World Cancer Day: নিয়মিত কোন কোন ভুল অভ্যাসের কারণে ক্যানসারে আক্রান্ত হচ্ছেন ব্যক্তি?

ক্যানসারের নাম শুনলে সকলেই কম বেশি ভয় পেয়ে যান। কারণ এই রোগকে সকলে মারণ রোগ বলেই জানেন। তবে সঠিক সময় চিকিৎসা করালে ব্যক্তি কিন্তু খুব সুস্থ হয়ে যান। প্রতিবছর ৪ ফেব্রুয়ারি পালিত হয় 'বিশ্ব ক্যানসার দিবস’। তবে এই দিনটি পালনের বিশেষ উদ্দেশ্য রয়েছে।

যাতে মারাত্মক ও প্রাণঘাতী এই কর্কট রোগ সম্পর্কে সকলেই সচেতন হন। এই রোগে আক্রান্ত হলে অযথা চিন্তা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেলেই কিন্তু সুস্থ হওয়া যায়। তবে তা কিন্তু সঠিক সময়ে করতে হয়। প্রতিবছর ১৫ লক্ষ মানুষ ক্যানসারের শিকার হচ্ছেন।

World Cancer Day

  • কেন এই রোগের ঝুঁকি বাড়ছে

তবে এমন অনেক ভুল রয়েছে সেগুলি করলেই ব্যক্তি কিন্তু ক্যানসারে আক্রান্ত হন। আর এই নিত্যদিনের ভুলের কারণে ৪০ শতাংশ মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অনেকক্ষণ ধরে বসে থাকা, খাওয়া-দাওয়া সঠিক সময়ে না করা, আবার প্রচুর পরিমাণে মদ খাওয়া, মানসিক চাপের কারণেও কিন্তু অনেক সময় এই রোগের ঝুঁকি বাড়তে পারে।

তাছাড়াও যেভাবে দূষণ বাড়ছে সেই ক্ষেত্রেও কিন্তু দূষণের কারণে এই রোগের ঝুঁকি বাড়ছে। তাই ঘরের বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরে বেরোন। ৪০ শতাংশ মানুষ এই সময় ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। অত্যাধিক পরিমাণে ধূমপান করলেও ব্যক্তি এই রোগে আক্রান্ত হন।

  • কতজন মহিলা ও পুরুষ আক্রান্ত হচ্ছেন?

তাদের মতে, অস্বাস্থ্যকর জীবনযাত্রা, পরিবেশগত সমস্যা কারণে পাঁচ জনের মধ্যে একজন পুরুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন। আটজনের মধ্যে একজন মহিলা এই রোগে আক্রান্ত হচ্ছেন। তামাক, গুটকা না খাওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। বিশেষত ৪০ শতাংশ মানুষ এইগুলি খেয়েই কিন্তু এই রোগে আক্রান্ত হচ্ছেন।

  • কীভাবে রোগের সৃষ্টি হয়

তামাক যেকোনও ভাবেই খাওয়া খুব শরীরের জন্য খারাপ। কোষের ডিএনের ক্ষতি করে। ক্যানসার সৃষ্টি করে। যার ফলে কোষগুলি অস্বাভাবিকভাবে বাড়তে থাকে এবং ক্যানসারে পরিণত হয়। বিশেষত তামাকের ধোঁয়ায় ৫ হাজারের বেশি রাসায়নিক রয়েছে। যা অন্তত ৭০ টি ক্যানসারের জন্ম দিতে পারে। ক্ষতিগ্রস্ত ডিএনে অস্বাভাবিকভাবে বাড়তে পারবে। এবং ক্যানসারের ঝুঁকিও হু হু করে বাড়তে থাকবে। আর যার হাত থেকে নিস্তার পায় না তরুণ তরুণীরাও।

  • কোথায় হয়

আবার স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সাধারণত তামাক ও ধূমপান শুধু মুখ ও ফুসফুসে ক্যানসারের জন্য দায়ী করা হলেও তা কিন্তু শরীরের অনেক অঙ্গকেই নষ্ট করে দেয়। শুধু যে মুখ বা ফুসফুসে ক্যানসার হবে, তা নয়, এতে লিভার, কিডনি, পাকস্থলী, অগ্ন্যাশয়ের পাশাপাশি মহিলাদের জরায়ুতেও ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে।

  • ধূমপান

যারা ধূমপান করছেন, তারাই যে ক্যানসার রোগে আক্রান্ত হবেন, তা নয় যারা এই ধোয়া নাকে লাগলে অর্থাৎ যারা এই যাদের নাকেই ধোয়া যাচ্ছে, তারাও কিন্তু ক্যানসার রোগের শিকার হতে পারেন। তাই এই অভ্যাস থাকলে আজই দূরে থাকুন। আপনার পাশে যদি কেউ বিড়ি বা সিগারেট খান, তাহলে কিন্তু দূরে থাকবেন। যদি আপনার শরীরে কোনও রকম লক্ষণ দেখেন, দেরি না করে চিন্তিত না হয়ে আগে চিকিৎসকের পরামর্শ নিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+