বাড়ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা, দেশের কত মানুষ এই রোগে আক্রান্ত, জানুন গবেষকদের মত
দেশ জুড়ে বর্তমানে বাড়ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা। এই রোগে আক্রান্ত প্রায় দেশের বেশিরভাগ মানুষই। প্রতি বছর ১৪ নভেম্বর পালিত হয় 'বিশ্ব ডায়াবেটিস দিবস’। আর এই ডায়াবেটিসে যে ব্যক্তি আক্রান্ত হন, তার কিন্তু শরীরের দিকে বিশেষ যত্ন নিতে হয়।
না হলে রক্তে শর্করার মাত্রা হু হু করে বাড়তে থাকে। ডায়াবেটিসে আক্রান্ত হলে ব্যক্তির হার্ট ও চোখেরও নানান সমস্যা হতে থাকে। তাই ডায়াবেটিস রোগকে একদমই সাধারণ মনে করবেন না।

- ল্যানসেট জার্নালে কী প্রকাশিত হল
এই বিশেষ দিনে দ্য ল্যানসেট জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গেছে, সারা বিশ্বে ৮২.৮ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। ২০২২ সালে মধ্যে দেশের এক চতুর্থাংশেরও বেশি মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়েছেন। ১৯৯০ সালে সেই রোগীর সংখ্যা কম ছিল। সেই সংখ্যা কিন্তু ক্রমশ বাড়তে শুরু করেছে। যা ২০২২ সালে চার গুণ বেড়েছে। মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা।
- দেশের কত মানুষ ডায়াবেটিসে আক্রান্ত
বিশেষত ৩০ বছর বয়সী বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে বিশ্বে ডায়াবেটিস রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৪.৪ কোটি। যাতে বেশির ভাগ ব্যক্তিই কিন্তু প্রাপ্তবয়স্ক ব্যক্তি। বর্তমানে ভারতে এক চতুর্থাংশেরও বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত অর্থাৎ ২১.২ কোটি মানুষ ডায়াবেটিস আক্রান্ত। আর চীনে ডায়াবেটিসে আক্রান্ত ১৪ . ৮ কোটি মানুষ। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪.২ কোটি, পাকিস্তানের ৩.৬ কোটি, ব্রাজিলের ২.২ কোটি মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত।
- কত জন প্রাপ্তবয়স্ক এই রোগে আক্রান্ত
১৫০০ বেশি গবেষক এই ডায়াবেটিস নিয়ে গবেষণা চালিয়েছেন। তারা জানিয়েছেন যে, ২০২২ সালে ৪৪.৫ কোটি প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ১৩.৩ কোটি মানুষ যারা ডায়াবেটিসে আক্রান্ত। তাদের মধ্যে এক তৃতীয়াংশ মানুষই কিন্তু ভারতে বাস করেন।
- কী কী সমস্যা হয়
গবেষকের মতে, যে সকল ব্যক্তিরা ডায়াবেটিসে আক্রান্ত তারা অনেকেই কিন্তু এই রোগের চিকিৎসা করেন না। বিশেষত নিম্ন এবং মধ্যবিত্ত ব্যক্তিদের মধ্যেই ডায়াবেটিস রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। তবে তিনি এও জানিয়েছেন, যদি তারা এইভাবে চিকিৎসা না করেন তাহলে তাদের কিন্তু স্বাস্থ্যের ওপর বিশেষ প্রভাব পড়বে। এতে তাদের রক্তে শর্করার মাত্রা যদি বাড়তে থাকে তাহলে কিন্তু চোখের রেটিনার ক্ষতি হতে পারে। এমনকি তারা দৃষ্টিশক্তি হারাতে পারেন।
- কত মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন
২০২২ সালের একটি সমীক্ষায় দেখা গেছে, ইন্টারন্যাশনাল জার্নাল অফ ডায়াবেটিস ইন্ডিয়া ডেভেলপিং কান্ট্রি (international Journal of Diabetes in Developing Countries) গবেষণায় দেখা গেছে, ভারতের ডায়াবেটিস রোগীর সংখ্যা ১২.৫০ শতাংশ অর্থাৎ ৩০ লক্ষেরও বেশি। ( যারা রেটিনোপ্যাথি করেছিলেন) যার মধ্যে ৪ শতাংশের বেশি ব্যক্তি যারা তাদের দৃষ্টি হারিয়েছেন।
- শঙ্কর নেত্রালয়ের গবেষকের মত কী
চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ের গবেষক জানিয়েছেন, ভারতের দশটি রাজ্যে ডায়াবেটিসে আক্রান্ত ৬০০০ জনেরও বেশি রোগী। এই ডায়াবেটিস রোগীরা চোখের সমস্যায় ভুগছেন। তাদের কিন্তু রেটিনোপ্যাথির করতে বলা হচ্ছে।
- কীভাবে এই রোগের ঝুঁকি এড়াবেন
ভারতের মাদ্রাজ ডায়বেটিস রিসার্চ ফাউন্ডেশনের একজন অধ্যাপক জানিয়েছেন, স্বাস্থ্যকর খাবার খাওয়া ও নিত্যদিন হাঁটা, ব্যায়াম করলে ডায়াবেটিস রোগের ঝুঁকি কমে। তাই যারা নিম্ন এবং মধ্যবিত্ত তারা কিন্তু যেসব জায়গায় বিনামূল্যে ফিটনেস সেন্টার রয়েছে, সেখানে গিয়ে তারা হাঁটতে এবং ব্যায়াম করতে পারেন এবং পাশাপাশি পাবলিক যে পার্ক গুলো রয়েছে সেখানে গিয়ে আপনারা কিন্তু শরীর চর্চা করতে পারেন। এতে কিন্তু ডায়াবেটিস রোগের ঝুঁকি অনেকটাই কমবে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications