচ্ছেন, হ্যাঁ এটাই ঠিক।

Year Ender 2023

সেই সঙ্গে একজন ব্যক্তি ২৬৯ টি খাবার অর্ডার করেছিলেন একসঙ্গে, তাছাড়াও ভুবনেশ্বরে একজন ব্যক্তি একদিনে ২০৭ টি পিৎজা অর্ডার করেছে। চন্ডিগড়ের একটি পরিবার একেবারে চল্লিশটি বিরিয়ানির প্লেট অর্ডার করেছিলেন ভারতে বিরিয়ানি সবথেকে বেশি অর্ডার করা হয়েছে।

বিরিয়ানী খাবারটি সকলে এত বেশি পছন্দ করেন যে কুড়ি লক্ষ মানুষ এই ডেলিভারি অ্যাপের মাধ্যমে সব থেকে বেশি বিরিয়ানি অর্ডার দিয়েছিলেন। তাছাড়াও ৪০ লক্ষ বার মানুষ বিরিয়ানী খুঁজেছিলেন। সমীক্ষায় আরও দেখা গিয়েছে, হায়দরাবাদে এক ব্যক্তি চলতি বছরে ১৬৩৩ বার বিরিয়ানী অর্ডার দিয়েছেন। বিরিয়ানী খুঁজেছেন, নানান ধরনের বিরিয়ানীর খোঁজ নিয়েছেন এই অ্যাপস থেকে।

শুধু যে বিরিয়ানী সব থেকে মানুষ বেশি খুঁজেছেন তা নয়, দুর্গাপূজার সময় বাংলার বিখ্যাত মিষ্টির রসগোল্লাও সবথেকে বেশি অর্ডার করা হয়েছে, সঙ্গে রয়েছে গোলাপ জামুনও। ব্যাঙ্গালোরের একজন ব্যক্তির ৪০ লক্ষ টাকার চকলেট কেক অর্ডার করে করেছিলেন। ভ্যালেন্টাইন্স ডের দিন ভারত জুড়ে প্রতি মিনিটে ২৭১ টি কেকের অর্ডার করা হয়েছে। বিরিয়ানীর পরেই রয়েছে মিষ্টি গুলাব জামুনের নাম। প্রায় ৭৭ লক্ষ গুলাব জামুন অর্ডার করা হয়েছে এই বছর। ভারতীয়রা যে মিষ্টি খেতে খুব ভালোবাসেন তা কিন্তু এর থেকে ভালোই বোঝা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+