‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ কবে পালিত হয়, এই রোগের ঝুঁকি এড়াতে কী কী করবেন, জানুন
বর্তমানে বিশ্বজুড়ে কিন্তু ডায়াবেটিস রোগে আক্রান্ত প্রচুর মানুষ। সেই তালিকায় নাম রয়েছে তরুণ সম্প্রদায়েরও। রক্তে স্বাভাবিকের চেয়ে যদি শর্করার মাত্রা বেশি থাকে, তাই কিন্তু ডায়াবেটিস। যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত তাদের শরীরে নানান সমস্যা হয়।
এমনকি কিডনি, স্নায়ু ও হার্ট ও চোখেরও সমস্যাও হয়। প্রতি বছর ১৪ নভেম্বর 'বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালিত হয়। বিশ্ববাসীকে সচেতন করার উদ্দেশ্যেই এই বিশেষ দিনটি পালিত হয়ে আসছে।

- কত জন আক্রান্ত
পরিসংখ্যান অনুযায়ী জানা গেছে, প্রতিবছরে কিন্তু ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে। আনুমানিক বিশ্বব্যাপী ৫৩ কোটির বেশি মানুষ এই রোগে আক্রান্ত। দুই শতকের মধ্যে রোগীর সংখ্যা ৮০ কোটিতে পৌঁছাতে পারে।
- কী কী সমস্যা হয়
বিশেষজ্ঞদের মতে, বেশিরভাগ রোগী কিন্তু কিন্তু টাইপ টু ডায়াবেটিস রোগে আক্রান্ত। ডায়াবেটিস চার ধরনের হয়। বার্ধক্য জনিত রোগ থেকে হয় ডায়াবেটিস। আবার যারা চিনি বেশি খান, তাদের এই রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রোগ থেকে বিশেষত হার্ট ও চোখকে নানান ভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই ডায়াবেটিস রোগকে কখনোই হালকা ভাবে নেবেন না।
ডায়াবেটিস রোগীদের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি অবশ্যই মাথায় রাখা উচিত, জানুন কী কী করবেন
- পরিবারে যদি কারোর থাকে
বিশেষজ্ঞদের মতে, পারিবারিক ইতিহাসে অর্থাৎ পরিবারে আপনার যদি কেউ কখনও ডায়াবেটিসে আক্রান্ত থাকেন বা আর যদি বাবা, মা, ভাই বোনের কারোর ডায়াবেটিস থাকে, তাহলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে। আবার অনেকের কিন্তু গর্ভকালীন অবস্থাও এই রোগের ঝুঁকি থাকে।
- ওজন
অতিরিক্ত ওজনের থেকেও ডায়াবেটিস রোগ হওয়ার ঝুঁকি বাড়ে। গবেষণায় দেখা গেছে, পেটে প্রচুর চর্বি বা মেদ থাকলে ডায়াবেটিস হবেই। তাই তারা কিন্তু মিষ্টি কম খাওয়ার চেষ্টা করবেন। তারা কিন্তু হৃদরোগে সবথেকে বেশি আক্রান্ত। তাই ওজন নিয়ন্ত্রণে রাখুন।
- ব্যায়াম করুন
বিশেষজ্ঞদের মতে, শারীরিকভাবে সবসময় সক্রিয় থাকবেন। তবেই ডায়াবেটিস রোগ হওয়ার ঝুঁকি কমবে। নিয়মিত ব্যায়াম করুন, খেলাধুলা করুন। এতে কিন্তু ওজন কমবে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। এবং অন্তত কুড়ি মিনিট ব্যায়াম করবেন। এতে সুস্থ থাকবে।
- কাদের ঝুঁকি বেশি
যে সকল মহিলাদের গর্ভাবস্থায় ডায়াবেটিস ধরা পড়ে, তাদের কিন্তু টাইপ টু ডায়াবেটিস রোগের ঝুঁকি বেশি। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, তাই মহিলাদের গর্ভাবস্থায় চিনি কম খাবার পরামর্শ দেন। তাই ডায়াবেটিস হলে শরীরকে ঠিক রাখার চেষ্টা করবেন। চিকিৎসকের পরামর্শ মতন ওষুধ খাবেন।












Click it and Unblock the Notifications