বিশ্ব পরিবেশ দিবস: সবুজ গাছপালায় মোড়া থাক আপনার চারপাশ, জানুন থিম, তাৎপর্য, ইতিহাস সম্পর্কে

'গাছ লাগান প্রাণ বাঁচান’। পরিবেশকে সুন্দর রাখার দায়িত্ব বিশ্ববাসীর। তাই প্রতি বছর ৫ জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। এই বিশেষ দিনটি পালনের মূল উদ্দেশ্য পরিবেশ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।

১৯৭৪ সাল থেকে এই বিশেষ দিনটি পালন করে আসছেন সকলে। মানব জাতিকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের সবার আগে পরিবেশকে বাঁচাতে হবে। আর তাঁর জন্য গাছ লাগাতে হবে।

  • গাছ লাগানোর দরকার

এই বিশেষ দিনটি পরিবেশ নিয়ে বিশেষ বার্তা দেওয়ার একটি দিন। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার একটি দিন। এই দিনে পাড়ায় পাড়ায় গাছ লাগানোর অভিযানও চালানো হয়। বর্তমান সময়ে শিল্পায়ন ও নগরায়নের জেরে পৃথিবীজুড়ে একেবারে পরিবেশের দফারফা অবস্থা। আর এই কারণে বিশ্বে উষ্ণতা ক্রমশ বাড়ছে। আর এই কারণেই পরিবেশ রক্ষা করা আমাদের দায়িত্ব।

  • থিম

প্রতি বছর আলাদা আলদা ভাবনায় তৈরি হয় নতুন থিম। চলতি বছর বছরও রয়েছে নয়া ভাবনা। জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানা গিয়েছে, দেশের কমছে জমির সংখ্যা। ২০০০ সাল থেকে বেড়েছে খরাও। তাই গাছ লাগিয়ে খরা আটকে হতে আমাদের। ২০৫০ সালের মধ্যে বিশ্বের জনসংখ্যার তিন-চতুর্থাংশেরও বেশি বাড়বে। এই বছরের থিম হল- জমি পুনরুদ্ধার, খরা প্রতিরোধ করা। জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়নের মতো সমস্যাগুলির মোকাবিলা করতে হবে বিশ্ববাসীকে।

  • ইতিহাস

জানুন বিশ্ব পরিবেশ দিবসের ইতিহাস সম্পর্কে। ১৯৭২ সালে 'স্টকহোম কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট'-এ জুনের মাসের ৫ তারিখকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে বেছে নিয়েছিল। তারপরেই ১৯৭৩ সালে পালিত হয় 'বিশ্ব পরিবেশ দিবস।' স্টকহোম কনফারেন্স থেকে 'ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট নামে একটি আন্তর্জাতিক মঞ্চও তৈরি করা হয় । সেখানে পরিবেশ সংরক্ষণের কাজে ১৪৩টিরও বেশি দেশ অংশগ্রহণ করে। তারপর থেকেই প্রতিবছর পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস।

  • বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য

প্রতিবছর ৫ জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। এই বিশেষ দিনটি সচেতনা বৃদ্ধির দিন। পরিবেশকে রক্ষার জন্য এই দিনটি পালন করা হয়। সেই সঙ্গে গাছ লাগানোর মতো কর্মসূচীরও আয়োজন করা হয়। সেই সঙ্গে পরিবেশ রক্ষারও বার্তা দেওয়া হয়। আজ থেকে নয়, বহু বছর থেকেই পরিবেশ সচেতনা বৃদ্ধির কাজ চলছে। বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগাইয়ে প্রকৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। তবেই কিন্তু মানবজাতি সুরক্ষিত থাকতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+