আপনিও কি ওবেসিটির শিকার? কেন এই রোগে আক্রান্ত হন ব্যক্তি, কীভাবে মিলবে রেহাই

বিশ্বজুড়ে প্রতিবছর ৪ মার্চ পালন করা হয় 'আন্তর্জাতিক ওবেসিটি দিবস’। আর এই দিনটি পালনের পেছনে অনেক উদ্দেশ্য রয়েছে। শরীরে ওজন বেড়ে যাওয়ার কারণে হওয়া একটি রোগ। আর এই নিয়েই কিন্তু এই নিয়েই মানুষকে সচেতন করার জন্যই কিন্তু এই বিশেষ দিনটি পালন করা হয়।

তবে ওজন বেড়ে যাওয়া থেকে ওবেসিটি কিন্তু কিছু ক্ষেত্রে আলাদাও। তার কারণ ওজন বেড়ে গেলে শরীরে ফ্যাট জমতে থাকে। আর ওবেসিটি হলে শরীরের সেই জমা ফ্যাট কিন্তু স্বাস্থ্যের খুব ক্ষতি করে। ২০২২ সালে বিশ্বব্যাপী এক বিলিয়নেরও বেশি মানুষ ওবেসিটি শিকার হয়েছেন।

International Obesity Day

ছবি সৌজন্য- pexels

কারা এই রোগের শিকার হন?

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এক, দুই বছরের মধ্যে এই রোগে আক্রান্ত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে। বিশেষত, শিশু থেকে বৃদ্ধ সকলেই কিন্তু এই রোগের শিকার হন। আবার অনেক গবেষণায় দেখা গেছে, শিশুদের মধ্যে ওবেসিটির সম্ভাবনাও কিন্তু বেশি।

কবে পালন করা এদিন

প্রতিবছর ৪ মার্চ বিশ্ব ওবেসিটি দিবস পালন করা হয়। তবে ১১ অক্টোবর কিন্তু এটি আগে পালন করা হতো। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই ওবেসিটি কিন্তু শুধু শরীরের ওজন বাড়াতেই সাহায্য করে, তা নয়। এটি আপনার হৃদপিণ্ড, লিভার, কিডনি, হাড়কেও দুর্বল করে দেয়। মানসিক স্বাস্থ্যের উপরেও বিশেষ প্রভাব ফেলে। যে কারণে ব্যক্তির ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা রয়েছে।

কেন এই সমস্যা হয়?

বিশ্ব সংস্থার মতে, ওবিসিটি কিন্তু হওয়া একদমই ভালো নয়। এতে শরীরের ফ্যাটের পরিমাণ বাড়তে থাকে। অনিয়ন্ত্রিত জীবনযাত্রা ও খাওয়া-দাওয়া ঠিকঠাক না করলে এই ওবেসিটি কিন্তু হবার সম্ভাবনা রয়েছে।

যারা প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড কিংবা ফাস্টফুড খাবার খান, ভাজা জাতীয় খাবার খান মিষ্টি খান এবং নানা ধরনের কোলড্রিংস খান, তাদের কিন্তু ওবেসিটির শিকার হওয়ার সম্ভাবনা খুব বেশি। তাই এগুলি না খাওয়াই ভালো।

কোন কোন রোগের ঝুঁকি বেশি

এই কারণে ব্যক্তির হৃদরোগের ঝুঁকি বাড়তে থাকে, ওজন হুহু করে বাড়তে থাকে। যে কারণে হার্ট অ্যাটাকের হওয়ার সম্ভাবনা বেশি। এমনকি স্ট্রোকের ঝুঁকিও বাড়ায়। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের এক বিশেষজ্ঞের মতে, স্থূলতা ব্যক্তির হার্ট অ্যাটাকের সম্ভাবনা চার গুণ বাড়িয়ে দেয়। আর হৃদরোগের কারণে, ওবিসিটির কারণে, ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ে। আর ডায়াবেটিস হলেই কিন্তু হৃদরোগের ঝুঁকি বাড়তে থাকে।

আর এসময় কিন্তু ব্যক্তিকে ইনসুলিন নিতে হয়। রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকলে ওবেসিটিও বাড়তে থাকে। আবার টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকিও বাড়তে থাকে, ওবিসিটির কারণে ৭০ শতাংশ মানুষ ডায়াবেটিসের শিকার হন।

গবেষণা

গবেষণায় দেখা গেছে, ওবেসিটির কারণে হৃদরোগ, ডায়াবেটিস ছাড়াও উচ্চ রক্তচাপ হবার ঝুঁকি ৬০ শতাংশরও বেশি। আবার শ্বাসনালীতে সমস্যা শুরু হতে থাকে। যা কিন্তু ঘুমের সময় শ্বাস নিতে কষ্ট হয় অর্থাৎ শ্বাসকষ্টের সমস্যা ব্যক্তির লেগে থাকে।

ওজন বাড়ার ফলে জয়েন্টে ব্যথা হয়, হাঁটু-ও নিতম্বের উপর চাপ পড়ে ,যে কারণে বাতের সমস্যা ৬০ শতাংশেরও বেশি। ওবেসিটির কারণে হরমোনের ভারসাম্যহীনতা হতে থাকে। যে কারণে ক্যানসারের ঝুঁকি বাড়ে। আর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মতে, ওবেসিটির কারণে ব্যক্তির আয়ু কমতে থাকে। তাই ওজন বাড়তে দেবেন না। আর ওবেসিটির শিকার হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন, না হলে বড় রোগের ঝুঁকি রয়েছে আপনারও!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+